চশমা'র মাঝে ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-05-02_20-29-20-960.jpg

ম্যান্ডেলা আর্ট ৷


শুভ রাত্রি..

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে কয়েক দিন ধরেই একটু ব্যস্ত সময় পার করছি ৷ তার মাঝে আবার তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছে ৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা ৷ আজ একটি আর্ট পোস্ট শেয়ার করবো আগেই ভেবে রেখেছি ৷ তবে এই গরমের মাঝে কিছুই ভালো লাগছে না ৷ এমনিতেও একটু অসুস্থ বেশ কিছু দিন ধরে ৷ আজ সন্ধ্যায় যখন আর্ট করতে বসলাম তখনই বিদ্যুৎ চলে গেলে ৷ গরম আসলে এই একটাই সমস্যা , বিদ্যুৎ গেলে আসার নামগন্ধ থাকে না ৷ আজকেও তাই হয়েছে , বিদ্যুৎ যাওয়ার পর আসার খোঁজ নেই ৷ অনেকক্ষন পর বিদ্যুৎ আসলো , এরপর নিজের ক্ষুদ্র চেষ্টায় সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করলাম ৷ যদিও বেশ খানিকটা সময় লেগেছে ৷ আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমার বেশ ভালোই লাগে ৷ আমি প্রত্যেক সপ্তাহে একটি করে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করি ৷ তারওই ধারাবাহিকতায় আজও একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম ৷ আজকে আমি সিম্পল একটি চশমার ম্যান্ডেলা আর্ট করেছি ৷ আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷

তো চুলন এবার আর্টের প্রক্রিয়া গুলো দেখে আসা যাক...


চশমা'র ম্যান্ডেলা আর্ট



প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট খাতা ,
  • পেন্সিল ,
  • ইরেজার ,
  • রুল কম্পাস এবং
  • সাইন পেন ৷


আর্টের ধাপসমূহঃ


IMG20240502180214_00.jpg

IMG20240502180907_00.jpg

শুরুতে চশমার ফ্রেম এঁকে নিয়েছি ৷


IMG20240502181801_00.jpg

IMG20240502182058_00.jpg

এরপর ম্যান্ডেলা আর্ট শুরু করেছি ৷


IMG20240502182613_00.jpg

IMG20240502183129_00.jpg

বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে আর্টটি সাজিয়ে তোলার চেষ্টা করেছি ৷


IMG20240502183655_00.jpg

IMG20240502183905_00.jpg

ধীরে ধীরে আমি অনেকটাই এঁকে ফেলি ৷


IMG20240502184000_00.jpg

IMG20240502184441_00.jpg

শেষমেশ আর্টটি সম্পূর্ণ হয় ৷


IMG20240502184502_00.jpg

IMG20240502184521_00.jpg

এরপর কিছু ফটোগ্রাফি করে নেই ৷


IMG20240502184529_00.jpg

IMG20240502184545_00.jpg

আশা করি আমার এই সিম্পল আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20240502184842_00.jpg

IMG20240502184913_00.jpg

IMG20240502184911_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ ধন্যবাদ সবাইকে ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ম্যান্ডেলা আর্ট
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 02/05/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

আমার তো মনে হয় গরমের কথা যতই বলবো যে খুব কম হবে। দিন দিন গরম এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে, মানুষের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। যাইহোক আপনি আজকে দেখছি চশমার ভেতরে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন, যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। ২ টা সানগ্লাসের ভেতরে একই রকমের ডিজাইন হওয়াতে দেখতে বেশি ভালো লেগেছে। এরকম গোল চশমা গুলো আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। নিখুঁত নিখুঁত ডিজাইন এর মাধ্যমে পুরো ম্যান্ডেলাটা আঁকায় দেখতে ভালো লাগতেছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার অংকন করা এই ম্যান্ডেলা আর্ট।

 2 years ago 

খুব সুন্দর চশমা'র মাঝে ম্যান্ডেলা আর্ট করেছেন‌। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে চশমা'র মাঝে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার এই ম্যান্ডেলা আর্ট দারুন হয়েছে কিন্তু। চশমার আকৃতিতে মেন্ডেলা আর্ট করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো আমার। যেন ভিন্ন ধর্মি একটি আর্ট হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

চশমার চমৎকার মেন্ডেল আর অ্যার্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চশমার ভেতরের অংশে ম্যান্ডেলা আর্ট ফুটিয়ে তোলায় আরো বেশি ভালো লেগেছে শুভকামনা রইল ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার এমন গঠনমূলক মন্তব্যের জন্য ৷

 2 years ago 

চশমার মাঝে ম্যান্ডেলা আর্টটি খুব নিখুঁতভাবে আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এত সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট প্রস্তুত করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে চশমার আকৃতিতে অনেক সুন্দর মেন্ডেলা তৈরি করেছেন। আপনার এই অসাধারণ মেন্ডেলা তৈরি করতে দেখে আমি খুবই খুশি হলাম। আমিও কিন্তু নতুন একটি মেন্ডেলা সম্পর্কে ধারণা পেয়েছি। খুব ভালো লাগলো আপনার এই মেন্ডেলা টা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

চশমার মাঝে খুবই সুন্দর ম্যান্ডেলা চিত্রাঙ্গন করেছেন। আপনার আইডিয়াটা দারুন ছিল। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। এই ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাহ নিরব ভাই, আপনি তো দারুণ ভাবে চশমার মাঝে ম্যান্ডেলা আর্ট ফুটিয়ে তুলেছেন। চশমার দুই গ্লাসে একই সাথে একই স্টেপ গুলো করে ফেলায় ডিজাইন টাও একই রকমের ই দেখতে হয়েছে। তবে আপনার হাত কিন্তু দারুণ। কারণ ছোট ছোট ডিজাইন গুলো বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন আপনার আর্টের মাধ্যমে। শুভকামনা রইলো আপনার জন্য ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

আপনি ঠিক বলছেন বিদ্যুৎ গেলে আর আসার নাম গন্ধ নেই।এমনিতেই প্রতি দিন তাপমাত্রা বেড়েই চলছে।যাইহোক আপনি চশমার মধ্যে সুন্দর ম্যান্ডেলা আর্ট করছেন।আপনার ম্যান্ডেলা আর্ট টি দেখে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39