কালারফুল ম্যাপেল পাতা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আর এটি হলো কালারফুল ম্যাপেল পাতা। এই পাতা দেখতে অনেক সুন্দর হয়। ম্যাপেল গাছ সাধারণত কানাডায় বেশি দেখা যায়। আপনারা দেখে থাকবেন কানাডার জাতীয় পতাকায় ম্যাপেল পাতার ছবি আছে। এই পাতা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। তাইতো আমি কিছু রংবেরঙের পেপার দিয়ে কয়েকটি ম্যাপেল পাতা বানিয়ে ফেললাম। চলুন স্টেপগুলো দেখে নেই।

1690611373975.jpg



উপকরণ:

• রঙিন পেপার
• কাঁচি
• স্কেল



IMG_20230729_114906_799.jpg

পেপার নিয়েছিলাম চারটা কালারের (লাল, আকাশী, সবুজ, হলুদ)। এটি তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন নেই। খুব সহজেই অল্প কিছু স্টেপে বানিয়ে ফেলা যায় ম্যাপেল পাতা। তাইতো শত ব্যস্ততার মাঝে অল্প একটু সময় বের করেই বানিয়ে ফেললাম। এটি বানানো যেমন সহজ দেখতে ততটাই সুন্দর। যাইহোক চলুন আমরা এবার দেখে নিই স্টেপগুলো:

স্টেপ-১

রঙিন পেপারগুলোর দৈর্ঘ্য-প্রস্থ একই মাপের করে কেটে নিয়েছি।তারপর একটি পেপারের মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

IMG_20230729_115747_416.jpg

স্টেপ-২

প্রথমবার ভাঁজ দেয়ার পর আরও একটি ভাঁজ লম্বভাবে দিব।

IMG_20230729_115817_935.jpg

স্টেপ-৩

দ্বিতীয়বার যে ভাঁজটি দিয়েছিলাম সেটা পুনরায় খুলে নিব।

IMG_20230729_115844_109.jpg

স্টেপ-৪

ভাঁজটি খোলার পর কাগজটির দুই সাইডে ত্রিভুজ আকারে দুইটি ভাঁজ দিবো।

IMG_20230729_115911_447.jpg

IMG_20230729_115932_782.jpg

স্টেপ-৫

প্রত্যেকটি ভাঁজ আবার খুলে কাগজটি উল্টো সাইড করে নেব।

IMG_20230729_115947_852.jpg

স্টেপ-৬

নিচে ছবিতে যেভাবে দেখতে পারছেন ঠিক এভাবে কয়েকটি ভাঁজ দিয়ে দিব।

IMG_20230729_120044_525.jpg

IMG_20230729_120136_810.jpg

1690611306117.jpg

স্টেপ-৭

কাগজটি সম্পূর্ণ ভাঁজ দেওয়ার পর পাতার আকৃতি অনুযায়ী কাঁচির সাহায্যে কাগজটি কেটে নিব।

1690611328307.jpg

IMG_20230729_120324_024.jpg

স্টেপ-৮

কাঁচি দিয়ে কাটার পর ভাঁজটি খুলে দেখবো সুন্দর একটি পাতা তৈরি হয়ে গিয়েছে।

IMG_20230729_120422_947.jpg

একই নিয়মে আমি মোট চার রঙের কাগজ দিয়ে পাতা তৈরি করেছি।

IMG_20230729_121015_585.jpg

আশা করি রঙিন কাগজ দিয়ে ম্যাপেল পাতা তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শিখতেও আমার আগ্রহ রয়েছে। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব রেসিপি শিখতে। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

কালারফুল ম্যাপেল পাতা তৈরি করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

হুম কানাডার জাতীয় পতাকায় ম্যাপেল পাতার ছবি আছে। তবে রঙিন কাগজ দিয়ে অনেক চমৎকার করে কয়েকটি ম্যাপেল পাতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার তৈরি করা ম্যাপেল পাতা গুলো কিন্তু অসাধারন হয়েছে। আর উপস্থাপনাও ছিল বেশ। শুভ কামনা রই আপনার প্রতি।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

কাগজ কেটে অনেক সুন্দর পাতা তৈরি করেছেন তবে সবগুলো পাতার মধ্যে আমার কাছে সবুজ রঙের পাতাটাই বেশি সুন্দর লেগেছে দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল গাছের পাতা। কাগজের ভাঁজে কাগজ কেটে কিভাবে পাতা তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই ম্যাপেল পাতাগুলো আমারও অনেক বেশি পছন্দের। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কালারফুল ম্যাপল পাতাগুলো তৈরি করেছেন। এই পাতাগুলোর সৌন্দর্য দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হয়েছি এবং কি অনেক দারুন লেগেছে। উপস্থাপনাটা অনেক সুন্দর ছিল যা দেখে যে কেউ এটা তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপু আপনার কমেন্টটি পড়ে।

 3 years ago 

এটা কিন্তু সত্য কানাডার জাতীয় পতাকায় ম্যাপের পাতার ছবি রয়েছে। আপনি ভিন্ন চারটি কালারের রঙিন কাগজ নিয়ে এই পাতাগুলো তৈরি করেছেন যার কারণে দেখতে অনেক ভালো লাগছে। আপনি অনেক সাবধানতার সাথে এই পাতাগুলো কেটেছেন যা দেখে বুঝতে পারছি। আপনার উপস্থাপনাটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে সর্বদা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ম্যাপেল পাতা দেখতে বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কমিউনিটিতে এর আগেও এরকম ম্যাপেল পাতা তৈরির প্রক্রিয়া দেখেছিলাম। বিভিন্ন রঙের কাগজ দিয়ে আপনি চমৎকার কিছু ম্যাপের পাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে কানাডার পতাকাতে এরকম পাতা দেখা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কয়েকটি ম্যাপেল পাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে কালারফুল ম্যাপেল পাতা তৈরি করে। আপনি একদম ঠিক বলেছেন আপু কানাডার জাতীয় পতাকায় ম্যাপেল পাতার ছবি আছে। আসলে আপনি কিন্তু বেশ দক্ষতার সাথে চমৎকারভাবে ভিন্ন ধরনের কাগজ দিয়ে তৈরি করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ম্যাপেল পাতা তৈরি করেছেন আপনি। পাতা গুলোর কালার কম্বিনেশন দারুন হয়েছে। পাতাগুলো সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম। আপনার উপস্থাপন দারুন ছিল। ‌ধন্যবাদ আপনাকে

 3 years ago 

উৎসাহ মূলক মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে নিজ হস্তে তৈরি ম্যাপেল পাতা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব সাধারণ জিনিস অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। এবং প্রতিটি ধাপ সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু, ম্যাপেল পাতা কানাডার পতাকায় দেখা যায়। আমি আসলে এ পাতার নাম জানতাম না। যাক, রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ম্যাপল পাতা বানিয়েছেন। দেখতেও চমৎকার লাগছে

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61897.09
ETH 1733.97
USDT 1.00
SBD 0.38