কাগজের তৈরি নকশা কাটিং

in আমার বাংলা ব্লগ2 years ago

20240211_171641_0000.png

কাগজের তৈরি নকশা ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার তৈরি আরো একটি নতুন নকশা কাটিং ডিজাইন শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে কাগজ কেটে এমন নকশা গুলো তৈরি করতে আমার বেশ ভালোই লাগে ৷ তাই মাঝে মাঝেই আমি সময় পেলে কাগজ কাটিং করে নকশা তৈরি করার চেষ্টা করি ৷ বেশ কিছু দিন ধরেই একটু ব্যস্ত সময় পার করছি ৷ আজও বেশ ব্যস্ত ছিলাম নিজের টুকটাক কাজে , সন্ধ্যায় সব ব্যস্ততা শেষ হলে বসে পড়ি কাগজের তৈরি এই নকশা কাটিং করার জন্য ৷ এরপর কাটিং করার পর পোস্ট লিখতে শুরু করলাম ৷ এই নকশা গুলো তৈরি করা কিন্তু খুবই সহজ ৷ শুধু একটু সতর্কতা সাথে করতে হয় ৷ আর খুব বেশি উপকরণও লাগে না এমন নকশা তৈরির জন্য ৷ শুধু রঙিন পেপার , কাঁচি এবং পেন্সিল হলেই হয় ৷ আমি রঙিন পেপার ব্যবহার করিনি , কারণ রঙিন পেপার একটু মোটা , ভাঁজ এবং কাটিং সুবিধা মতো করা যায় না ৷ এজন্য আমি একটু পাতলা কাগজ ব্যবহারের চেষ্টা করেছি ৷ যাতে খুব সহজেই কাগজের তৈরি নকশাটি তৈরি করা যায় ৷ তো চলুন এবার এই নকশা ডিজাইনের কাটিং প্রক্রিয়া দেখে আসি ৷ আশা করি আমাদের সবার ভালো লাগবে ৷



প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন কাগজ ,
  • স্কেল ,
  • কাঁচি এবং
  • পেন্সিল ৷

কাটিং প্রক্রিয়াঃ

IMG20240204094913_00.jpg

শুরুতে কাগজ নিয়ে নিয়েছি , ১৬ সে.মি x ১৬ সে.মি ৷

IMG20240204094938_00.jpg

এরপর কাগজ ভাঁজ করে নিতে হবে ৷

IMG20240204095030_00.jpg

কাগজের ভাঁজ অবশ্যই সমান ভাবে করে নিতে হবে ৷

IMG20240204095041_00.jpg

আমি কাগজের ভাঁজ গুলো সমান ভাবে করে নেওয়ার চেষ্টা করেছি ৷

IMG20240204095113_00.jpg

কাগজের ভাঁজ এমন ভাবে করে নিতে হবে ৷

IMG20240204095140_00.jpg

এরপর উপরের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিতে হবে ৷

IMG20240211163310_00.jpg

এরপর ডিজাইন টি একে নিয়েছি ৷

IMG20240211163531_00.jpg

এবং কাটিং করে নিয়েছি ৷

IMG20240211163602_00.jpg

এরপর ধীরে ধীরে ভাঁজ গুলো খুলে নিতে হবে ৷

IMG20240211163621_00.jpg

আমি আস্তে আস্তে কাগজের ভাঁজ গুলো খুলে নিয়েছি ৷

IMG20240211163643_00.jpg

কাগজের ভাঁজ খোলার সময় অব্যশই সতর্কতা অবলম্বন করতে হবে ৷ নয়তো ডিজাইন নষ্ট হতে পারে ৷

IMG20240211163704_00.jpg

এটা ছিলো শেষ ভাঁজ ৷

IMG20240211163750_00.jpg

সব ভাঁজ খোলার পর আমার তৈরি নকশাটি দেখতে এমন হয়েছে ৷

IMG20240211163828_00.jpg

এরপর কিছু ফটোগ্রাফি করে নেই ৷

IMG20240211163806_00.jpg

IMG20240211163758_00.jpg

IMG20240211163821_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷


কাগজের তৈরি নকশা কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 11.02.2024


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এ ধরনের পেপার কাটিং করতে খুবই কম সময় লাগে। কিন্তু পেপার কাটিং করার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখা লাগে।যেমন পেপার টি ভাঁজ দেওয়ার সময় বেশি মোটা হলে কাটিং করতে বেশ অসুবিধা হয়। আর পেপার কাটিং গুলো খুবই সাবধানে করতে হয়। তাহলে পেপার কাটিং ডিজাইনগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনার তৈরি পেপার কাটিং টি অনেক চমৎকার এবং নিঁখুত হয়েছে দেখতে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি নকশা তৈরি করেছেন। আপনার তৈরি নকশাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা মাপ আপনি খুবই নির্দিষ্টভাবে একেছেন এবং সেটি কেটেছেন। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আসলে ভাইয়া রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার রঙিন কাগজের নকশা চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি নকশাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপু

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এই নকশাগুলো করা খুবই সহজ। তবে অনেক সাবধানতার সাথে এই কাজগুলো করতে হয়। কারণ একটু এলোমেলো হয়ে গেলে নকশাটা নষ্ট হয়ে যায়। আপনার হাতের কাজ দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু ৷ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

আমার কাছে মনে হয় আপনি নকশা কাটিং এ খুব বেশি পারদর্শী ভাই। সব সময়ই নিখুঁত ভাবে নকশা কাটিং করে থাকেন। আপনার এধরনের পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

কাগজের তৈরি নকশা দেখতে খুবই ভালো লাগে। আপনি প্রতিনিয়ত কাগজের তৈরি নকশা গুলো শেয়ার করেন। আমার কাছে কাগজের নকশা দেখতে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি নকশা কাটিং করলেন সাদা কাগজ দিয়ে। প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন বেশ দুর্দান্ত হয়েছে। পেপার কাটিং দেখতে খুবই সুন্দর লাগে। আপনি বেশ সুন্দর করে দক্ষতার সাথে পেপার কাটিং ডিজাইন করেছেন। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। কাগজ দিয়ে ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। এত দুর্দান্ত ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

কাগজের নকশা তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না। আপনি খুব সহজেই সুন্দর একটি নকশা আমাদের মাঝে তুলে ধরলেন। নকশাটি দেখতে পেয়ে শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ঠিকই বলেছেন এ ধরনের নকশাগুলো একটু সতর্কতার সাথে তৈরি করলে খুব সুন্দর একটি নকশা তৈরি করা যায় । আর সাদা কাগজ দিয়ে তৈরি নকশাটি কাটতে সুবিধা হয় এবং সুন্দর হয় বেশি । আপনার কাগজের তৈরি নকশাটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগছে ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু ,আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38