এক্রেলিক রং দিয়ে "আমার বাংলা ব্লগ" এর একটি ক্যালিগ্রাফি আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।


কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সিম্পল একটি আর্ট পোস্ট। টাইটেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের কি আর্ট করে দেখাবো। জি আপনারা ঠিকই ধরেছেন আজ আমি এক্রেলিক রং দিয়ে প্রিয় আমার বাংলা ব্লগের ক্যালিগ্রাফি আর্ট করার চেষ্টা করেছি।ক্যালিগ্রাফি আর্ট ব্যাপারে আমি খুব একটা পারদর্শী নই। জানি আমার আজকের এই ক্যালিগ্রাফি আর্টটি খুব একটা পারফেক্ট হয়নি। তারপরও একটু চেষ্টা করেছি। আশা করি আমার আজকের এই ক্যালিগ্রাফি আর্টটি আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে চলুন আর্টটির স্টেপ বাই স্টেপ দেখে নিই।

IMG_20230913_232316_264.jpg


উপকরণ :

• শক্ত ধরনের সাদা কাগজ
• এক্রেলিক রঙ(সবুজ,লাল,হলুদ)
• পেন্সিল
• জেলপেন


IMG_20230913_232525_335.jpgIMG_20230913_232459_969.jpg

স্টেপ-১

প্রথমেই আমি সাদা কাগজ নিয়ে নিয়েছি। সাদা কাগজের উপর পেন্সিলের সাহায্যে আমি আমার বাংলা ব্লগ সুন্দর মত লিখে নিয়েছি যাতে ক্যালিগ্রাফি আর্ট করতে সুবিধা হয়।

IMG_20230913_223112_590.jpgIMG_20230913_223034_131.jpg

স্টেপ-২

এখন আমি আমার বাংলা ব্লগ লেখার উপর দিয়েই এক্রেলিক রং দিয়ে আর্ট করব। সবুজ এবং লাল রং দিয়ে আমি সম্পূর্ণ আর্ট শেষ করব।

IMG_20230913_223540_256.jpg

IMG_20230913_224024_198.jpg

স্টেপ-৩

বাংলা লেখাটা আমি লাল রঙ দিয়ে করেছি।

IMG_20230913_224350_032.jpgIMG_20230913_224323_373.jpg

IMG_20230913_224800_787@103261583-01.jpeg

IMG_20230913_225326_086.jpgIMG_20230913_225037_017.jpg

স্টেপ-৪

আমার বাংলা ব্লগের সম্পূর্ণ ক্যালিগ্রাফি করাটা শেষ হলো।

IMG_20230913_225719_899.jpg

স্টেপ-৫

এখন আমি আমার বাংলা ব্লগের দুই সাইডে সিম্পল কিছু ফুলের আর্ট করব। যাতে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। প্রথমেই আমি দুইটা বড় বড় ফুল এবং লতাপাতা আঁকিয়ে নিয়েছি।

IMG_20230913_230619_514.jpgIMG_20230913_230617_292.jpg

স্টেপ-৬

এখন কালারফুল করার জন্য রং করে নিব তাই ফুলের মাঝখানে হলুদ রং করবো এবং পুরো ফুলটাতে লাল রং করব।

IMG_20230913_230849_004.jpg

IMG_20230913_231248_653.jpg

স্টেপ-৭

পাতাগুলোতে ডার্ক সবুজ কালার করবো।

IMG_20230913_231909_041.jpgIMG_20230913_231905_177.jpg

স্টেপ-৮

এখন পাতার ফাঁকে ফাঁকে আমি জেল পেন এর সাহায্যে কিছু ডিজাইন করেছি যাতে দেখতে খুবই সুন্দর দেখা যায়।

IMG_20230913_232211_981.jpg

IMG_20230913_232210_844.jpg

আমার সম্পূর্ণ আর্টটি শেষ হলো। এখন আমি আমার আর্টের পাশে একটি সিগনেচার করে নেব। এটাই আমার এক্রেলিক রং দিয়ে "আমার বাংলা ব্লগ" এর ফাইনাল ক্যালিগ্রাফি আর্ট।

IMG_20230913_232253_258.jpg

IMG_20230913_232319_469.jpg

জানিনা আমার আজকের আর্ট আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদিও আমি ক্যালিগ্রাফি আর্ট আগে কখনো করি নাই। তাই আজ ভাবলাম নতুন কিছু নিয়ে একটি পোস্ট করি। যদি আমার ক্যালিগ্রাফিতে কোন ভুল হয়ে থাকে তো আপনারা সেটা আমাকে ধরিয়ে দিবেন। আমার করা আজকের আর্টটি আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ আর বেশি কিছু লিখছি না, দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ক্যালিগ্রাফি আর্টগুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে । এর আগে আমি আমি ভেবেছিলাম করবো কিন্তু আমার কাছে কঠিন লেগেছিল এর জন্য আর করা হয়নি । আপনার আর্টটি কিন্তু ভালো হয়েছে আপু ।একেবারে পারফেক্ট না হলেও দেখতে কিন্তু ভালো লাগছে । আরো কালারফুল করে করার জন্য আরও বেশি সুন্দর লাগছে । বিশেষ করে সবুজ আর লাল কালারটা অনেক সুন্দর ফুটেছে ।

 3 years ago 

জ্বী আপু। ক্যালিগ্রাফি আর্ট আমি তেমন পারি না৷ সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এক্রেলিক কালার দিয়ে খুব সুন্দর একটি আর্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।সবুজ আর লালে আর্টটি চমৎকার লাগছে।দারুন ভাবে আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মন্তব্যটি পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু

 3 years ago 

কে বলেছে আপু আপনার ক্যালিগ্রাফি আর্ট পারফেক্ট হয়নি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। "আমার বাংলা ব্লগ" লেখাটি এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। ক্যালিগ্রাফি আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার ক্যালিগ্রাফি আর্টটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে আমিও ভীষণ খুশি হলাম আপু। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর একটি প্রতিভা সম্পন্ন রঙের কারু কাজ। খুব সুন্দরভাবে বিভিন্ন কালার ব্যবহার করে আমার বাংলা ব্লগ লিখেছেন আমাদের মাঝে। প্রথমে আমার বাংলা ব্লগ খুব সুন্দর ভাবে লিখে নিয়েছেন এরপরে রং করেছেন তার উপর দিয়ে। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর কাজ।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুব উৎসাহ পেলাম। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রং তুলি ব্যবহার করে আপনি আমার বাংলা ব্লগ এর একটি ক্যালিগ্রাফি করেছেন অনেক সুন্দর হয়েছে এবং দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ আপু আপনি দারুন তৈরি করেছেন। এক্রেলিক রং দিয়ে আপনি আজকে আমার বাংলা ব্লগ লিখে সুন্দর করে রং করেছেন। আর এটা তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। দুই পাশে ফুল এঁকে দিয়েছেন বলে আরো সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সৌন্দর্য বৃদ্ধির জন্যই দুই সাইডে ফুল আঁকা হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি এক্রেলিক রং দিয়ে "আমার বাংলা ব্লগ" এর খুব সুন্দর ক্যালিগ্রাফি আর্ট করেছেন। আপনার এই ক্যালিগ্রাফি আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ক্যালিগ্রাফি আর্ট করতে অনেক সময় লাগে। এই ধরনের আর্ট কখনো করা হয়নি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এই ক্যালিগ্রাফি আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে জেনে এতেই আমি অনেক খুশি।

 3 years ago 

আসলে এক্রেলিক রং দিয়ে যে কোনো কিছু পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। ক্যালিগ্রাফি আর্ট দেখে ভীষণ ভালো লেগেছে।
আপনি খুব সুন্দর করে আমার বাংলা ব্লগ" এর ক্যালিগ্রাফি আর্ট করেছেন। সত্যি আপনার আর্ট করার দক্ষতা বেশ অসাধারণ। এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাইয়া, ক্যালিগ্রাফি আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার বাংলা ব্লগের এত সুন্দর একটা ক্যালিগ্রাফি আর্ট দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন এটা বলতে হয়। প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কাজ করে এগিয়ে যাচ্ছেন আপনি। আপনার হাতের কাজ এমনিতেই অনেক দারুন লাগে দেখতে। তেমনি আপনার হাতে অংকন করা এই সুন্দর আর্টটিও অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আমার তৈরি করা ক্যালিগ্রাফি আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমারও খুব ভালো লাগলো আপু।

 3 years ago 

এক্রেলিক রং দিয়ে প্রিয় আমার বাংলা ব্লগের ক্যালিগ্রাফি আর্ট টি দেখতে খুব সুন্দর লাগছে আপু। ক্যালিগ্রাফি আর্টের ব্যাপারে আপনি খুব বেশি পারদর্শী না হলেও, আমার কাছে কিন্তু এটি দেখতে বেশ ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এক্রেলিক রং দিয়ে প্রিয় আমার বাংলা ব্লগের ক্যালিগ্রাফি আর্ট টি দেখতে খুব সুন্দর লাগছে আপু।

সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38