ডাই— রঙিন পেপার দিয়ে মগ তৈরী।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করব। রঙিন পেপার দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন পেপার দিয়ে একটি মগ তৈরি করেছি। যদিও আজকে রঙিন পেপার দিয়ে মগ তৈরি করার পর ফিনিশিং তেমন একটা ভালো আসেনি। তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে রঙিন পেপার দিয়ে এইসব জিনিসপত্র তৈরি করার জন্য পারফেক্ট ভাঁজগুলো দিতে হয়। ভাঁজ দেখেই বুঝে নিতে হয় এই ধরনের অরিগ্যামি তৈরির পদ্ধতি সমূহ। তাহলে চলুন রঙিন পেপার দিয়ে মগ তৈরির ধাপ গুলো দেখে নিই।



IMG_20240316_192106_832@517546843-01.jpeg



উপকরণসমূহ :

• রঙিন পেপার
• কেঁচি
• আঠা
• সাইন পেন



IMG_20240312_115742_405.jpg



ধাপ-১

প্রথমে আকাশী রং এর একটি কাগজ দৈর্ঘ্য প্রস্থ সমান করে কেটে নিতে হবে ।

IMG_20240312_120411_509.jpg

ধাপ-২

এখন কাগজটি মাঝ বরাবার ভাঁজ দিব। আসলে ভাঁজ দেওয়ায় হলো এই ধরনের অরিগ্যামি তৈরির মূল পদ্ধতি। নিচের ছবিতে ভাঁজ গুলো লক্ষ্য করুন।

IMG_20240312_120512_862.jpgIMG_20240312_120622_100.jpg
IMG_20240312_120757_259.jpgIMG_20240312_120953_103.jpg
IMG_20240312_121531_988.jpgIMG_20240312_121658_574.jpg
ধাপ-৩

ভাঁজ করা কাগজের একসাইডের প্রত্যেকটা ভাঁজের অংশ কেটে নিব।

IMG_20240312_121917_811.jpg

IMG_20240312_122120_931.jpg

ধাপ-৪

একপাশে আঠা লাগিয়ে পুরো কাগজটি গোল করে নিতে হবে। ভাঁজ দেওয়ার পর কাটা অংশ গুলো ছড়িয়ে নিতে হবে। তারপর আঠা দিয়ে বন্ধ করে দিতে হবে একসাইড।

IMG_20240312_122150_167.jpgIMG_20240312_122420_082.jpg
IMG_20240312_122713_808.jpgIMG_20240312_122950_299.jpg

IMG_20240312_123212_389.jpg

ধাপ-৫

সুন্দর একটি মগ তৈরি হয়ে গেলো। এখন মগের হাতল তৈরি করে নিবো।

IMG_20240312_123207_790.jpgIMG_20240312_123535_207.jpg
IMG_20240312_123738_696.jpgIMG_20240312_123836_556.jpg
IMG_20240312_123915_163.jpgIMG_20240312_124146_637.jpg
ধাপ-৬

হাতলটি মগের পাশে লাগিয়ে নিবো।

IMG_20240312_124538_673.jpg

ধাপ-৭

মগের সাইজ অনুযায়ী দুটি পেপার কেটে নিবো। তারপর সেগুলো আঠা দিয়ে আটকে নিবো মগের পেছন সাইডে।

IMG_20240312_124927_832.jpgIMG_20240312_125018_068.jpg

IMG_20240312_125434_763.jpg

সর্বশেষ ধাপ

এখন মগের সামনে ইমোজি আঁকিয়ে নিবো।



IMG_20240312_130243_799@1897062741-01.jpeg

IMG_20240316_192110_624@774036053-01.jpeg



এই ছিলো আমার আজকের পোস্ট। পোস্টটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ভাঁজ করে কোন কিছু তৈরি করার সময় ভাঁজ গুলো অবশ্যই সুন্দরভাবে দিতে হবে তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। আপনি যদিও চেষ্টা করেছেন সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার। চেষ্টা করলে পরবর্তীতে আরো ভালো ভাবেই এটি তৈরি করতে পারবেন। এমনিতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই মগ। এই মগের উপরে ইমোজি আঁকার কারণে অনেক কিউট লাগতেছে এটাকে দেখতে। অনেক নিখুঁতভাবে আপনি ভাঁজ গুলো দিয়েছেন। সম্পূর্ণটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

পোস্টটি পড়ে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে একটি মগ তৈরি করেছেন। মগটি দেখতে অসাধারন লাগছে। বিশেষ করে মগের উপর চোখ মুখ একে দেওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আপনি ঠিক বলেছেন এধরনের কাজে ভাঁজ গুলো সঠিক ভাবে দিতে হয়। ভাঁজ গুলো সঠিক ভাবে দিতে পারলে তৈরির পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ এতো সুন্দর করে তৈরির ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

মগের উপর ইমোজি আঁকার কারণে দেখতে সত্যিই অনেক কিউট লাগছে। মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে রঙিন পেপার দিয়ে মগ তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago (edited)

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

প্রতিনিয়ত আপনার কাজগুলি আমার ভীষণ ভালো লাগে। আজকে আপনি রঙ্গিন পেপার দিয়ে মগ তৈরি করেছেন। এই কাজটির জন্য প্রশংসার দাবিদার। বেশ কিউট লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলো করার জন্য ভাঁজগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভাঁজ ঠিকঠাকভাবে না হলে কখনোই সম্পূর্ণ হয় না। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাজগুলো আপনার ভীষণ ভালো লাগে জেনে খুব খুশি হলাম ভাইয়া। সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মগ তৈরি করেছেন। আসলে এই মগ তৈরি করার ধাপ গুলো দেখতে পেয়ে খুব সহজেই শিখে নিলাম। তবে মগটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ।

 2 years ago 

মগ তৈরি ধাপ গুলো দেখতে পেয়ে খুব সহজেই আপনি শিখে নিয়েছেন জেনে বেশ আনন্দিত হলাম ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার মগ তৈরি করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন পোস্ট। মগটা কিন্তু সেই রকম দারুন হয়েছে। আমি কিন্তু পুরা দেখে শিখেও গেলাম। যেকোনো একটি মুহূর্তে প্র্যাকটিস করা যেতে পারে। সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কিছুটা চোখ মুখ আকৃতির সৃষ্টি করে।

 2 years ago 

মগ তৈরীর প্রক্রিয়া দেখে আপনি শিখে নিয়েছেন জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মগ দেখতে তো আপু অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। মগ এর উপরে সাইন পেন দিয়ে আর্ট করাতে দেখতে যেনো কিউট মগ লাগতেছে। অনেক ভালো লাগলো আপনার রঙিন কাগজ এর তৈরি মগ দেখে। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ! খুবই কিউট হয়েছে তো আপনার মগটি আপু। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতেও চমৎকার লাগে। তবে কাজগুলো ধৈর্য নিয়ে করতে হয়।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এইসব জিনিসপত্র তৈরি করতে গেলে পারফেক্ট ভাজ দিতে হয় এটা একদম ঠিক কথা বলেছেন আপু। আর ভাজের তারতম্য হলে সব গুলিয়ে যায়। যাইহোক আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি মগ তৈরি করেছেন এবং সেই সাথে মগের গায়ে চমৎকার করে ইমোজি ব্যবহার করেছেন, যার কারণে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর একটি মগ তৈরি করেছেন আপু ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে ৷ আপনি খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে রঙিন পেপার দিয়ে মগ তৈরি করেছেন ৷ অনেক ভালো এই ডাই পোস্টটি দেখে ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38