ল্যাভেন্ডার ফুলের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি ডাই বা অরিগ্যামি পোস্ট শেয়ার করব। অনেকদিন পর কোন একটি ফুলের অরিগ্যামি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রঙিন কাগজ দিয়ে এ ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। তারপরও এ ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে বেশ ভালই লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য দুইটি ল্যাভেন্ডার ফুলের অরিগ্যামি তৈরি করেছে। ল্যাভেন্ডার ফুলের অরিগ্যামি তৈরি করতে আমার খুব বেশি কষ্ট হয়নি। আমি খুব সহজেই এটি তৈরি করে ফেলেছি। আশা করি আজকের ল্যাভেন্ডার ফুলের অরিগ্যামিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে এই ফুলের অরিগ্যামিটি তৈরি করলাম সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।



ল্যাভেন্ডার ফুলের স্টিক

IMG_20231211_104530_217@-74814316-01.jpeg

IMG_20231211_104902_809@-694780890-01.jpeg



উপকরণ :

• রঙ্গিন পেপার
• কেঁচি
• গাম
• স্কেল
• কলম



ধাপ-১

প্রথমে একটি লম্বা সাইজের সবুজ রংয়ের কাগজ নিয়ে এভাবে ছবির মত করে স্টিক তৈরি করে নিয়েছি।

IMG_20231211_102334_262~2.jpgIMG_20231211_102631_661.jpg
ধাপ-২

এবার লাল রঙের কাগজ নিয়ে ভাঁজ করে স্কেল ধরে একটি কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এতে কেঁচির সাহায্যে কাগজটি যখন চিকন করে কাটবো তখন সমান হবে। নিচের ছবির দিকে লক্ষ্য করুন ঠিক এভাবেই কাগজগুলো কেটে নিয়েছি ফুল তৈরির জন্য।

IMG_20231211_102757_165~2.jpg

IMG_20231211_103001_084~2.jpgIMG_20231211_103223_783~2.jpg
ধাপ-৩

এখন কাগজটির ভাঁজ খুলে সাইডে আঠা লাগিয়ে দুই কোণা আটকে দিব।

IMG_20231211_103255_958~2.jpg

ধাপ-৪

এখন আঠার সাহায্যে স্টিক এর উপর থেকে নিচ পর্যন্ত পেঁচিয়ে ফুল তৈরি করে নিব।

IMG_20231211_103805_940@839400253-01.jpegIMG_20231211_103932_260@2014971599-01.jpeg
ধাপ-৫

সবুজ কাগজ দিয়ে ছোট ছোট কয়েকটি পাতা কেটে নিয়েছি।

IMG_20231211_104130_529@1216043764-01.jpeg

ধাপ-৬

স্টিকের ফুলের নিচের অংশে তিনটা পাতা আঠার সাহায্যে আটকে নেব।

IMG_20231211_104308_155@1759060982-01.jpeg

ধাপ-৭

এভাবে আমি মোট দুইটা ল্যাভেন্ডার ফুলের স্টিক তৈরি করেছি।

IMG_20231211_104523_780@-669206385-01.jpeg

IMG_20231211_104926_180@-1424528112-01.jpeg

আপনাদের কাছে আজকের অরিগ্যামিটি কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

আপনি ঠিকই বলেছেন এই ধরনের পোস্ট তৈরি করতে অনেক ধৈর্য ও সময়ের ব্যাপার। তবে আপনার পোস্টটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে। রঙিন কাগজ কেটে ল্যাভেন্ডার ফুল তৈরি আসলেই অনেক আকর্ষণ লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।।।

 3 years ago 

আপু আপনার তো দেখছি অনেক ক্রেয়েটিভিটি আছে। আপনি আসলেই একজন ক্রেয়েটিভ পারসোন। আমি কিন্তু আজ পর্যন্ত ল্যাভেন্ডার ফুলের নাম শুনিনি। আজ আপনার পোস্ট দেখে বুঝলাম যে ফুল গুলো মনে হয় বেশ সুন্দরই হয়। দারুন অরিগ্যামি করেছেন আপু ল্যাভেন্ডার ফুলের। আবার দারুন সুন্দর করে উপস্থাপনাও করেছেন।

 3 years ago 

জ্বী আপু,, ল্যাভেন্ডার ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়। মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রতিনিয়ত আপনি খুব চমৎকার করে কাগজের যে কোন জিনিস তৈরি করে থাকেন। আজকেও খুব চমৎকারভাবে আপনি ল্যাভেন্ডার ফুলের অরিগামী তৈরি করেছেন। ল্যাভেন্ডার তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতিনিয়ত চেষ্টা করি চমৎকার কিছু অরগ্যামি আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের এত মূল্যবান মন্তব্য পেয়ে অনেক খুশি হই ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আসলে এই ফুল তৈরি করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ল্যাভেন্ডার ফুল তৈরি দেখতে পেয়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 3 years ago 

ল্যাভেন্ডার ফুলের অরিগামি দুটো অনেক সুন্দর হয়েছে আপু। দুটো ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে তৈরি করায় আরও বেশি আকর্ষণীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ফুলের অরিগামি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ল্যাভেন্ডার ফুলের অরিগ্যামি দেখতে তো সত্যি কারের ফুলের মতোই লাগতেছে। আমি আগে এই ফুল গুলোর নাম জানতাম না। আপনার পোস্ট এর মধ্যে নামটি জেনে খুশি হলাম। এধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। শুভেচ্ছা রইল আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোষ্টের মাধ্যমে আপনি এই ফুলের নাম জেনেছেন জেনে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে দুটি ল্যাভেন্ডার ফুলের অরিগামি তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এগুলো তৈরি করতে যদিও অনেক বেশি সময়ের প্রয়োজন হয় তবে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি করতে পেরেছেন জেনে খুশি হলাম। শুরু থেকে শেষ অব্দি আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

এ ফুলগুলো আমি দেখেছি অনেকবার স্বচক্ষে অথবা ফটোগ্রাফির মাধ্যমে। যাই হোক তবে নামটা সঠিক আমার জানা ছিল না। তবে আপনার আজকের এই ডাই পোস্টের মধ্য দিয়ে ফুলটাও চমৎকারভাবে তৈরি করা শিখতে পারলাম পাশাপাশি নামটা জানতে পারলাম।

 3 years ago 

এই ফুলগুলো আমি স্বচক্ষে কখনো দেখি নাই। আপনি স্বচক্ষে দেখেছেন এবং নামটি আমার পোষ্টের মাধ্যমে জেনেছেন জেনে খুশি হলাম

 3 years ago 

আপনি খুব সুন্দর ফুলের অরিগামি তৈরি করেছেন আপু।দারুন লাগছে দেখতে ফুল।এধরনের ইউনিক ডাই গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য্যর প্রয়োজন।ভালো লাগলো আপনার পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলগুলো দেখতে আপনার দারুণ লেগেছে জেনে খুশি হলাম আপু।

 3 years ago 

রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার আজকের কাজটি করতে খুব বেশি কষ্ট হয়নি জেনে খুশি হলাম।
আপনি চমৎকারভাবে ল্যাভেন্ডার ফুলের অরিগামি তৈরি করেছেন, যা দেখতে সত্যিই সুন্দর লাগছে। এরকম বেশ কিছু লেভেন্ডার ফুলের অরিগামি তৈরি করে সাজিয়ে রাখতে পারলে সত্যিই দারুন দেখাবে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

জ্বি ভাইয়া, রঙিন কাগজ দিয়ে এভাবে অনেকগুলো ল্যাভেন্ডার ফুলের স্টিক তৈরি করে টবের ভিতর সাজিয়ে রাখলে দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37