শিশু পার্ক ভ্রমণের কিছু আলোকচিত্র || ১০% লাজুক খ্যাকের জন্য.. ||
আমার বাংলা ব্লগ
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও অনেক ভালো আছি ৷ আমার বাংলা ব্লগ কমিউনিটির ভালোবাসা পেয়ে ৷
আজ জানুয়ারি মাসের শেষের দিন মঙ্গলবার ৷ সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার বাংলা ব্লগ শুরু করতেছি ৷
আজকে আমি একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো আপনাদের মাঝে ৷ ছোট একটি পার্ক ভ্রমণ কাহিনি ও তার কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের বাংলা ব্লগ আমার ৷
| আজ আমি যে পার্কটি নিয়ে কথা বলবো সে পার্কটির নাম ডি.সি পার্ক ৷ এটি করতোয়া নদীর ধারে অবস্থিত ৷ বাংলাদেশের পঞ্চগড় জেলা দেবিগঞ্জ উপজেলায় এই পার্কটির অবস্থান ৷এটি অনেক ছোট একটি পার্ক ৷ কিন্তু বিভিন্ন দেশিয় উৎসবে অনেক লোকের ভীর জমে এই পার্ককে ৷ পার্কটি করতোয়া নদীর ধারে হওয়ায় বিকাল বেলা সুন্দর একটি পরিবেশ তৈরি হয় ৷ বিকাল বেলায় এখানে বিভিন্ন মানুষ এসে বিকাল বেলার সুন্দর মূহুর্ত কাটার ৷ নদীর ধারে অবস্থিত এই পার্কে বিকাল বেলা সুন্দর সময় কাটানো যায় ৷ পার্কটি নদীর ধারে হওয়ায় বেশ জনপ্রিয় ৷ |
|---|
| এই পার্কটি বেশ কিছুদিন আগে খেলামেলা ছিলো ৷ দুই একটা ছোট রাস্তা আর নদীর ধারে বসে থাকার জন্য ছোট ছোট বসার জয়গায় আর দুই তিন টা ছোট দোকান এর মধ্যে বন্দি ছিলো পার্কটি ৷বর্তমান পার্কটি সুন্দর করে সাজানো হচ্ছে ৷ এবং শিশু বিনোদনের জন্য উপযোগী করে তোলা হচ্ছে ৷ পার্কের মধ্য শিশু বিনোদনের জন্য বিভিন্ন কাজ করা হচ্ছে ৷যেমন শিশু বিনোদনের জন্য দেয়াল গুলিতে বিভিন্ন আর্ট , দোলা , চারচৌকি , রেলগারি , সহ বিভিন্ন খেলা পার্কটিতে রয়েছে শিশু বিনোদনের জন্য ৷ |
|---|
| বর্তমান ও পার্কটির কাজ চলমান রয়েছে ৷ দোয়াল গুলো সাজানো হয়েছে বিভিন্ন আর্ট এর মাধ্যমে , যে আর্ট গুলো শিশুরা অনেক পছন্দ করে ৷ এছাড়া পার্কটিতে অনেক বনের পশুর চিত্র রয়েছে ৷ যেগুলো সিমেন্টের তৈরি ৷ মানুষের তৈরি এসব আর্ট দেখে মনে হয় বাস্তব ৷ অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে এসব চিত্র ৷পার্কটির কাজ এখনো শেষ হয়নি ৷ রাতের বেলাও অনেক সুন্দর দেখা যায় এই পার্কটি ৷ কারণ পার্কটিতে বিভিন্ন রং এর লাইট লাগানো হয়েছে ৷ নদীর ওপারে দারিয়ে রাতে বেলা পার্কটি দেখলে অনেক সুন্দর লাগে ৷পার্কটিতে বিনোদনের জন্য উপযোগী করায় প্রায় প্রতি দিন মানুষ বিকাল বেলা সময় কাটাতে আসে এখানে ৷ |
|---|
| আমি পার্কটিতে ঘুরতে যাই দুইদিন আগে ৷ সেদিন ছিলো শনি বার এবং সেইদিনে আমি এই সব ফটোগ্রাফি করি ৷ বর্তমান শীত কাল হওয়ায় নদীতেও পানি নেই শুকিয়ে গেছে ৷ নদীতে মানুষ বিভিন্ন ফসল চাষ করেছে ৷পার্কটি আমার বাড়ি থেকে খুব কাছেই হওয়ায় আমি প্রায় এখানে সময় কাটাতে যাই ৷ খুব সুন্দর একটি জায়গায় ৷ বর্তমান শীত কাল হওয়া করতোয়া নদীতে পানি খুব কম ৷ বর্ষাকালে যখন নদী ভরাট থাকে তখন আরো সুন্দর লাগে ৷ পার্কটি করতোয়া নদীর তীরেই অবস্থিত ৷ পার্কের ছোট সিমেন্ট সিট গুলোতে বসলে সম্পূর্ন নদীটি দেখা যায় ৷এখন আরো নতুন করে সাজানো হচ্ছে পার্কটি খুব সুন্দর একটি পরিবেশে বসে নদী দেখার মজাই আলাদা ৷আমি পার্কটির অনেক ছবিই শেয়ার করতে পারলাম না ৷পার্কটিতে আরো অনেক জিনিস রয়েছে ৷ যেগুলোর কাজ এখনো সম্পূর্ণ হয়নি ৷পার্কটিতে একটু ঘুরাঘুরি করু এবং পার্কের ভিতরে ছোট দোকান গুলোতে কিছু খেয়ে বের হয়ে আছি ৷ তখনকার সময়টা খুব সুন্দর ছিলো ৷ একটু ঘুরাঘুড়ি আর একটু সময় কাটিয়ে নীরে ফিরে আসি আমি ৷শিশু পার্কর ভ্রমন দিনটি ছিলো অসাধারণ ৷ |
|---|
| বিষয় | পার্ক ভ্রমন |
|---|---|
| ফটোগ্রাফি | realme C11 |
| ক্যামেরা | 8 megapixel |
| স্থান | বাংলাদেশ W3W |
| তারিখ | ৩১ জানুয়ারি ২০২২ |
| ছবি ক্লিক | @nirob70 |
মনে হচ্ছে শিশু পার্কে অনেক ভালোই ঘুরেছেন। শিশু পার্কের ভেতরের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। বিশেষ করে এটা শুনে ভালো লাগলো যে এই পার্কটি আপনার বাড়ির পাশে। বাড়ির পাশে হওয়াতে আপনি এই পার্কে এসে অনেক সময় কাটাতে পারেন। এরকম একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷
শিশুপার্কে ভ্রমণ অনেক ভালো লাগে। কারণ এখানেই অনেক কিছু শিশুসুলভ দেখা যায়। তাছাড়া আপনার ভ্রমণ ময় সময়টুকু ছিল অনেক মধুর । আপনার কাটানো এত সুন্দর সময় আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ৷ আমার পোষ্ট টি পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
শিশু পার্ক ভ্রমণ করতে গিয়ে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন দেখছি। ঘুরাঘুরি করতে আমি ভীষণ রকম ভাবে পছন্দ করি আর এরকম ঘুরাঘুরি তো আমার অনেক প্রিয়। ঘুরাঘুরি করতে গিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও করেছেন দেখছি আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে। সিংহ এবং ছোট রঙিন ঘরটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ৷ সুন্দর ও উৎসাহিত মূলক একটি মন্তব্য করার জন্য ৷
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ৷ আপনার জন্যও শুভ কামনা ও ভালোবাসা রইলো ৷
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷আপনার জন্যও অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ৷