একটি পেন্সিল ড্রয়িং।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি পেন্সিল স্কেচ আর্ট শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহেই একটি করে পেন্সিল আর্ট আপনাদের সাথে শেয়ার করি। তাই এই সপ্তাহে একটি চমৎকার পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের পেন্সিল আর্টে একটি কেটলি, একটি গ্লাস এবং দুইটি ফল এর চিত্র অঙ্কন করেছি। এ ধরনের পেন্সিল স্কেল গুলো করতে খুবই ভালো লাগে। আজকের পেন্সিলের স্কেচ তৈরি করার পর দেখতে খুব ভালই লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি।
• আর্টপেপার
• পেন্সিল
প্রথমে একটি কেটলি সুন্দরভাবে আঁকিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
এখন কেটলির সামনে একটি গ্লাস এবং দুটি ফল আঁকিয়ে নিব।
এখন গ্লাসে এবং কেটলিতে পেন্সিল স্কেচ করে নিবো।
এখন ফলও সুন্দর মতো আঁকিয়ে নিয়েছি। ফলে পাতাও আঁকিয়ে নিয়েছি।
সবশেষে আর্টটির নিচে আমার নাম সিগনেচার করে নিবো।
এই ছিলো আমার আজকের পেন্সিল আর্ট৷ আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অনেক সুন্দর একটা পেন্সিল ড্রয়িং করেছেন তো।
বিভিন্ন জিনিস অঙ্কন করেছেন যেগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে। কেটলি, গ্লাস, ফল অংকন করেছেন যা সত্যি দারুন ছিল। আপনার এই অসম্ভব সুন্দর আর্ট টি সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। অনেক নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং দক্ষতার সাহায্যে পুরোটা কমপ্লিট করেছেন, যেটা দেখেই বুঝতে পারতেছি। ধন্যবাদ এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার প্রতি সপ্তাহের চিত্রগুলো আমি দেখি। খুবই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর চিত্র অংকন করেন। আজকের পেন্সিল দিয়ে কেটলি ও দুটি ফলের চিত্র অংকন অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার করা প্রতি সপ্তাহের চিত্রগুলো আপনি দেখেন জেনে খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার পেন্সিল ড্রয়িংটি খুবই সুন্দর হয়েছে। একটি কেটলি, একটি গ্লাস এবং দুইটি ফলের চিত্র অংকন খুবই আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছেন। এ ধরনের পেন্সিল আর্ট গুলো দেখতে কিন্তু সত্যিই দারুন লাগে। আর আপনার অংকনের দক্ষতাতো আমরা সকলেই জানি। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।
জ্বী ভাইয়া, এ ধরনের পেন্সিল আর্টগুলো দেখতে সত্যিই দারুণ লাগে।
খুব সুন্দর একটি পেন্সিল ড্রইং শেয়ার করেছেন আপনি। আপনার ড্রইং গুলো আমার কাছে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে । গ্লাস , কেটলি ও ফল সবগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটি পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বরাবরই আমার ড্রয়িং সম্পর্কে দারুণ সব মন্তব্য পেয়ে খুব ভালো লাগা কাজ করে। অনেক ধন্যবাদ আপু।
আপনার পেন্সিল স্কেচ আর্ট বরাবরই সুন্দর হয়। কেটলির সাথে ফলের আর্ট খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপু। 🌼
ধন্যবাদ ভাইয়া।
আপু সত্যি সত্যি আপনার পেন্সিল আর্ট গুলো দেখে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই। আপনি কিন্তু দারুন পেন্সিল আর্ট করেন আপু। আজও একটি দারুন পেন্সিল আর্ট আমাদের সাথে শেয়ার করলেন। তাও আবার একটি কেটলির পেন্সিল আর্ট আপনার আর্ট গুলো যতই দেখি ততই ভালো লাগা কাজ করে। দারুন ছিল আজকের পেন্সিল আর্টটি। আবার বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার শেয়ার করা প্রতিটি আর্ট আমার দেখতে খুব ভালো লাগে আপু। আপনি এতই দক্ষতা দিয়ে তৈরি করেন বেশ সুন্দর হয়। আজকে অনেক সুন্দর করে একটি পেন্সিল ড্রয়িং করলেন। যেহেতু আপনি স্কেচ করলেন দেখতে খুবই ভালো দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।
সত্যিই আপু,এই ধরনের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আজ আপনি আমাদের মাঝে একটি পেন্সিল আর্ট করে দেখিয়েছেন। যেখানে আর্ট পেপারের বুকে পেন্সিল দিয়ে একটি চায়ের কেটলি আর চায়ের কাপ সুন্দরভাবে অঙ্কন করেছেন পাশাপাশি। এমন সুন্দর দৃশ্য অঙ্কন করার মধ্যে আনন্দ যেমন তেমন রয়েছে প্রতিভার বিকাশ।
এই আর্টগুলো করতে সত্যিই অনেক ভালো লাগে। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এটা জেনে খুবই ভালো লাগলো যে প্রতি সপ্তাহে আপনি একটা করে পেন্সিল ড্রয়িং অঙ্কন করার চেষ্টা করেন এ ধরনের অংকন দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে যেই অংকন করেছেন তার মধ্যে থেকে কেটলির ড্রয়িং টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অন্যগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ চমৎকারভাবে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি শুধুমাত্র পেন্সিলের সাহায্যে দারুন একটি আর্ট করেছেন আজ। প্রতি সপ্তাহে আপনি একটি করে আর্ট আমাদের সাথে শেয়ার করেন জেনে ভালো লাগলো। যাই হোক এই আর্টটিতে আঁকা কেটলি, একটি গ্লাস এবং দুইটি ফল দেখতে বেশ সুন্দর লাগছে। তবে এই আর্ট টি আরেকটু বড় করে করলে হয়তো দেখতে আরো বেশি ভালো লাগতো।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।