একটা মিষ্টি সকাল আর কিছু ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230413064220_00.jpg

IMG20230413063300_00.jpg

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , একটি মিষ্টি সকালে অনুভুতি আর কিছু ফটোগ্রাফি শেয়ার করতে , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

হঠাৎ করেই সেদিন ভোর বেলা ঘুমটা ভেঙে গেলো ৷ ঘুম ভাঙলো তো আর ঘুম আসতেছে না চোখের পাতায় ৷ বিছানা ছেড়ে উঠে পরলাম ৷ হাতে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে ৷ বাড়ির পাশেই ছোট পাকা রাস্তায় এসে বসে পড়লাম ৷ সূর্য তখনো উঠেনি কিন্তু সকালের চক চক আলোয় প্রকৃতির ছবি বেশ ভালোই দেখা যাচ্ছে ৷ আমার সাধারণত সকাল বেলা ঘুম থেকে উঠা হয় না ৷ অনেক রাত পর্যন্ত জেগে থাকি কোনো কারণ ছাড়াই ৷ তাই সকাল বেলা ঘুম থেকে উঠা আমার হয় না কোনো মতেই ৷ ছোট বেলায় নাকি খুব ভোরে ঘুম ভাঙ্গতো আমার , মা বলতো ৷ কিন্তু এখন ? ভোর আমার মাঝরাত্রি ৷ --- পরিবর্তন ! যাই হোক , সেদিন ভোরে ঘুম থেকে উঠে বাইরে এসে প্রকৃতির সৌন্দর্যতা উপভোগ করলাম ৷

IMG20230413063020_00.jpg

IMG20230413063009_00.jpg

পূর্ব দিকের আকাশে ধীরে ধীরে সূর্য আবির্ভাব ৷ সূর্যের কাচা কাচা রোদ সকাল বেলাকে সােনালি রূপ ধারণ করালো ৷ সকালের সেই সােনালি রােদ দেখে মনে হয় আলাের ভেলা সমস্ত নীল আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে। আমি সামনে থাকা সবুজ ধান ক্ষেতে মাঝে সেই লালচে সূর্যের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম ৷ সবুজে মাঝে ছোট ছোট শিশির ফোটা আর লালাচে সূর্যের অপরূপ সৌন্দর্য দেখলে যেকেউ মুগ্ধ হয়ে যাবে ৷

IMG20230413062750_00.jpg

IMG20230413062741_00.jpg

সকাল বেলা সব প্রাণি নিময় করে ঘুম থেকে উঠে ৷ প্রকৃতি আপন গতিতে চলতে শুরু করে , কিন্তু আমি/ আমরা ই বদলে যাচ্ছি ৷ আগে মানুষ প্রকৃতির সাথে চলতো ৷ ভোর বেলা ঘুম থেকে উঠে দিন শুরু করতো ৷ রাত হলে ঘরে এসে ঘুমিয়ে যেতো ৷ কিন্তু এখন ? প্রকৃতি তার নিয়মেই আছে ৷ কিন্তু আমরা ? নতুন নিয়মে চলি ৷ প্রকৃতি যখন চক চকে আলো দেয় , তখন আমরা ভরদুপুরে ঘুমিয়ে পড়ি ৷ প্রকৃতি যখন অন্ধকারে ডুবে যায় , তখন আমরা নতুন আলোয় চলতে শুরু করি ৷

IMG20230413062118_00 (1).jpg

IMG20230413062147_00 (1).jpg

প্রকৃতির প্রতিটি সকাল বোধহয় এমনই অপরূপ সৌন্দর্যের ৷ তবে আমার আপনার উপভোগ করা হয় না অনেক কারণেই ৷

সকালের নিরব নিস্তব্ধ পরিবেশ মনের ভেতর মনমুগ্ধকর করে তোলে। আমি চুপচাপ সেই দৃশ্যে উপভোগ করলাম ৷ মানুষের আনাগোনা তেমন নেই , তবে গাছে ডালে ডালে পাখিদের আনাগোনা দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ নির্বাক এই দৃশ্যে গুলো দারিয়ে দেখলে যে কেউ মুগ্ধ হয়েছে যাবে ৷ সকাল বেলায় প্রকৃতির সবকিছুই সজীব ও সতেজ থাকে।

IMG20230413062355_00.jpg

IMG20230413062422_00.jpg

অনেকটা সময় ধরে গ্রামের ছোট পাকা রাস্তায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম ৷ এরপর বেশ কিছু ফটোগ্রাফি করে চলে আসলাম আমার নীড়ে ৷ এমন একটা সৌন্দর্যে মোরানো সকাল , বিষন্ন মন ভালো করার মতোই ৷ যাই হোক , মাঝে মাঝে এমন ভোরে ঘুম ভাঙা মন্দ কিছুর নয় ৷ বেশ ভালোই হয় এমন সকাল প্রায় উপভোগ করতে পারলে ৷

IMG20230413061844_00.jpg

IMG20230413062828_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এলোমেলো কথা গুলো ভালো না লাগলেও অন্তত ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ তো ধন্যবাদ সবাই কে পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছে..শুভ বিকাল

ছবিঃ প্রকৃতির সৌন্দর্য
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ | 𝙽𝚒𝚛𝚘𝚋 | ১৬ এপ্রিল ২০২৩



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া আসলে প্রকৃতি প্রকৃতির নিয়মে আছে আমরা কিন্তু নতুন নিয়মে চলতে শুরু করেছি। আমরা যদি সকাল বেলায় সূর্য উদয়ের সাথে ঘুম থেকে উঠি তাহলে আমাদের দিনগুলো অনেক সুন্দর ভাবে যায়। কিন্তু প্রকৃতি যখন সূর্যের আলো দিয়ে ওঠে তখন আমরা ঘুমের মধ্যে থাকি। এরপর যখন ঘুম থেকে উঠি দেখবেন যে বেলা হয়ে যায়। খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে খুব সুন্দর একটি সকালের অনুভূতি শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

সুন্দর একটি সকালের দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে দারুন একটা পোস্ট উপস্থাপন করেছেন দেখে আমার তো খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর বর্ণনার সাথে এই পোস্ট অনেক মানিয়েছে। আমি পড়ে খুবই ভালো লাগলো এবং মুগ্ধ হলাম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে , আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷

 3 years ago 

আমারও কোনো কারণ ছাড়াই অনেক রাত অব্দি জাগা হয় এজন্য সকালের কিংবা ভোরবেলার সৌন্দর্যটা খুব একটা দেখা হয় না। যান্ত্রিক জীবনে আমরা অনেকটাই আবদ্ধ, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার ফটোগ্রাফির দিকে, অনেকদিন হয়ে গেল এরকম চমৎকার প্রকৃতি উপভোগ করা হয় না।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি ই মিষ্টি সকাল বলতে হচ্ছে।ফটোগ্রাফার হিসেবে আপনি দক্ষ।দারুন হয়েছে আপনার প্রতিটি ফটোগ্রাফি। সাথে বর্ননা এজন্য আরো বেশি ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

ভাইয়া মিষ্টি সকালের মিষ্টি ফটোগ্রাফি গুলো দেখে মনটা জুড়িয়ে গেল। সূর্য আর পাকৃতিক ফটো গুলো ধারুন হয়েছে। এই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠা দরকার। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64404.55
ETH 1876.80
USDT 1.00
SBD 0.36