নীলফামারী আমার জম্নভূমি

russia-4443958_1920.jpg

Source

নীলফামারী আমার জন্মভূমি নীলফামারীতেই আমার জন্ম এবং নীলফামারীতেই আমার ছোটবেলার এবং শৈশবের কাটানো মুহূর্তগুলো রয়েছে। এই নীলফামারী শহরকে আমি মনে প্রানে অনেকটা ভালোবাসি। সেই ভালোবাসার নীলফামারী আমার মাতৃভূমি হওয়ায় সেই জেলার প্রতি একটি আলাদা টান আমি সবসময় অনুভব করি। কারণ সেখানেই আমার পরিবার-পরিজন রয়েছে। সেখানেই আমার সমস্ত আত্মীয়-স্বজন রয়েছে। সেই এলাকায় যখন আমি যাই সবার কাছেই আমি পরিচিত একজন মানুষ। কিন্তু অপর প্রান্তে যখন ঢাকা শহরে থাকি তখন আমার পাশের ফ্ল্যাটে কে আছে তাকেই আমি ভালোভাবে চিনি না। এটাই হচ্ছে মাতৃভূমি এবং মাতৃভূমির বাহিরের অবস্থান।

ছোটবেলা থেকেই এই শহরই আমার বড় হয়ে ওঠা এবং সেখানে প্রত্যেকটা জায়গায় আমার অনেক বেশি প্রিয়। আমাদের নীলফামারী শহরের আশেপাশেই সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে। নীলফামারী হাসপাতাল থেকে শুরু করে নীলফামারী স্টেডিয়াম কবরস্থান বড়বাজার এবং কিচেন মার্কেটসহ সবকিছুই আমার বাসার আশেপাশে। সেখানে যেতে হলে রিকশাও দরকার পড়ে না। হেঁটে হেঁটেই আশেপাশের সমস্ত জায়গায় ঘোরাঘুরি করা যায়। সে ক্ষেত্রে আমরা ছোটবেলায় অনেকটাই অ্যাডভান্টেজ পেয়েছিলাম। শহরের মধ্যে থেকেই অনেকটা বেশি সময় আমরা অনুভব করতে পেরেছি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরেছি।

দীর্ঘ ১০ বছর ঢাকা শহরে অবস্থান করার পরে আবারো কেন জানি ইচ্ছে করছে নীলফামারীতে ফিরে যাই। সেখানে গিয়ে এই জীবনের বাকিটুকু সময় অতিবাহিত করি। হয়তো সেখানে গিয়ে আমার ইনকাম একটু কম হবে কিন্তু তারপরও আশেপাশের সমস্ত মানুষজন আশেপাশের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে একসাথেই থাকতে পারবো। নিজের পরিবারের সকলকে একসাথে বেঁধে রাখতে পারব এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারব। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 last year 

নিজের জন্মভূমি নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।আসলেই জন্মভূমির প্রতি যে টানটা থাকে, তা অন্য কোথাও দীর্ঘদিন থাকলেও আসেনা। আপনি নিজ জন্মভূমিতে আবার ফিরে যাওয়ার যে ইচ্ছে জেগেছে তা সফল হোক। ভালো লেগেছে পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

জন্মভূমির প্রতি প্রতিটি মানুষের নাড়ির টান রয়েছে। আপনার অবস্থাও তার ব্যতিক্রম নয়।নিজ জন্মভূমি নিয়ে চমৎকার লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইলো প্রিয় ♥️।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60220.32
ETH 1618.00
USDT 1.00
SBD 0.38