তাঁরার ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর সেটি হল তাঁরার ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আমার খুব পছন্দের একটি আর্ট। ম্যান্ডেলা আর্ট তৈরি করতে আমার খুবই ভালো লাগা কাজ করে। আর সেজন্যই মূলত আপনাদের সাথে আজ আমার তৈরী ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে আসা।তাহলে চলুন শুরু করি।

Polish_20230814_140652220.jpg
B.Source

উপকরণ সমূহ :

• জেল কলম

• স্কেল

• সাদা কাগজ

প্রস্তুত প্রণালী :

ধাপ-১

প্রত্যেকটি দাগের মাপ একই রেখে আমি একটি তাঁরা আঁকিয়ে নেব। আমি তাঁরাটিতে ছয়টা কোণা দিয়েছি। এটাই আমার কাছে ভালো লাগে।

IMG_20230728_222131_362~2.jpg

ধাপ-২

সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি তাঁরার নিচে দাগ দিয়ে ছোট এবং মাঝারি সাইজের আরো কিছু তাঁরা আঁকিয়ে নেব।

IMG_20230728_222627_529.jpg

ধাপ-৩

এখন আমি তাঁরার ভিতরে পছন্দমত ডিজাইন করবো।প্রথমেই মাঝারি যে তাঁরা তিনটা আছে, সেগুলার ভিতর ডিজাইন করব। আমি খুব সিম্পল ডিজাইন করেছি। আর তিনটা তাঁরার ভিতরে একই রকমের ডিজাইন করেছি।কারণ ভিন্ন ডিজাইন হলে দেখতে ভালো লাগত না।

IMG_20230728_222939_811~2.jpg

IMG_20230728_222921_454.jpg

ধাপ-৪

এরপর সব থেকে ছোট যে তাঁরা দুইটা আছে,সেই তাঁরা দুইটাকে পুরাটাই কালো কলম দ্বারা ভরাট করে দিব।

IMG_20230728_223112_877~2.jpg

ধাপ-৫

এখন বড় তাঁরা থেকে লম্বা লম্বা দাগ দিয়ে যে ছোট ছোট তাঁরা তৈরি করেছিলাম সেই লম্বা দাগ গুলোর উপরে আমি কিছু সামান্য ডিজাইন করে নিয়েছি।

IMG_20230728_223336_516.jpg

ধাপ-৬

এখন শুরু করব বড় তাঁরার ভিতর ডিজাইন। আর সেজন্য প্রথমে বড় তাঁরার ভিতরে দাগ ডাবল করার জন্য আরো একটি দাগ দিয়ে নিব।

IMG_20230728_223727_376.jpg

ধাপ-৭

এরপর ইচ্ছামত ডিজাইন করব। আমি প্রথমেই তাঁরার ভিতরে একটি বিন্দু দিয়ে আরো দুইটা বৃত্ত আঁকিয়ে নিয়েছি।

IMG_20230728_223957_996~2.jpg

ধাপ-৮

প্রথমে ছোট বৃত্তের ভেতর ডিজাইন করব। তারপর বড় বৃত্তের মধ্যে ডিজাইন করব পছন্দ মত।

IMG_20230728_224227_316.jpg

IMG_20230728_224422_427.jpg

IMG_20230728_224626_212.jpg

IMG_20230728_224741_656.jpg

ধাপ-৯

এরপর তাঁরা তে যে ত্রিভুজ মত কোণা আছে এগুলার ভেতর একই রকমের ডিজাইন করে নিব।

IMG_20230728_225004_552.jpg

IMG_20230728_225248_864.jpg

IMG_20230728_225518_763.jpg

ব্যাস এভাবেই আমার সুন্দর একটি তাঁরার ম্যান্ডেলা আর্ট তৈরি হয়ে গেল।

IMG_20230728_225752_351.jpg

ধাপ-১০

এখন তাঁরার পাশে আমার একটি সিগনেচার করে নিলাম।

IMG_20230814_135005_229@1661930384-01.jpeg

আশা করি আমার তৈরি তাঁরার পোস্টটি আপনাদের পছন্দ হয়েছে। কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লাগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর তারার ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্টগুলো আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

মেন্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনার অঙ্কিত মেন্ডেলা আর্ট টি আমার কাছে খুবই আনকমন লাগছে। এত চমৎকার ভাবে কারো কাজগুলো করেছেন তারার ভেতর দেখেই প্রাণ জুড়িয়ে গেল। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি তারার ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে এই তারার ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার এরকম দক্ষতা এবং সৃজনশীলতা মূলক একটা কাজ দেখে আমি তো খুবই মুগ্ধ আপু। অনেক সুন্দর করে একটা তারার ম্যান্ডেলা আর্ট করেছেন, যা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভিতরের ডিজাইন গুলো অনেক নিখুঁতভাবে অঙ্কন করার কারণে দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। উপস্থাপনা টা দেখে আরো ভালো লাগলো। উপস্থাপনা অনেক সুন্দর করে শেয়ার করেছেন, যা দেখে যে কেউ এটা তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার প্রত্যেকটা পোস্টে সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমি সবসময় চেষ্টা করি সবাইকে মন্তব্য করার জন্য। প্রতিনিয়ত আপনার পোস্টগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে।

 3 years ago 

তারার খুব সুন্দর একটি মেন্ডেলা একেছেন আপনি অনেক সুন্দর হয়েছে আপনার অংকন করা মেন্ডেলাটি।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে উপস্থাপন এর জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার তাঁরার ম্যান্ডালাটি। বেশ নিখুঁতভাবে তাঁরার ভিতরের ছোট ছোট ডিজাইনগুলো করেছেন। যার কারনে দেখতে বেশি ভালো লাগছে।আপনার পোস্টে উপকরণের ছবি যুক্ত করলে বেশ ভাল হত। অনেক ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জনয।

 3 years ago 

জ্বী আপু এখন থেকে চেষ্টা করবো উপকণের ছবি যুক্ত করার।ধন্যবাদ আপু, আপনার মুল্যবান মন্তব্য দেওয়ার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আটগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো খুব নিখুঁতভাবে সম্পূর্ণ করতে হয়। ম্যান্ডেলা আর্ট গুলো খুব ধৈর্য ও নিখুঁতভাবে সম্পূর্ণ করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোমুগ্ধকর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

বাহ! চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। তাছাড়া তারার ম্যান্ডেলা আর্ট আপনি ফ্রেমের মধ্যে বেধে নিয়েছেন আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আপনি খুব সুন্দরভাবে ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে তারার ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। সত্যি আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আপনাদের মাথায় যে এত ইউনিক আইডিয়া কিভাবে আসে আমি বুঝে পাইনা আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে আর্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

তাঁরার ম্যান্ডেলা আর্ট টি অনেক বেশি সুন্দর লাগতেছে। তারা আর্ট করে তার ভিতরে ধৈর্য্য সহকারে ম্যান্ডেলা তৈরি করেছেন বাহ্ বাহ্ দারুন হয়েছে। এধরনের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38