মাশরুমের ম্যান্ডেলা আর্ট
আমার বাংলা ব্লগে
বাংলা ৩০ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সবাই ? আশা করি সবাই , ভালো খারাপ মিলিয়ে ভালোই আছেন ৷ আমারও ওই একই অবস্থা ৷ ভালো খারাপ মিলিয়েই আছি ৷ যাই হোক , প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে চলে আসলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আজ আমি আপনাদের মাঝে ছোট-খাটো একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে কিংবা করতে আমার খুবই ভালো লাগে ৷ তাই আমিও একটু চেষ্টা করি মাঝে মাঝে করার ৷ যদিও ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং ধৈর্য লাগে ৷ সময় নিয়ে এই আর্ট গুলো না করলে দেখতে ততটা সুন্দর হয় না ৷ এজন্য সময় নিয়ে ধীরে ধীরে আর্ট গুলো সম্পূর্ণ করতে হয় ৷ যাই হোক , আজ আমি আমার ক্ষুদ্র চেষ্টায় একটি মাশরুম এর ম্যান্ডেলা আর্ট করেছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
যদিও এই আর্ট করার সময় বেশ ঝামেলা পোহাতে হয়েছে আজ ৷ একদিকে বিদ্যুৎ এর ঝামেলা অন্য দিকে আমার ছোট্ট ভাতিজার ৷ তবুও আশা করবো আমার আজকের আর্ট টি আপনাদের সবার ভালো লাগবে ৷
অঙ্কনের প্রক্রিয়া
আজকের আর্টটি খুবই সহজ ৷ খুব একটা কঠিন নয় ৷ আপনি চাইলে নিজের ধাপ গুলি দেখে সহজেই এটি করতে পারবেন ৷ আর্ট করার জন্যও খুব বেশি উপকরণ ব্যবহার করা হয়নি ৷ শুধু A4 সাইজের সাদা একটি পাতা এবং কালো একটি কলম ৷
- প্রথমত আমি মাশরুমের উপরের দিকটা কিছুটা এঁকেছিলাম ৷ এরপর সম্পূর্ণ টা হালকা ভাবে এঁকে নেওয়ার চেষ্টা করেছি ৷
- বড় মাশরুম টা হলকা ভাবে একে নেওয়ার পর পাশেই ছোট করে আরো একটি মাশরুম এঁকেছি ৷
- এরপর মাশরুম এর নিচের দিকে কিছু ঘাস এঁকে নিয়েছি কালো কলম দিয়ে ৷ সাথে মাশরুম গুলোও একটু হলকা ভাবে কালো করে নিয়েছি ৷
- মাশরুম গুলো হলকা ভাবে এঁকে নেওয়া হলে উপরের দিক থেকে কিছুটা ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি ৷
- প্রথমত আমি বড় মাশরুমটির ছোট ছোট কাজ গুলি নিখুঁত ভাবে করার চেষ্টা করেছি ৷
- বড় মাশরুমের কাজ সম্পূর্ণ হলে ৷ ছোট মাশরুমটির কাজ গুলো নিখুঁত ভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেছি ৷
- অবশেষে মাশরুমের ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ হয় ৷ এরপর আমি আমার ইউজার নাম ছবির নিচে ব্যবহার করি ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার আর্ট আপনাদের সবার ভালো লাগবে ৷ আপনি চাইলে সহজেই এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে পারবেন ৷ তো আজ এখানেই , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য এবং পড়ার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷ শুভ রাত্রি ...
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
| বিষয় | ম্যান্ডেলা আর্ট |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি |
| আর্ট & ফটোগ্রাফি | @nirob70 |
| তারিখ | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
ম্যান্ডেলার চিত্র অংকন গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো নিখুঁতভাবে করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। যেটা আপনি খুব সুন্দর করে করে দেখিয়েছেন। মাশরুমের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অনেক ভালো লেগেছে।
আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
মাশরুম এর ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে মাশরুম ম্যান্ডেলা আর্ট। আপনি খুবই সুন্দর আর্ট করেন। আর্ট পদ্ধতি খুবই সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন।
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে মাশরুমের মান্ডালা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব নিখুঁত ও সুন্দর ভাবে এই আর্ট সম্পূর্ণ করেছেন। মান্ডালা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
মাশরুমের ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখেত খুব সুন্দর লাগছে। আপনার এটি আকঁতে অনেক সময় ও ধৈর্য্য লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
যে কোনো কাজের মধ্যে একটু ধীরস্থির লাগে।যদি সময় আর ধৈর্য ধারণ করা হয় তাহলে সেই কাজের ফলাফল অনেক ভালো হয়।আপনি ঠিক বলছেন ম্যান্ডেলা আর্ট করতে একটু সময় লাগে।অনেক সুন্দর একটি মাশরুমের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন কাজের মধ্যে ধৈর্য থাকাটা জরুরি ৷ নয়তো সে কাজে সফল হওয়া যায় নাহ ৷ ধন্যবাদ আপনাকে
আপনি দারুন একটি মাশরুম এর ম্যান্ডেলা অঙ্কন করেছেন। আমার কাছে বিশেষ করে ছোট ফুলের আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। এরকম আর্ট গুলো করতে অনেক সময় প্রয়োজন হয়। আমি নিজেও চেষ্টা করি এরকম আর্ট গুলো করার জন্য। এত সুন্দর মাশরুমের ম্যান্ডেলার করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ম্যান্ডেলা আর্ট করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। মাশরুমের ম্যান্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। আর্ট করার দক্ষতা অনেক বেশি। এত সুন্দর আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার এতো সুন্দর মন্তব্য দেখে সত্যিই অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে
মাশরুমের অনেক সুন্দর একটি ম্যান্ডেল আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট টি দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷