ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের পোস্টে থাকছে একটি পেইন্টিং। আজ আমি ব্ল্যাক পেপার এর উপর সাদা এক্রেলিক রঙ দিয়ে খুবই চমৎকার একটি পেইন্টিং করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি মূলত একটি কাঁচের জারের মধ্যে কয়েকটি ফুলের স্টিকের পেইন্টিং কালো কাগজের উপর রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি অন্যান্য দিনের মতো আজকের পেইন্টিং টিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন পেইন্টিংটি করতে কি কি উপকরণ প্রয়োজন হয়েছে এবং পেইন্টিংটি কিভাবে সম্পন্ন তৈরি করলাম সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।

IMG_20231225_143312_903~2@1027146832-01.jpeg



প্রয়োজনীয় উপকরণসমূহ :

• কালো পেপার
• এক্রেলিক রঙ
• রঙ তুলি



ধাপ-১

প্রথমে রং তুলির সাহায্যে আমি একটি কাঁচের জার আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি।

IMG_20231225_140555_473.jpgIMG_20231225_141303_174.jpg
ধাপ-২

কাঁচের জারটি আঁকানো শেষ হলে ফুল আঁকিয়ে নিব। আমি মোট তিনটি ফুল আঁকিয়ে নিয়েছি।

IMG_20231225_141612_309~2.jpgIMG_20231225_141704_773.jpg

IMG_20231225_141900_330.jpg

ধাপ-৩

এখন ফুল গুলোর মাঝখানে কমলা রং করে নিব। এতে ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগবে।

IMG_20231225_142011_900.jpg

ধাপ-৪

এখন ফুলের ডাল আঁকিয়ে নিব।

IMG_20231225_142449_428~2.jpg

ধাপ-৫

ফুলের ডালে কয়েকটি পাতাও আঁকিয়ে নিব।

IMG_20231225_143349_039.jpg

IMG_20231225_143414_380.jpg

এই ছিল আমার আজকের ফুলের পেইন্টিং পোস্ট। আপনাদের কাছে আজকের পোস্টটি কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো কোন নতুন পোস্ট নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

প্রতি নিয়ত আপনার অঙ্কন করা চিত্র দেখে আমি মুগ্ধ হয়ে যাই। কাঁচের জারের উপর আপনি যে চিত্রটি অঙ্কন করেছেন তা ভালো লাগবে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতি নিয়ত আপনার অঙ্কন করা চিত্র দেখে আমি মুগ্ধ হয়ে যাই।

অনেক অনেক ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পেয়ে।

 3 years ago 

ব্ল্যাক পেপারের উপর সাদা এক্রেলিক রঙ দিয়ে কাঁচের জারের মধ্যে ফুলের স্টিকের খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি কাঁচের জার দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। ব্ল্যাক পেপারের উপর করাতে দেখতে বেশি ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার করা পেইন্টিং সম্পর্কে আপনার থেকে সব সময় অনেক ভালো ভালো মন্তব্য পাই আপু। আশা করি এভাবে পাশে থাকবেন ।

 3 years ago 

প্রতিনিয়তই আপনি চমৎকার আর্ট করেন আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনার আজকের আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে।আর্টের কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার আর্ট সম্পর্কে আপনার থেকে সব সময় অনেক সুন্দর সুন্দর মন্তব্য পায় আপু। খুব ভালো লাগে আপনার মন্তব্য গুলো পেয়ে।

 3 years ago 

কি বলবো। সত্যি অসাধারণ। খুব সুন্দর পেইন্টিং করেছেন আপনি। দেখতে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অ্যাক্রলিক পেইন্টিং গুলো করতে আমি খুবই পছন্দ করি। আমিও মাঝে মাঝে অ্যাক্রোলিক রং দিয়ে পেইন্টিং গুলো করি। ভালো পেপার এর উপর পেইন্টিংটি করায় একটু বেশি সুন্দর হয়েছে দেখতে।

 3 years ago 

জ্বী আপু, কালো পেপারের উপর পেইন্টিংটি খুব সুন্দর ভাবে ফুটে ওঠে।

 3 years ago 

আমার কাছে এরকম সুন্দর পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে। কারণ আপনারা অনেক সুন্দর ভাবে এই পেইন্টিং তৈরি করার চেষ্টা করেন। দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের একটি টপের মধ্যে থাকা ফুলগুলো। বরাবরের মতো আজকেও সুন্দরভাবে পুরো পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন।

 3 years ago 

পেইন্টিং গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আপনাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি।

 3 years ago 

আপু সবসময় দেখি আপনি দারুন দারুন কিছু পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেন। আজকেও একটি পেইন্টিং করলেন যেটা বোতলের মধ্যে ফুল। দারুন ছিল কিন্তু আপু আজকে পেইন্টিংটি। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে৷ অনেক ধন্যবাদ প্রিয় আপু।

 3 years ago (edited)

বাহ! বেশ সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন তো আপনি। খুবই দারুণ হয়েছে এই আর্ট । কালো কাগজের উপর এক্রেলিক রং এবং রং তুলি দিয়ে খুবই সুন্দরভাবে এই আর্টটি তৈরি করে ফেলেছেন। এই আর্ট কালো কাগজের উপর হওয়ার কারণে এটি খুবই ভালোভাবে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর এই আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সাদা কাগজের পাশাপাশি কালো কাগজের উপর আর্ট করলেও দেখতে অনেক আকর্ষণীয় লাগে আপু। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি বরাবরই চমৎকার আর্ট শেয়ার করেন আমাদের সাথে আপু। এক্রেলিক কালার দিয়ে চমৎকার একটি ফুলের পেইন্টিং করেছেন আপনি। কসমস ফুলের মতো লাগছে দেখতে 🌼

 3 years ago 

কসমস ফুলের মতো লাগছে দেখতে 🌼

এই ফুলের নাম প্রথম শুনলাম।

 3 years ago 

ফুলের পেইন্টিংটা খুবই চমৎকার হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালো থাকার কারণে সাদা ফুলটি বেশ দারুন ফুটে উঠেছে, আমারও সাদা ফুল খুবই পছন্দের আপনার আজকের প্রিন্টিং টা আমার খুব ভালো লেগেছে।

 3 years ago 

কালো পেপার এর উপর সাদা ফুলের পেইন্টিং করলে দেখতে অনেক সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38