পেপার কাটিং ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য পেপার কেটে একটি ডিজাইন তৈরি করেছি। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই সপ্তাহে আমার পোস্ট করা খুবই এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ আমি একটু বেড়াতে এসেছি। যার জন্য বিভিন্ন রকম পোস্ট রেডি করতে পারছিনা। তাই আজ কি পোস্ট করবো এটা যখন ভেবে পাচ্ছিলাম না তখন হঠাৎ মাথায় বুদ্ধি আসলো পেপার কেটে একটি সিম্পল ডিজাইন তৈরি করা যাক। তখনই আমি একটি পেপার এবং একটি কেঁচি নিয়ে বসে পড়লাম কাটিং ডিজাইন তৈরি করার জন্য। পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করার জন্য সময় যেমন কম লাগে তেমনি উপকরণ খুবই কম প্রয়োজন হয়। তাই শর্টকাট উপায়ে এই পেপার কাটিং ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য তৈরি করলাম। তাহলে চলুন ডিজাইনটি দেখে নেওয়া যাক।



IMG_20240225_170126_731~2@1118519502-01.jpeg



উপকরণ :

• পেপার
• কেঁচি
• কলম



ধাপ-১

প্রথমে একটি সাদা পেপার নিলাম।

IMG_20240225_165058_332~2.jpg

ধাপ-২

সাদা পেপারটি কোনাকুনি ভাঁজ দিয়ে বাড়তি অংশটুকু কেঁচির সাহায্যে কেটে ফেলবো।

IMG_20240225_165136_222~2.jpg

ধাপ-৩

এখন কোনাকুনি ভাবে আরো দুই তিনটি ভাঁজ দিব।

IMG_20240225_165212_924~2.jpgIMG_20240225_165254_891.jpg
IMG_20240225_165316_620~2.jpgIMG_20240225_165350_920.jpg
ধাপ-৪

কাগজটি ভাঁজ করার পর বাড়তি যে অংশটা থাকবে সেটা কেটে ফেলবো।

IMG_20240225_165429_861~2.jpg

ধাপ-৫

এখন কাগজটি আমি যেভাবে কাটিং করব সেই অনুযায়ী একটি কলম দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20240225_165708_830.jpg

ধাপ-৬

কলম দিয়ে মার্ক করা অনুযায়ী কাগজটি কেটে নিলে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে।

IMG_20240225_165919_333~2.jpg

ধাপ-৭

এখন কাগজটির ভাঁজ আস্তে আস্তে খুলে নিব।

IMG_20240225_170006_903.jpgIMG_20240225_170023_372.jpg

IMG_20240225_170049_822.jpg

সর্বশেষ ধাপ

কগজটির ভাঁজ খোলার পর দেখব চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে।



IMG_20240225_170225_572.jpg



এই ছিল আমার আজকের পেপার কাটিং ডিজাইন পোস্ট। পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

আপু এই কাজগুলি করতে অনেক সময় ও দক্ষতার প্রয়োজন হয়। আপনি পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন। এটা আমার ভীষণ ভালো লাগলো এবং এই ডিজাইনটি করতে অনেক পরিশ্রম করেছেন বোঝাই যাচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পেপার দিয়ে এ ধরনের ডিজাইনগুলো তৈরি করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না ভাইয়া। অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার তৈরি পেপার কাটিং ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ হলে আরো সুন্দর লাগলো দেখতে। পেপার কাটিং এর প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা পেপার কাটিং ডিজাইনটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এ ধরনের ডিজাইনগুলোতে আসলে সময়ের প্রয়োজন এবং কাটিং অনেক মনোযোগ সহকারে কারতে হয়। কারণ কাটিং এ বেমিল হলে পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপু খুব চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সর্বদায়।

 2 years ago 

এ ধরনের ডিজাইনগুলো তৈরি করার জন্য সময় খুব বেশি প্রয়োজন হয় না কিন্তু কাটিং করতে হয় খুব মনোযোগ সহকারে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

যদিও এই কাজটা দেখে মনে হয় যে অনেক সহজ কাজ কিন্তু যে করেছে সে জানে এটা কত কঠিন কাজ। আমি মাঝে মাঝে এমন জিনিস তৈরি করি। এই জিনিসটা তৈরি করার জন্য অনেক বেশি পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয়।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ডিজাইনগুলো তৈরি করার জন্য কাটিং করতে বেশ অসুবিধায় পড়তে হয়।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনটি বেশ চমৎকার হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ডিজাইনটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কাগজের ডিজাইনটি দেখতে অনেক সুন্দর হয়েছে। তবে এধরনের নকশা কাটিং এর কাজ গুলো খুবই সতর্কতার সাথে সাথে করতে হয়। তা না হলে একটু এদিক সেদিক হলেই ডিজাইনটি নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো অনেক সতর্কতার সাথে অবলম্বন করতে হয়। তা না হলে ডিজাইন নষ্ট হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

পেপার কাটিং করে এই ধরনের ডিজাইন তৈরি করলে দেখতে খুব সুন্দর হয় আপু। তবে অনেকটা সাবধানতার সাথে করতে হয় এইগুলো, না হলে ছোট বড় হয়ে যেতে পারে বিভিন্ন জায়গায়। তবে আপনি অনেক সতর্কতার সাথে পারফেক্টলি কেটেছেন ডিজাইন টা, যে কারণে দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে রঙিন কাগজ ব্যবহার করলে হয়তো আরো অনেক বেশি সুন্দর লাগতো। যাইহোক, আপনার উপস্থাপনাও অনেক সুন্দর ছিল আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এ ধরনের ডিজাইন করতে গেলে কাগজগুলো খুব বেশী মোটা হয়ে যায় এবং কাটিং করতে বেশ অসুবিধায় পড়তে হয়। তার জন্য আমি এই পাতলা সাদা কাগজ দিয়ে তৈরি করার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু, রঙিন অনেক পাতলা পেপারও আছে। যেগুলো হয়তো বাজারে একটু খুঁজলে পেয়ে যেতে পারেন। আমাদের এখানে তো পাওয়া যায় সেই জন্যই বললাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পেপার দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আজকে আপনি পেপার দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। এই ডিজাইনগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগে। খুব সুন্দর করে পেপার কাটিং করে ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন সম্পর্কে এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে পেপার কাটিং করে চমৎকার একটি ডিজাইন তৈরি করেছেন। সত্যি বলতে এই ধরনের ডিজাইনগুলো ছোট বাচ্চারা পেলে খেলা পছন্দ করে। খুব সুন্দর করে পেপার কাটিং করে ডিজাইন ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি সাদা কাগজ কেটে খুবই সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা দিয়ে ঘর সাজালে দেখতে খুব চমৎকার দেখায়। এই নকশাগুলো বানানো সহজ তবে কাটা খুবই কঠিন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই নকশাগুলো বানানো সহজ তবে কাটা খুবই কঠিন।

ঠিক বলেছেন আপু, আমার তো এই কাটিংগুলো করার সময় হাতটা ব্যথা হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38