ক্ষমতার দম্ভে ধ্বংস হওয়া (প্রথম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শোভন বাসা থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তায় রিক্সার জন্য এদিক ওদিক তাকাতে থাকে। আশে পাশে কোনো রিক্সা দেখতে না পেয়ে তার মেজাজটা খারাপ হয়ে যায়। সে মনে মনে চিন্তা করতে থাকে যে প্রয়োজনের সময় কখনো রিক্সা পাওয়া যায় না। এদিকে তার দ্রুত কলেজ ক্যাম্পাসে যেতে হবে। কলেজ ক্যাম্পাসে তার জন্য তার বন্ধু-বান্ধব এবং কিছু ছোট ভাই ব্রাদার অপেক্ষা করছে। কলেজ ক্যাম্পাসে আজকে একটা দলীয় প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামে সেন্ট্রাল থেকে কয়েকজন নেতা আসার কথা। শোভন বেশ কিছুদিন ধরেই এই প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলো।


Black and Gold Fancy New Year Card_20240606_211018_0000.png

তার মূল লক্ষ্য সেন্ট্রালের নেতাদের সামনে তার নিজের জনপ্রিয়তা তুলে ধরা। শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে সে একটি রিক্সা পেলে দ্রুত তাতে লাফ দিয়ে উঠে বসলো। রিক্সাওয়ালা প্রথমে ধীরে সুস্থে রিক্সা চালাচ্ছিলো। কিন্তু শোভন তাকে তাড়া দিয়ে বললো একটু তাড়াতাড়ি চালান চাচা। কলেজে অনেক জরুরী কাজ রয়েছে। এই কথা বলার পর রিক্সাওয়ালা তার রিক্সার গতি বাড়িয়ে দিলো। শোভন অনার্সে পড়ে।


তবে তার স্বপ্ন অনেক বড় রাজনীতিবিদ হওয়া। এইজন্য অনার্সে ভর্তি হওয়ার পর থেকে সে স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে সময় দেয়া শুরু করে। ধীরে ধীরে তাদের কাছের লোকে পরিণত হয়। আর দশজন রাজনীতি করা ছেলেদের থেকে শোভন কিছুটা আলাদা। সে অন্যান্য ছেলেদের মতো নেশা করে না বা কোন খারাপ কাজেও যুক্ত থাকে না। শোভনের ইচ্ছা ইতিবাচক রাজনীতি করে এলাকায় তার একটা শক্ত অবস্থান তৈরি করা। এইজন্য সে বিভিন্ন রকম জনহিত কর কাজে সম্পৃক্ত হয়ে থাকে।(চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দরকারের সময় রিকশা না পেলে মেজাজ আসলেই খারাপ হয়ে যায়। যাইহোক ইতিবাচক রাজনীতি করতে পারলে তো খুবই ভালো। শোভনের চিন্তা ভাবনা খারাপ না। দেখা যাক শোভন শেষ পর্যন্ত রাজনীতিবিদ হতে পারে কিনা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37