অযত্নে অনাদরে বেড়ে ওঠা কচুরিপানা ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20241206154537_00.jpg

কচুরিপানা ফুল


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা একটি ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিবো ৷ অযত্নে অনাদরে বেড়ে ওঠা কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরাবো ৷ আশা করি আজকের এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷

আচ্ছা কচুরিপানা ফুল চিনেন ? কেউ কি কখনো কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্য দেখেছেন ? হয়তোবা অনেকেই দেখেছেন ৷ এই ফুলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধও হয়েছেন ৷ তবে কেউ কি জানেন কচুরিপানা ফুল কতটা অযত্নে অবহেলায় বেড়ে উঠে ৷ এই ফুল গুলো সাধারণত ছোট বড় খাল-বিল , হাওর-বাওড় , ডোবা , নদীতে হয়ে থাকে ৷ মানুষ সহ অন্য সব প্রানী নিজের প্রয়োজনে কচুরিপানা বিভিন্ন ভাবে নষ্ট করে ৷ তাও এই উদ্ভিদ আবার নিজে থেকে জন্মায় এবং নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলে ৷ গ্রামের মাঠেও এই ফুল গুলো দেখায় ৷ বাড়ি পাশে পরিত্যক্ত ডোবাতেও এই ফুল গুলো ফোটে ৷ ভীষণ অনাদরে বেড়ে ওঠা এই ফুল গুলোর ৷ তবুও এই ফুলের সৌন্দর্য ভীষণ মুগ্ধতার ৷ ফুল গুলো দেখলে ভীষণ ভালো লাগে , মন জুড়িয়ে যায় ৷


IMG20241206154628_00.jpg

IMG20241206154617_00.jpg


আমাদের গ্রামের মাঝে ছোট একটা নিচু মাঠ আছে ৷ এখানে প্রতিবারই ধান চাষ করা হয় ৷ তবে গত দু-বছর ধরে ধান লাগানো হচ্ছে না ৷ এমনই পড়ে থাকে এই জায়গাটা ৷ বর্ষার সময় হালকা পানি জমে যায় ৷ মানুষ মাছ ধরার জন্য এই জায়গাটা বেশ কয়েক বার পরিষ্কার করলো ৷ এরপর কত শত গরু ছাগল বাধা হলো এখানে ঘাষ খাওয়ানোর জন্য ৷ তবুও এই জায়গায় এতো সুন্দর ভাবে কচুরিপানা ফুল গুলো ফুটেছে যে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ৷ এতো অবহেলার পরও কচুরিপানা ফুলগুলোর এমন রূপ নিয়ে ফিরে আসা সত্যিই অবাক করে দিয়েছে ৷


IMG20241206154512_00.jpg

IMG20241206154608_00.jpg


মাঠ ভর্তি কচুরিপানা ফুল ৷ নেওয়া হয়নি তাদের কেনো যত্ন বা পরিচর্যা , তবুও তারা বেশ চমৎকার ভাবে ফুটে আছে ৷ তাদের এই চমৎকার ভাবে ফুটে থাকার দৃশ্যে সত্যিই ভীষণ মনোমুগ্ধকর ৷ বিকেলের প্রকৃতি আর কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্য-অশান্তকে শান্ত করে তোলে ৷ সারা বছরই গ্রামের বিভিন্ন জায়গায় কচুরিপানা ফুল দেখা যায় ৷ তবে ডিসেম্বর এই ফুলের সৌন্দর্য টা একটু বেশিই চোখে লাগে ৷ যেখানেই খাল বিল কচুরিপানা , সেখানেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ৷


IMG20241206154255_00.jpg

IMG20241206154447_00.jpg


কচুরিপানা ফুলের নেই কোনো ঘ্রাণ ৷ তবে এই ফুলের আছে অসম্ভব সৌন্দর্যতা ৷ সবুজ কচুরিপানা'র ফুল হয় সাদা রঙের ৷ থোকা থোকা ফুল গুলোর পাঁচ ছয় পাপড়ি হয় ৷ পাপড়ির মধ্যে ময়ূরের পালকের মত নীল রংয়ের নকশা থাকে। যার জন্য ফুলটি দেখতে আরো বেশি অসম্ভব সুন্দর লাগে ৷ অনাদরে, অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা ফুলের এই সৌন্দর্য দেখলে সত্যিই ভীষণ ভালো লাগে, হৃদয় জুড়িয়ে যায় ৷ গতকাল বিকেল প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই ফটোগ্রাফি গুলো মুঠোফোনে ক্যাপচার করেছিলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20241206154342_00.jpg

IMG20241206154624_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি এবং অনুভূতি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ কচুরিপানা ফুল
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 08 Dec 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 2 years ago 

Picsart_24-12-09_10-16-40-930.jpg

 2 years ago 
 2 years ago 

আসলে এই কচুরি পানা ফুল গুলো অযত্নে বেড়ে উঠলেও এই ফুল গুলোর সৌন্দর্য অনেক বেশি সুন্দর।আর এই ফুল গুলো দুর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে।আর এই ফুলের আলাদা কোন ঘ্রাণ না থাকলে ও এর সৌন্দর্য মানুষ কে আকৃষ্ট করে তোলে। আমাদের মাঠের বিলের মধ্যে ও এবছর প্রচুর পরিমাণে এই কচুরি পানা ফুল গুলো ফুটেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

কচুরিপানা ফুল অযত্নে অবহেলায় বেড়ে উঠে।অথচ এর সৌন্দর্য আমাদের কে মুগ্ধ করে।কচুরিপানা ফুল আমার খুব পছন্দ। যখন এক সাথে অনেক ফুল ফুটে থাকে তখন অনেক বেশী ভালো লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

হ্যাঁ ভাই আমাদের এলাকায় একটি বড় খাল আছে যেখানে প্রচুর পরিমাণে কচুরি ফুল লক্ষ্য করা যায়। বিশেষ করে সকালবেলা যখন কুয়াশা ভেজা কচুর ফুলের সৌন্দর্য টা দেখবেন তখন সেটা বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

আসলে অবহেলায় থাকা জিনিস গুলোই বেশি সুন্দর হয়। কচুরিপানার ফুল তারই একটি প্রমাণ। আপনি কচুরিপানার ফুলকে হাতে ধরে যেভাবে ছবি তুলেছেন তাতে ফুলের সৌন্দর্য আরো বেড়ে গেছে। খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাই। অনাদরে এরা অনেক সুন্দর হয়ে ওঠে।

 2 years ago 

এ কচুরিপানার ফুল একেবারে অনাদরে আবর্জনার মতো বেড়ে উঠে। কিন্তু তারপরও এটা অন‍্যরকম একটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে। এই ফুলটা আমার অনেক পছন্দের। দারুণ ধারণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। এবং চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কচুরিপানা গুলো কোন যত্ন হয় না। তবে খালি বিলে গ্রাম অঞ্চলে এই ফুলগুলো অনেক দেখা যায়। তবে এই ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। যদি এই ফুলগুলো প্রিয় মানুষকে দেওয়া হতো মনে হয় বেশি ভালো লাগতো। আর অযত্ন ফুলগুলোর এমনিতে কদর খুব কম হয়। আর শীতকালে এই ফুল গুলো বেশি ফুটে। ধন্যবাদ কচুরিপানা ফুল নিয়ে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38