ভিডিওগ্রাফি || কলকে ফুলের অপরুপ সৌন্দর্য্য

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240519170112_00.jpg


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার দুটোই বেশ ভালো লাগে ৷ আমি সময় পেলে সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি ৷ শখের বসে ভালো লাগা থেকেই এগুলো করা হয় সাধারণত ৷ গতকাল আমি একটি ফুলের ভিডিওগ্রাফি করি ৷ এই ফুলটির নাম কলকে ফুল ৷ দেখতে খুবই সুন্দর এবং আর্কষনীয় ৷ আমাদের বাসার সামনে কলকে ফুলের বেশ বড় একটি গাছ আছে ৷ সেখানে বরাবরই অসম্ভব ফুল ফোটে ৷ গতকাল বৃষ্টিতে কলকে ফুলের একটি ডাল নিচে পড়ে গেছে ৷ সেখান থেকেই আমার এই ভিডিওগ্রাফি করা ৷ এই ফুলটি হয়তো সবাই চিনেন , আমিও দেখে আসছি এই ফুলটি ৷ তবে এই ফুলের সঠিক নাম আমার জানা ছিলো না ৷ তাই গুগল সার্চ করি এবং জানতে পারি এই ফুলটির নাম কলকে ফুল ৷ তবে এর আগে আমি এই ফুলটিকে মাইক ফুল নামেও জানতাম ৷ যাই হোক , এই ফুলটি সঠিক নাম জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ৷ তবে এই ফুলটি দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে ৷ তাই সেদিন ভালো লাগা থেকেই এই ফুলের কিছু শর্ট ভিডিও ক্যাপচার করে রেখেছি ৷ আজ ভাবলাম এই ফুলের সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নেই , তাই শর্ট ভিডিও গুলো এডিট করে আপনাদের মাঝে তুলে ধরলাম ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷

তো চলুন এবার ভিডিওগ্রাফির মাধ্যমে কলকে ফুলের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করি ৷


কলকে ফুলের অপরূপ সৌন্দর্য্য ভিডিওগ্রাফি'র মাধ্যমে...


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি কলকে ফুলের অপরুপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ভিডিওগ্রাফিঃ কলকে ফুলের মনোমুগ্ধকর দৃশ্য
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 22 May 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

বাহ ভাই কলকে ফুলের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। এই ফুলটিকে গ্রামের মাঝে বেশিরভাগ সময় লক্ষ্য করা যায়। এই ফুলটি মাইক ফুল নয় তবুও অনেকেই এই ফুলকে মাইক ফুল নামেও ডাকে গ্রামীণ সমাজে। তবে এটার প্রকৃত নাম কালকে ফুলই। গাছের পাতাগুলো চিকন চিকন এবং ফুলটাও বেশ কয়েক রকমের পাপড়ি দিয়ে পেঁচিয়ে পেচিয়ে মাইকের মত হয়ে থাকে। দারুন লাগলো আপনার কলকে ফুলের ভিডিওগ্রাফিটি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

এর আগে একবার আপনার সূর্যমুখী ফুলের ভিডিওগ্রাফি দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল আজকের ভিডিওগ্রা ভিডিও দারুন লেগেছে দাদা। এই ফুলগুলোকে মাইক ফুল বলে আমিও চিনি। অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর ফুলের ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।এই ফুলটাকে আমরা মাইক ফুল বলে থাকি। ছোটবেলায় আমরা যখন খেলা করতাম তখন এটাকে মাইক বানিয়ে খেলা করতাম।

 2 years ago 

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আজ আপনার শেয়ার করা পোস্টটি ছিল কলকে ফুলের বেশ দারুন একটি সুন্দর ভিডিও গ্রাফি। আপনার পোষ্টের মাধ্যমে এই ফুলের নামটি জানলাম সাথে এই ফুলের খুব সুন্দর একটি ভিডিও দেখতে পেলাম। সুন্দর করে ক্যাপচার করেছেন ফুলটিকে বেশি ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

চমৎকার একটি ফুলের ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ধারণ করা ফুলের ভিডিও দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এর জন্য আরো বেশি আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷

 2 years ago 

ফুলটা আমি অনেকবার অনেক জায়গায় দেখেছি কিন্তু এ ফুলের নাম আমার মোটেও জানা ছিল না। আজকে আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে বেশ নামটা জানতে পারলাম পাশাপাশি দারুন ফটোগ্রাফিও দেখতে পারলাম। অনেক সুন্দর হয়েছে ভাইজান আপনার ফুলের ভিডিও ও ফটোগুলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আসলে এই ফুলটার নাম আমার পূর্বে কোনদিন জানা ছিল না। আজকে আপনার এই পোষ্টের মধ্য দিয়ে কিন্তু নামটা জানতে পারলাম। খুব সুন্দর হয়েছে ফটো ধারণ করেছেন আর আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো ভাই আপনার এই পোস্ট দেখে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

চমৎকার ভাবে ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য। এই ফুলের নামটি আজই প্রথম শুনলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38