ক্ষুদ্র চেষ্টায় সিম্পল একটি আর্ট 🌿

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Picsart_24-11-10_11-48-04-622.jpg

সিম্পল আর্ট


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি আর্ট শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে মাঝে মধ্যে টুকটাক আর্ট করতে আমার বেশ ভালোই লাগে ৷ যদিও এসব বিষয়ে আমি শূন্য ৷ তবুও মাঝে মাঝে চেষ্টা করতে বেশ ভালোই লাগে ৷ আজ সকাল বেলা বসে আছি আর পোষ্টের কমেন্টস গুলো দেখছি ৷ এরপর ব্লগ লেখার কথা মাথায় আসতেই ভাবছি কি পোস্ট লিখবো ৷ কিছুক্ষণ ভাবার পর মনে হলো আজ একটা আর্ট শেয়ার করি ৷ অনেকদিন আগেই সিম্পল একটি আর্ট পোস্ট শেয়ার করেছি ৷ এরপর আর করা হয়নি ৷ তাই আজ বসে পড়লাম , যদিও সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট করার ইচ্ছে ছিলো ৷ তবে ম্যান্ডেলা আর্ট করেও শেষে একটু সমস্যার জন্য আর্টটি নষ্ট হয়ে যায় ৷ তাতে একটু খারাপ লাগে এরপর আরো কিছুক্ষণ ভাবার পর শেষমেশ এই আর্টটি করি আমি ৷ এই আর্টটি খুবই সহজ এবং দেখতেও বেশ ভালো লেগেছে আমার ৷ এখানে একটি গাছের ডালের চিত্র তুলে ধরেছি আমি ৷ কিছু রঙিন পাতা আর একটি ডাল ৷ যাই হোক , আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার এই সিম্পল আর্টটি ৷ তো চলুন এবার আর্টের ধাপ গুলো দেখে আসা যাক...



প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট খাতা ,
  • পেন্সিল ,
  • রুল কম্পাস ,
  • সাইন পেন এবং
  • কালার পেন ৷


আর্টের ধাপঃ


Picsart_24-11-10_11-20-56-457.jpg

Picsart_24-11-10_11-23-22-464.jpg


এই আর্টটি করবার জন্য শুরুতে আমি আর্ট খাতায় পেন্সিল দিয়ে তিনটি বৃত্ত এঁকে নিয়েছি ৷


Picsart_24-11-10_11-25-50-634.jpg

Picsart_24-11-10_11-28-02-577.jpg


এরপর বৃত্ত গুলোর মাঝে রঙিন পেন এবং স্কেল দিয়ে ঘন দাগ টেনে নিয়েছি ৷


Picsart_24-11-10_11-30-25-153.jpg

Picsart_24-11-10_11-33-09-582.jpg


তার উপর সাইন পেন দিয়ে একটি ডাল এঁকে নিয়েছি এবং ডালে কিছু পাতা এঁকে নিয়েছি ৷


Picsart_24-11-10_11-35-41-866.jpg

Picsart_24-11-10_11-38-07-899.jpg


এরপর সিম্পল একটা কালার দিয়ে পাতা গুলো হালকা রং করে নিয়েছি আর্টটি ফুটিয়ে তোলার জন্য ৷


Picsart_24-11-10_11-40-29-288.jpg

Picsart_24-11-10_11-50-35-743.jpg


এভাবেই আর্টটি সম্পূর্ণ করি ৷
এরপর আর্টটি সম্পূর্ণ হলে কিছু ফটোগ্রাফি করে নিই ৷


Picsart_24-11-10_11-46-18-293.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ সিম্পল আর্ট পোস্ট
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 10 Nov 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 2 years ago 

পরিশ্রমে মিলে সফলতা চেষ্টায় মিলে সার্থকতা। চেষ্টা করেছেন এটাতেই অনেক বেশি ভালো লাগলো। তাছাড়াও আপনার করা গাছের ডাল এবং পাতার আর্ট টি অত্যন্ত চমৎকার হয়েছে। আর্টের প্রত্যেকটা প্রসেস খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি। চেষ্টা করেন ভাই এর থেকেও ভালো আর্ট করতে পারবেন। আপনার জন্য শুভকামনা ব্যক্ত করছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে চেয়েছিলেন কিন্তুু নষ্ট হওয়ার কারণে করেন নি আর তবে সিম্পল একটি গাছের ডালের আর্ট পদ্ধতি শেয়ার করেছেন যা চমৎকার সুন্দর হয়েছে। আপনার পোস্টে কচ্ছপের ম্যান্ডেলা লেখাটা রয়েছে ভাইয়া হয়তো খেয়াল করেন নি এডিট করে দিয়েন।আপনার গাছের ডালের আর্ট টি সত্যি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিক করে নিয়েছি ৷ ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

সিম্পল আর্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। যেকোনো কিছু করার জন্য আলাদা রকম ধৈর্যের প্রয়োজন। আপনি ধৈর্য ধরেন চেষ্টা করেছেন দেখেই ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি আর্ট করেছেন। আর্টটি খুবই সিম্পল হয়েছে। তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আশা করছি সময়ের সাথে সাথে আরো দারুন দারুন আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷ শুভ কামনা রইল আপনার জন্যেও ৷

 2 years ago 

চেষ্টা করতে থাকলে যে কোন কাজে সফলতা আসে। আপনার আর্টটি খুব সিম্পল হলেও দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। প্রতিটি পাতা খুব নিখুঁতভাবে এঁকেছেন। সবগুলোই একেবারে এক সমান লাগছে দেখতে। নিচের গোল ডিজাইনটির কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

আপনার সিম্পল আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58562.44
ETH 1569.33
USDT 1.00
SBD 0.38