ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি।

প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি এক্রেলিক রং দিয়ে ফুলের পেইন্টিং কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কালো A4 সাইজের পেপার এর উপর এক্রেলিক রং দিয়ে যে ফুলের পেইন্টিংটা করেছি সেটা দেওয়ালে টাঙিয়ে রাখলেও অনেক সুন্দর দেখাবে। এ ধরনের পেইন্টিং গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। সময় নিয়ে করলে অনেক নিখুঁতভাবে এই পেইন্টিং গুলো করা সম্ভব। যেহেতু সবসময় এতটা সময় পাওয়া যায় না, তাই খুব কমই এ ধরনের পেইন্টিং গুলো করা হয়। তাহলে চলুন আমি কিভাবে এক্রেলিক রং দিয়ে এই ফুলের পেইন্টিংটি করেছি সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।

IMG_20231014_144237_217~2@-192303057-01.jpeg

উপকরণ :

• A4 সাইজের কালো পেপার
• এক্রেলিক রং
• রং তুলি

IMG_20231014_140914_134~2.jpg

ধাপ-১

রং তুলির সাহায্যে প্রথমেই সাদা রং নিয়ে কয়েকটি ফুল আঁকিয়ে নিব।

IMG_20231014_141528_275.jpgIMG_20231014_142217_349~2.jpg

IMG_20231014_142447_543.jpg

ধাপ-২

প্রত্যেকটা ফুলের মাঝখানে কমলা রং করে নিব। কমলা রংটা করার মাধ্যমে ফুলের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে।

IMG_20231014_142611_306.jpgIMG_20231014_142701_947.jpg
ধাপ-৩

এখন ফুলের ডালগুলো এঁকে নেব।

IMG_20231014_143005_375.jpg

ধাপ-৪

ডালগুলো আঁকানো শেষ হলে একটি ডালে আমি কয়েকটি করে পাতা আঁকিয়ে নিবো। পাতা দেওয়ার ফলে ফুলগুলোর সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পেয়েছে।

IMG_20231014_143218_216.jpgIMG_20231014_143252_947.jpg

IMG_20231014_143727_760-01.jpeg

ধাপ-৫

প্রত্যেকটা ফুলের মাঝখানে কমলা কালারের উপর হালকা করে হলুদ রং করে দিব।

IMG_20231014_144014_455.jpgIMG_20231014_144110_230.jpg

IMG_20231014_144331_058@-659003151-01.jpeg

এখানেই আমার সম্পূর্ণ আর্টটি কমপ্লিট। আপনাদের কাছে আমার আজকের আর্টটি কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

পেইন্টিংটি খুবই মনোমুগ্ধকর লাগছে।বিশেষ করে কালো রঙের কাগজের উপরে অঙ্কন করায় ছবিটি আরো ফুটে উঠেছে।এছাড়া ফুলগুলো সাদা রঙের হওয়ার দেখতে আরো বেশি ভালো লাগছে।ধন্যবাদ এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি কমেন্ট করেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।

 3 years ago 

আসলেই আপু, এই ধরনের পেইন্টিং গুলো ওয়ালমেট হিসেবে ব্যবহার করলে সত্যিই খুব সুন্দর দেখা যায়। সাদা ফুলগুলো কালো কাগজের উপর সুন্দর ভাবে ফুটে উঠেছে। খুবই ভালো লাগছে দেখতে। কালো কাগজের উপর কখনো পেইন্টিং করা হয়নি। আপনার আজকের পেইন্টিংটি দেখে মুগ্ধ হলাম। ‌ ধন্যবাদ আপু।

 3 years ago 

সব সময় তো সাদা কাগজের উপরেই পেইন্টিং করি। তাই কালো কাগজের উপর পেইন্টিং করলাম দেখলাম খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান কমেন্টের জন্য।

 3 years ago 

বাহ, ফুলের চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। এক্রেলিক রং ব্যবহার করে সত্যি অসাধারণ একটি পেইন্টিং তৈরি করেছেন। রং ব্যবহার করে এরকম কিছু আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার ফুলের পেইন্টিংটি দেয়ালে টাঙিয়ে রাখলে সত্যিই দেয়ালের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। খুব সুন্দর করে পেইন্টিংটি সম্পন্ন করেছেন আপু, দেখতে ভারী সুন্দর লাগছে। রংয়ের কালার কম্বিনেশন টাও চমৎকার হয়েছে। আপু আপনি কিভাবে এত সুন্দর একটি পেইন্টিং সম্পন্ন করেছেন, তা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

জি ভাইয়া, এই ফুলের পেইন্টিংটি দেওয়ালে টাঙিয়ে রাখলে অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে ।

 3 years ago 

আপু আপনি ঠিক বলেছেন এরকম ফুলের পেইন্টিং দেওয়ালে টাঙিয়ে রাখলে দেওয়ালের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর এই পেইন্টিং গুলো করতে অনেক সময়ের প্রয়োজন। আসলে সময় নিয়ে করলে সত্যি নিখুঁত ভাবে করা যায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু,,এই ধরনের পেইন্টিং গুলো দেওয়ালে টাঙিয়ে রাখলে দেওয়ালের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়।

 3 years ago 

ফুলের পেইন্টিং দেখতে জাস্ট অসাধারন লাগতেছে আপু। সাদা ফুল আর সবুজ পাতা গুলো চমৎকার ফুটে উঠেছে। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার নতুন নতুন পোস্ট গুলো দেখার অপেক্ষায় থাকি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ফুলের পেইন্টিংটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেয়ার জন্য।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর ফুলের পেইন্টিং করেন। আপনার ফুলের পেইন্টিং দেখে আমি মুগ্ধ হলাম এবং আমিও পেইন্টিং করব খুব শীঘ্রই। আপনাকে দেখে আমি অনুপ্রেরণা পেলাম। ফুলগুলি সাদা হওয়ার কারণে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি দারুন দক্ষতায় কাজটি সম্পূর্ণ করেছেন।আপনার জন্য শুভকামনা রইল। আরো ভালো কিছু আপনার কাছ থেকে আশা করব

 3 years ago 

আপনার পেইন্টিং দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া। ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

আপু খুবই চমৎকার একটি ফুলের পেইন্টিং করেছেন। দেখতে অসাধারণ লাগছে। সুন্দর একটি ফুলের পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ খুবই চমৎকার ফুলের পেইন্টিং শেয়ার করেছেন আপু। আপনার এই পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে সব সময় আপনার পেইন্টিং অনেক ভালো লাগে। ফুল পাতা দুটোই খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আপনার সব শেষের ফিনিশিং খুব সুন্দর হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।এই ধরনের পেইন্টিং দেয়ালে টানিয়ে রাখলে সত্যি দেখতে খুবই সুন্দর লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পেইন্টিং গুলো আপনার কাছে সব সময় খুব ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু।আশা করি এভাবে পাশে থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

রং তুলি ব্যবহার করে অনেক সুন্দর একটি পেইন্টিং তৈরি করেছেন আপু। কালো কাগজের ওপর সাদা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে।। আপনি রং তুলে দিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, মূল্যবান কমেন্ট দিয়ে সব সময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42