একটি রঙিন পেইন্টিং।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি পেইন্টিং পোস্ট শেয়ার করব। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে পেইন্টিং পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য । তাই এই সপ্তাহেও একটি নতুন ধরনের পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের পেইন্টিং টা একটু অন্যরকম। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে আজকের পেইন্টিং। পেইন্টিং করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আরো বেশি সময় লাগে কি পেইন্টিং করব এটা ভাবতে।আজ যে পেইন্টিংটা করেছি এ ধরনের পেইন্টিং ওয়ালমেট আকারে দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর দেখায়। তাহলে চলুন রঙিন পেইন্টিং প্রস্তুত করার ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করি।
• এক্রেলিক রং
• আর্ট পেপার
• পেন্সিল
• মার্কার
• রং তুলি
প্রথমে আর্ট পেপারের উপর কয়েকটি কালার নিয়ে রংধনুর মতো করে আঁকিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
এখন কাগজের উপর রঙ গুলো শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে পেন্সিলের সাহায্যে দুই পাশে পাতার ঢাল আঁকিয়ে নিয়েছি। এখন পেন্সিলের দাগের উপর দিয়ে মার্কার দিয়ে আঁকিয়ে নিবো।
এখন একটি পাতার ঢাল সিম্পল রাখবো আর অপরটি কালো রঙ দিয়ে ভরাট করর দিবো।
এখন দুই পাশে দুইটি ফুল আঁকিয়ে নিব। ফুল আঁকানোর পাশাপাশি কয়েকটি পাতাও দিয়ে দেব।
ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের মধ্যে কিছু কাজ করে নিয়েছি। আপনারা ছবিতে লক্ষ্য করলেই দেখতে পাবেন।
সম্পূর্ণ আর্ট করা শেষ হলো। এখন নিচে আমার নিজের একটি সিগনেচার করে নিব।
আজকের রঙিন পেইন্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এত জটিল ও কঠিন পেইন্টিং আমার দ্বারা সম্ভব না। আমি তেমন একটা পেইন্টিং করতে পারিনা। তবে আপনাদের পোস্ট থেকে অনেক কিছু শিখতে পেরেছি। পেইন্টিং এর কালার কম্বিনেশন টা দারুন ছিল। দেখে চোখ জুড়িয়ে গেল। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।
চেষ্টা করলে আপনিও অনেক সুন্দর পেইন্টিং করতে পারবেন। ধন্যবাদ
আপনি তো ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকে দারুন একটি পেইন্টিং করেছেন। খুবই সুন্দর হয়েছে ।এই ধরনের কাজ ধৈর্য সহকারে অনেক সময় ব্যয় করে করতে হয়। এর সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারলে তখন খুবই ভালো লাগে । যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিকই বলেছেন দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে।
পেইন্টিংগুলো সত্যিই অনেক ধৈর্য্য সহকারে করতে হয়। মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আজকে আপনি যে পেইন্টিংটা করেছেন এই পেইন্টিংটা যদি ওয়ালমেট আকারে তৈরি করে রুমের দেয়ালে টানিয়ে রাখা যায় তাহলে দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেখাবে। এ ধরনের পেইন্টিং রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করে। যাইহোক দারুন একটা পেইন্টিং অংকন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গুছিয়ে এতো সুন্দর ভাবে মতামত দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি আজ চমৎকার একটি কালার পেইন্টিং শেয়ার করেছেন আপু।আমার কাছে আপনার পেইন্টিংটি খুব ভালো লেগেছে। এ ধরনের পেইন্টিং গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগবে।আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেন।এভাবেই চেষ্টা করে যাবেন এমনটাই আশাকরি।
মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর একটি রঙিন পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এই পেইন্টিংটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণভাবে অংকন করে আপনি এই পেইন্টিংটি শেয়ার করলেন।
দারুন পেইন্টিং করেছেন আপু, কালারফুল পেইন্টিং এর ওপর ফুল আর পাতার দৃশ্যটা বেশি ভালো লেগেছে। দারুন আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। আজকে চিত্রটি অসাধারণ হয়েছে। খুবই সুন্দর ভাবে রঙিন এই পেইন্টিংটি শেয়ার করলেন অসাধারণ লেগেছে।
পেইন্টিং সম্পর্কে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার পেইন্টিং গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে । আজকের এটাও খুব ভালো লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে পেইন্টিংটি সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এতো সুন্দর কমেন্ট পেলে মন টা সত্যিই অনেক ভালো হয়ে যায়। শুভকামনা আপনার জন্য।
আপু একটু কষ্ট করে আমাকে অনলাইন করে দেন না । তাহলে আমি আমার বেড রুমের দেয়ালে টাঙিয়ে রাখবো। আর প্রতিদিন আপনাকে মনে করবো। হি হি হি। কি সুন্দর প্রতিভারে বাপ। এত সুন্দর প্রতিভা নিয়ে ঘুম হয় কি করে? আমি হলে তো সারারাত জেগে জেগে শুধুই পেইন্টিং করতাম। দারুন হয়েছে। এক কথায় অসাধারন।
আপু আপনিও চেষ্টা করেন, আপনি আমার থেকে আরো বেশী সুন্দর পেইন্টিং করতে পারবেন।
অনেক সুন্দর একটি রঙিন পেইন্টিং করেছেন আপনি। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে এই কমিউনিটিতে শেয়ার করার জন্য।