আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241011-WA0025.jpg

আর্টিফিশিয়াল ফুল


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে ফটোগ্রাফি করতে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে ৷ কোনো সুন্দর দৃশ্য দেখলেই আমি তা মুঠোফোনে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি ৷ এসব কাজে যেনো ভালোলাগাটা প্রচুর কাজ করে ৷ মুঠোফোনে ফটোগ্রাফি করতে পারাটাই আমার ভীষণ শান্তির মনে হয় ৷ যদিও আমি সুন্দর ফটোগ্রাফি করতে পারি না , তবে চেষ্টা করি সব সময়ই ভালো মানের ফটোগ্রাফি করার ৷ কিছু দিন আগে দূর্গা পুজো হয়ে গেলো ৷ যদিও এবারের পুজো টা ততটাও ভালো হয়নি বিগত বছর গুলোর তুলনায় ৷ তবে যা হয়েছে মোটামুটি ভালোই কাটানোর চেষ্টা করেছি ৷ এবারের পুজোটাও ছিলো দুদিনের ৷ এই দুদিনে টুকটাক ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর ফটোগ্রাফি'তেই কাটিয়ে দিয়েছি ৷ পুজোর দ্বিতীয় দিনটা আমার বেশ ভালো কেটেছে ৷ সেদিন পুজোর উৎসবে অনেকটা সময় কাটিয়েছি ৷ তার পাশাপাশি এসব আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলোও করেছি ৷



IMG-20241011-WA0024.jpg

IMG-20241011-WA0025.jpg


ফুল আমার ভীষণ ভালো লাগার একটি জিনিস ৷ ফুলের ফটোগ্রাফি করার বাহানায় মাঝে মাধ্যমেই ফুলের নার্সারীতে যাওয়া হয় ৷ তবে সেখানে গিয়েও সব সময় ফুলের দেখা মেলে নাহ ৷ সময় মতো গেলেই মেলে ফুলের সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য ৷ কিন্তু এখন আমরা এমন একটা সময়ের মধ্যে এসেছি , সব কিছুই আমাদের হাতের মুঠোয় ৷ ফুলের বেলাও তাই হয়েছে ৷ এই আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে এতোটাই সুন্দর এবং হুবহু , এই ফুল গুলো পাশে থাকলে আর ফুলের অভাবটা মনে হয় নাহ ৷


IMG-20241011-WA0027.jpg

IMG-20241011-WA0036.jpg


দূর্গা পুজার উৎসবে অনেক দোকানপাট প্রতিবছর ই বসে ৷ এবারো বেশ ভালোই দোকানপাট বসেছে আমাদের দেবিগঞ্চ দূর্গাপূজা মন্ডপের মাঠে ৷ আমি পুজোর দ্বিতীয় দিন বেশ কিছু পুজো মন্ডপ ঘুরে এসে আমাদের এই পুজো মন্ডপে আসি ৷ এরপর এখানে এসে পুজো মন্ডপের চারপাশে ঘোরাঘুরি করি ৷ এখানে বেশ কিছু ফুলের দোকান এসেছে ৷ এই ফুলের দোকান গুলো সম্পূর্ণ বিভিন্ন রংবেরঙের আর্টিফিশিয়াল ফুলে ভরা ৷ আমি এই আর্টিফিশিয়াল ফুল গুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে কিছুক্ষণ দারাই ৷


IMG-20241011-WA0018.jpg

IMG-20241011-WA0015.jpg

IMG-20241011-WA0034.jpg


এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল আছে ৷ ফুল গুলো প্রত্যেকটাই দেখতে অসম্ভব সুন্দর ৷ রংবেরঙের এসব আর্টিফিশিয়াল ফুলের সৌন্দর্য যেকাউকে মুগ্ধ করে দেবে ৷ এখানে থাকা প্রত্যেকটি আর্টিফিশিয়াল ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে ৷ বেশ কিছুক্ষণ দারিয়ে এসব আর্টিফিশিয়াল ফুলের সৌন্দর্য উপভোগ করার পর আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিই ৷ আজ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম, এরপর আরো কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আশা করি এসব আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার কাছে ভালো লাগবে ৷


IMG-20241011-WA0028.jpg

IMG-20241011-WA0032.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা আর্টিফিশিয়াল ফুলে ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ফটোগ্রাফি পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ আর্টিফিশিয়াল ফুল
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 24 Oct 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো ভাইয়া পুজার দ্বিতীয় দিন আপনার অনেক ভালো লেগেছে। সত্যি বলতে আপনার আর্টিফিশিয়াল ফুলের সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে ।আসলে ফটোগ্রাফি গুলো অনেক দুর্দান্ত ছিল।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আর্টিফিশিয়াল ফলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি লক্ষ্য করে দেখেছি আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে অনেক সুন্দর দেখায়। বিশেষ করে ঘর সাজানোর জন্য এই ধরনের ফুল সব থেকে বেশি ব্যবহার করা হয়।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

কী অসাধারণ রঙিন ফুলের ফটোগ্রাফি করেছেন ভাই। দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দূর্গা পূজার সময় মন্ডপে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ আপনাকে। একেবারে ভিন্নধর্মী কিছু উজ্জ্বল ফুলের ফটো এই পোস্টে সুন্দর ব্যাখ্যা সমেত পোস্ট করলেন।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ৷

 2 years ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখে সত্যি আমি একেবারে মুগ্ধ হলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ফটোগ্রাফি পছন্দ করে না এরকম মানুষকে খুবই কম পাওয়া যাবে। আর এরকম ফটোগ্রাফি করলে তো আরো বেশি ভালো লাগে। এমন সৌন্দর্য দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকাই যায় না। সব মিলিয়ে আপনি আজকে জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

কমদিনের হলেও পূজো যে ভালো করে কাটিয়েছেন তা পড়ে ভালো লাগলো। আর্টিফিশিয়াল ফুলগুলো বাড়ি সাজানোর কাজে ব্যবহার করা হয় এছাড়াও মন্ডপসজ্জার কাজেও লাগে৷ আপনি বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন এবং পোস্টটিও ভালোই সাজিয়েছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আসলে এখন প্রায় বাড়িতে এই ধরনের আর্টিফিশিয়াল ফুল দেখা যায়। কেননা জীবন তো ফুল বেশিদিন বাড়িতে থাকে না। কিন্তু এই ফুলগুলো আমরা অনেকদিন ধরে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কিনে থাকি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

সত্যি কথা বলতে আপনার তোলা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে প্রথমে আমি বাস্তবিক ফুল মনে করেছিলাম। পরে ভালোভাবে দেখে বুঝতে পেরেছি এগুলো আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আপনি প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আর্টিফিশিয়াল খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলেই আর্টিফিশিয়াল ফুলগুলো এত ভালো লাগে আমার দেখে মনে হয় একদম হুবহু অরিজিনাল ফুল। এত সুন্দর ভাবে মানুষ তৈরি করে থাকে। আপনার ফটোগ্রাফি এবং বর্ণনা পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ফটোগ্রাফি এখন আমাদের শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফটোগ্রাফি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। যাই হোক আপনি আজ খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে একদমই বাস্তবের ফুলের মত। আমি ঘর সাজানোর জন্য বেশ কিছু আর্টিফিসিয়াল ফুল কিনেছি। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38