থ্রিডি ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ কি নিয়ে পোস্ট করবো এটা ভেবে পাচ্ছিলাম না। আর আজ পোস্ট করার জন্য আগে থেকে কোনো কিছু রেডিও ছিলো না। তাই চিন্তা করলাম একটি থ্রিডি আর্ট করি। যেই ভাবনা সেই কাজ। থ্রিডি আর্ট তৈরি করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। থ্রিডি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশী সময় এবং ধৈর্য্য প্রয়োজন হয়। আজকের এই থ্রিডি আর্টটি আমি অনেক সময় নিয়ে করেছি। আজ একটু অসুস্থ ফিল করছিলাম তাই আর্টটি করার লাস্টে গিয়ে আমি ধৈর্য্যও হারিয়ে ফেলেছিলাম। তাই লাস্ট ফিনিশিংটি হয়তো তেমন ভালো আসে নাই। বেশী কথা না বাড়িয়ে চলুন থ্রিডি আর্টটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।



IMG_20240302_144648_882@-1721085067-01.jpeg



উপকরণ সমূহ :

• আর্ট পেপার
• স্কেল
• পেন্সিল
• জেলপেন
• ইরেজার



স্টেপ-১

প্রথমে দশ সেন্টিমিটার মাপের লম্বালম্বি এবং আড়াআড়ি একটি রেখা আঁকিয়ে নিব।

IMG_20240302_135900_728@-1087435747-01.jpeg

স্টেপ-২

রেখাগুলোর একপ্রান্তের সাথে আরেক প্রান্ত যোগ করে দিব।

IMG_20240302_140259_904@-688228256-01.jpeg

স্টেপ-৩

প্রত্যেক রেখা থেকে ১.৫ সেন্টিমিটার মাপ করে ভেতরে আরও একটি চতুর্ভুজ আঁকিয়ে নিব।

IMG_20240302_140751_155@2125657777-01.jpeg

স্টেপ-৪

নিচের ছবির দিকে লক্ষ্য করুন যেভাবে আমি রেখাগুলো টেনেছি ঠিক সেভাবেই রেখাগুলো টানতে হবে।

IMG_20240302_140959_395@-1153454791-01.jpeg

স্টেপ-৫

এখন কলমের দাগের উপর দিয়ে জেল পেন দিয়ে রেখাগুলো টেনে নেব এবং বাড়তি পেন্সিলের দাগ গুলো ইরেজারের সাহায্যে মুছে ফেলব। বর্ডার গুলো ১,২ এবং ৩ লিখে মার্ক করে নিয়েছি।

IMG_20240302_141324_628@374189981-01.jpegIMG_20240302_141915_061@-55560076-01.jpeg
স্টেপ-৬

১,২ এবং ৩ মার্ক করার কারণ হলো যে সকল স্থানে বা বর্ডারে একই মার্ক করা সে সকল বর্ডারে একই রকম ডিজাইন বা ম্যান্ডেলা সম্পন্ন করব।

IMG_20240302_141915_061@-55560076-01.jpeg

স্টেপ-৭

নিচের ছবি দিকে লক্ষ্য করুন আমি আমার পছন্দমত ম্যান্ডেলা আর্ট গুলো করা শুরু করলাম।

IMG_20240302_142105_154@-1672577071-01.jpegIMG_20240302_142617_609@-1579831450-01.jpeg
স্টেপ-৮

১ মার্ক করা স্থানগুলোতে ম্যান্ডেলা আর্ট করা শেষ হলো।

IMG_20240302_142809_677@196362018-01.jpeg

স্টেপ-৯

এখন দুই এবং তিন মার্ক করা স্থানগুলোতে নিজের পছন্দ অনুযায়ী ম্যান্ডেলা আর্ট করা শুরু করবো।

IMG_20240302_143105_275@-597808848-01.jpegIMG_20240302_143424_697@-965115404-01.jpeg

IMG_20240302_144236_624@-1256727018-01.jpeg

স্টেপ-১০

পুরো ভাবে ম্যান্ডেলা আর্ট করা শেষ হলো। এখন একটি থ্রিডি ইফেক্ট দিয়ে নিব পেন্সিলের সাহায্যে।

IMG_20240302_144613_598@982419701-01.jpeg

লাস্ট স্টেপ

এখন থ্রিডি ম্যান্ডেলা আর্টটির নিচে আমার নিজের একটি সিগনেচার করে নিলাম ।

IMG_20240302_144656_341@1439319120-01.jpeg

এই ছিল আমার আজকের থ্রিডি ম্যান্ডেলা আর্ট। আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগলে ৷ আপনি আজ খুবই সুন্দর একটি থ্রিডি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ৷ আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ অসাধারণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার করা থ্রিডি ম্যান্ডেলা আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুব খুশি হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন ম্যান্ডেলা আর্ট করা অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। আর অসুস্থ থাকলে তো আরো সমস্যা। যাইহোক আপু আপনি কিন্তু অনেক সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট গুলো দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু,,, অসুস্থ থাকলে কোনো কিছুতেই মন বসে না৷

 2 years ago 

আমারও কয়েকদিন এরকম হয় পোস্ট রেডি থাকে না ।কি পোস্ট করব ভেবে পাই না ।তখন আর্ট করতে বসে পড়ি। থ্রিডি ম্যান্ডেলা আর্ট অংকনটি আসলেই অনেক চমৎকার হয়েছে ।এমন ধরনের আর্ট করতে গেলে একটু সময় লাগে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুন্দর একটা থ্রিডি ম্যান্ডেলা আর তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই চিত্রটিতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুক্ষ সুক্ষ ডিজাইন তৈরি করার কারণে এটা আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে।

 2 years ago 

ম্যান্ডেল আর্টগুলোতে সুক্ষ্ম সুক্ষ্ম ডিজাইন করলেই বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু এই সুক্ষ্ম ডিজাইন করতে গেলেই অনেক বেশি ধৈর্য্যর প্রয়োজন হয়।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন থ্রিডি ম্যান্ডেলা আর্ট। যদি এই আয়াতগুলো করতে অনেক সময়ের প্রয়োজন তারপরেও আপনি ধৈর্য সহকারে এই আটটি আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। থ্রিডি আর্টগুলো মনে হয় একদম কাছের । যেটা আপনার পোষ্টের মাধ্যমে দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া, এই আর্টগুলো করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে থ্রিডি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

এই আর্ট গুলো আপনার দেখতে ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম আপু অনেক ধন্যবাদ।

 2 years ago 

থ্রিডি ম্যান্ডেলা আর্ট দেখতে মনে হচ্ছে বেশ সহজ কিন্তু এই কাজটি করার জন্য অনেক দক্ষতা লাগে। আপনি একজন দক্ষতা সম্পন্ন মানুষ এবং এত নিখুঁত আকারে কাজটি সম্পন্ন করেছেন, দেখে বোঝাই যাচ্ছে না। আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং নকশাগুলি অনেক সুন্দর ছিল। আপনার হাতের কাজ অনেক সুন্দর।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমন উৎসাহমূলক মন্তব্য পেলে খুবই ভালো লাগে। ধন্যবাদ অনেক

 2 years ago 

আশা করছি আপনি এখন সুস্থ্য আছেন আপু। এ আর্টগুলো যথেষ্ট সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি সময় নিয়ে কাজটি করেছেন এজন্য সুন্দর হয়েছে। ভিতরের ডিজাইনটাও পারফেক্ট ছিল।

 2 years ago 

মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ দুর্দান্ত ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার থ্রিডি ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। আর্ট করার প্রক্রিয়া বেশ সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আসলে এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার অসাধারণ হয়ে থাকে। সত্যি আপনার আর্ট দক্ষতা বেশ অসাধারণ। এতো সুন্দর থ্রিডি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

উৎসাহমূলক মন্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এধরনের আর্ট গুলো করতে সত্যি অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। তবে আপনি সবসময় চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার আজকের থ্রিডি ম্যান্ডেলা আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে আর্টটি সম্পন্ন করেছেন। বিশেষ করে ছোট ছোট নিখুঁত ডিজাইন করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66000.87
ETH 1938.28
USDT 1.00
SBD 0.38