You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪
কিছু কথা থাকে অপ্রকাশিত
চাইলেও যা প্রকাশ করা যায় না,
কিছু ব্যথা থাকে অসস্পষ্ট
চাইলেও যা বুঝানো যায় না।
হৃদয়ের কথা হৃদয়ে গভীরে
থাকে বন্দী, আলোর মুখ দেখে না কভু,
হৃদয়ের ব্যথা হৃদয়ের অন্ধকারে
থাকে লুকানো, দেখানো যায় না তা কভু ।
দেখাতে চাইনি তা তো নয়,
দেখতে চেয়েছো তাও হয়তো নয়।
হৃদয়েশ্বরীর মূর্ত প্রতীমা তোমার হাতেই গড়া,
তুমি ভেঙ্গেছে পবিত্র মন্দির যেনো বিশ্বাসের দ্রুবতারা।
হুট করে একরাশ নিস্তব্ধতা,
খানিক আবার বদলে যাওয়া।
থাকুক না তীব্র বেদনা গুলো আমার,
না হোক তোমার তরে পথ চলা।