এক্রেলিক রং দিয়ে আমার করা একটি সুন্দর পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আবারো আপনাদের মাঝে একটি পেইন্টিং পোস্ট নিয়ে আসলাম। পেইন্টিং পোস্ট করতে এবং কারো পেইন্টিং পোস্ট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রতি সপ্তাহে একটি করে পেইন্টিং পোস্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই এই সপ্তাহে এক্রেলিক রং দিয়ে একটি চমৎকার পেইন্টিং তৈরি করেছি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকের পেইন্টিং টার কি টাইটেল দেবো এটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তাই আজকের টাইটেলটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আশা করি অন্যান্য দিনের মতো আজকে পেইন্টিংটাও আপনাদের পছন্দ হবে। আমার পেইন্টিং সম্পর্কে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর তাইতো প্রতিনিয়ত আপনাদের সাথে পেইন্টিং পোস্ট শেয়ার করে যাচ্ছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পেইন্টিং টা দেখে নেয়া যাক।



IMG_20240109_144521_387@-1481355382-01.jpeg

IMG_20240109_144501_590@708843494-01.jpeg



উপকরণসমূহ :

• আর্ট পেপার
• এক্রেলিক রং
• রং তুলি
• পেন্সিল
• কলম



ধাপ-১

প্রথমে আর্ট পেপারের চার সাইডে পেন্সিলের সাহায্যে মার্ক করে নিয়েছি আর এই মার্ক করা অংশের ভিতরেই পেইন্টিংটা করব। প্রথমে হলুদ রং দিয়ে আর্ট পেপারের মাঝখানে রং করে নিয়েছি।

IMG_20240109_142158_262~2.jpg

ধাপ-২

এরপর উপর এবং নিচে রং তুলির সাহায্যে লাল রংটি করে নিয়েছি।

IMG_20240109_142708_538~2.jpg

ধাপ-৩

একটি সূর্য আঁকিয়ে নিয়েছি এবং পানিতে সূর্যের আলো পড়ছে এভাবে করে আঁকিয়ে নিয়েছি।

IMG_20240109_143009_366~2.jpg

ধাপ-৪
IMG_20240109_143256_491.jpgIMG_20240109_143755_745~2.jpg
ধাপ-৫

এখন উপরে একটি গাছের ডাল এবং ডালে অনেকগুলো পাতা আঁকিয়ে নেব। এটার ফলে দৃশ্যটির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে।

IMG_20240109_144222_920~2.jpg

সর্বশেষ ধাপ

সবশেষে আর্টটির নিচে আমার একটি সিগনেচার করে নিয়েছি। আর এটাই হল আমার আজকের আর্টের ফাইনাল লুক।

IMG_20240109_144533_929@-137683591-01.jpeg


আশা করি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবারো কোন নতুন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর দেখাচ্ছে আপনার পেইন্টিং টি। এরকম পেইন্টিং গুলো আঁকতে মনে হয় অনেক সময় লাগে। আমার ওয়াইফ ছবি আঁকতে বসলে দেখি তো অনেক সময় দিয়ে আঁকতে হয়। তাছাড়া আমি ছোটখাটো ম্যান্ডেলা আর্ট করলেও অনেক সময় লাগে। আজকে আপনি এক্রলিক কালার দিয়ে সুন্দর পেইন্টিং করলেন। ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পেন্ডিং কে দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মাঝে মাঝে আমারও এমন হয় আপু পোস্টের টাইটেল কি দিব খুঁজে পাই না। আপু আপনার পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। দারুন একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

পোস্ট এর টাইটেল কি দেবো এটা ভাবতেই অনেক সময় পার হয়ে যায় আমার। আপনার মতামতটি পেয়ে অনেক ভালো লাগলো আপু ।

 3 years ago 

একরোলিক রং এর মাধ্যমে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি প্রিন্টিং করে দেখানোর চেষ্টা করেছেন। অবশ্য আমি এই রংগুলো কিনে এনেছি কিন্তু আজ পর্যন্ত সুযোগ হয়ে ওঠে না এভাবে পেন্টিং করব। তবে আপনাদের দেখাদেখি কিন্তু আমিও বেশ সুন্দর কিছু শিখার সুযোগ পেয়েছি। আশা করব এভাবে আরো অনেক কিছু আমাদের মাঝে অংকন করে দেখাবেন। আর আমাদের অংকন করার উৎসাহ দিবেন।

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি তো আজকে এক্রেলিক কালার দিয়ে বেশ চমৎকার একটি পেইন্টিং করলেন। আমার নিজের কাছেও এরকম সুন্দর পরিবেশে পেইন্টিং গুলো আঁকতে বেশ ভালই লাগে। যেকোনো ধরনের ছবি আঁকতে গেলেই বেশ সময় দিয়ে আঁকতে হয়। তাহলে নিজের কাছেও বেশ ভালই লাগে। আপনার ছবিটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে উপরে গাছের ডাল পাতাগুলো দেওয়ার কারণে অনেকটাই মানিয়েছে। বেশ ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে।

 3 years ago 

সময় নিয়ে এই পেইন্টিং গুলা তৈরি করলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার আঁকা আর্টগুলো আমার কাছে দেখতে বেশ সুন্দর লাগে। আজকের আর্টটিও বেশ সুন্দর হয়েছে। বেশ সামান্য উপকরণ দিয়ে বেশ সুন্দর একটি পেইন্টিং করেছেন। ধন্যবাদ পেইন্টিংটি আঁকার বিভিন্ন ধাপ সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি সব সময় চেষ্টা করি সামান্য উপকরণ দিয়ে সুন্দর কিছু তৈরি করার। আপনার কাছে পেইন্টিং টা ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।

 3 years ago 

অসাধারণ একটি পেইন্টিং দেখতে পারলাম আপনার মাধ্যমে। আসলে এ ধরনের পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর পেইন্টিং করার কিছু টিপস শিখিয়ে দিলে আমিও করতে পারতাম পেইন্টিং। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পেয়ে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এরকম পেইন্টিং গুলা আপনার দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। আপনার জন্য ও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনি আজকে অনেক সুন্দর একটা পেইনটিং করেছেন যেটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। পেইন্টিং আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। খুবই সুন্দর করে কালারটা সয়েজ করেছেন। যার কারণে কালার কম্বিনেশন অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং কি অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে পুরো পেইন্টিং টাকে। সত্যি আপু আপনার এরকম পেইন্টিং গুলোর প্রশংসা যতই করবো না কেন, ততই কম হবে। আশা করছি আরও সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করবেন।

 3 years ago 

উৎসাহ মুলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। ভালো থাকবেন।

 3 years ago 

আরে বাহ!! আপু, আপনিতো এক্রেলিক রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার পেইন্টিং টি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে একটি সূর্য এবং সূর্যের প্রতিচ্ছবি পানিতে প্রতিফলিত হচ্ছে সেই সাথে গাছের ডালে পাতা ঝুলে রয়েছে, সব মিলিয়ে আপনার পেইন্টিংটি খুবই আকর্ষণীয় হয়েছে আপু। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

পেইন্টিং টি আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে আমিও অনেক খুশি হলাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37