আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240625142958_00.jpg

কাঠগোলাপ


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে ফুলের ফটোগ্রাফি করতে আমার অসম্ভব ভালো লাগে ৷ কিছু দিন আগে আমি গড়েয়া ইসকন মন্দিরে ঘুরতে গিয়েছিলাম ৷ মন্দিরের চারপাশে অসংখ্য ফুলের গাছ ছিলো , যার প্রত্যেকটা গাছে বেশ চমৎকার ভাবে ফুল ফুটে উঠেছে ৷ ফুল গুলো দেখে আমার ভীষণ ভালো লাগে এবং আমি কিছু ফুলের ফটোগ্রাফি করে নিই ৷ আজকে আমি সেখান থেকে তোলা আমার ফুলের ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে তুলে ধরবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20240625142958_00.jpg

IMG20240625142919_00.jpg


শুরুতেই যে ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন এই ফুলটি আমার বেশ পছন্দের এবং ভালোলাগার একটি ফুল ৷ এই ফুলটির নাম কাঠগোলাপ ফুল ৷ দেখতে খুবই সুন্দর এবং ভীষণ ভালোলাগার মতো একটি ফুল ৷ মন্দিরের ভিতরে বেশ কয়েকটা কাঠগোলাপের গাছ ছিলো ৷ গাছ গুলো বেশ বড় এবং প্রত্যেকটা গাছে বেশ দারুণ ফুল ফুটেছে ৷ সেখান থেকেই নিচে ফুটে থাকা একটি ফুলের আমি কিছু ফটোগ্রাফি করি ৷ আশা করি কাঠগোলাপ ফুলের এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লেগেছে ৷


IMG20240625135343_00.jpg

IMG20240625135108_00.jpg


কিছুটা মাইক ফুলের মতোই দেখতে এই ফুলটির নাম ক্যাম্পসিস গ্র্যান্ডিফ্লোরা ৷ মন্দিরের ভিতরে বিভিন্ন গেটের সাথে লাগানো হয়েছে এই ফুলটি ৷ দেখতে খুবই সুন্দর এবং ভীষণ ভালো লাগার মতো এই ফুলটি ৷ লতাপাতা আর ফুলে ভরা এই গাছ গুলো দেখতে অসম্ভব ভালো লাগছে ৷ তবে এই ফুলের নাম আমি জানতাম নাহ , গুগল সার্চ করে জানতে পারি এই সুন্দর ফুলটির নাম ৷ যাই হোক , বেশ কিছু ফটোগ্রাফি করেছি এই ফুলের ৷ তারমাঝে দুটো ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ৷ আশা করি ভালো লেগেছে আপনাদের সবার ৷


IMG20240625135256_00.jpg

IMG20240625135257_00.jpg


লতাপাতার মাঝে লাল রঙের এই ফুলগুলোর নাম দোপাটি ফুল ৷ মন্দিরের ছোট রাস্তার দু-ধারে এই ফুল লাগানো হয়েছে ৷ বিভিন্ন রংবেরঙের এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে ৷ ফুল গুলোর সৌন্দর্য্য উপভোগ করার পাশাপাশি আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷ এই ফুলের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে , আশা করি সবাই মন্তব্য করে জানাবেন ৷


IMG20240625134749_00.jpg

IMG20240625135320_00.jpg


ছোট ছোট এই ফুল গুলোও দেখতে অসম্ভব সুন্দর ৷ মন্দিরের ভিতরে বিভিন্ন স্থানের এবং বাগানে এই ফুল গুলো লাগানো হয়েছে ৷ খুবই সুন্দর লাগছে এই ফুল গুলো ৷ এই ফুলের নাম আমার আমি সঠিক জানি নাহ , তবে পিয়াজ ফুল হবে সম্ভবত ৷ যাই হোক , ছোট এই ফুল গুলোর ফটোগ্রাফি কেমন হয়েছে জানাবেন ৷ এবং এই ফুল গুলোর সঠিক নাম জানা থাকলে জানানোর চেষ্টা করবেন ৷


IMG20240625134325_00.jpg

IMG20240625134333_00.jpg


সবশেষে যে দুটো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম রঙ্গন ফুল ৷ দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগার মতো একটি ফুল ৷ গাছে গাছে বেশ ভালো রঙ্গন ফুল ফুটেছে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 01 Jul 2023



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

অন্যান্য সকল ফুলের থেকে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফী টি আমার কাছে একটু বেশি ভালো লাগে।আর আপনি আজকে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফী টি খুবই সুন্দর করে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার তোলা কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফী টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকী সব ফটোগ্রাফী বেশ ভালোই লেগেছে।

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রেইনলিলি ফুলগুলো দেখতে বেশি সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। আর কাঠ গোলাপের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ৷ ধন্যবাদ

 2 years ago 

আমার অনেক ভালো লাগে ভাইয়া ফটোগ্রাফি করতে। সত্যি কথা বলতে আগে ফটোগ্রাফির দক্ষতা তেমন ছিল না ফটোগ্রাফি কি জিনিস তা নিজেও বুঝতাম না এত বেশি। কিন্তু দিন দিনে এত চাহিদা বেড়ে গেছে ফটোগ্রাফির সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি নিতে ইচ্ছে করে। আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন।বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলেই আপু ফটোগ্রাফি করতে করতে এখন দক্ষতা আর ভালো লাগা দুটোই বেড়েছে ৷ ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখলেই অনেক ভালো লাগে।
একটি ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন অনেক সৌন্দর্য উপভোগ করা যায়।
আপনার ফটোগ্রাফি পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কাট গোলাপ এবং রঙ্গন ফুলের সৌন্দর্য অসাধারণ ছিল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

আপনি আজকে বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি সুন্দর ভাবে তুলে তার বর্ণনা সুন্দর ভাবে দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

বাহ, প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে সবথেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফিটি। অর্থাৎ কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও আরো একটি বিষয় আপনার পোস্টে অনেকটাই আকর্ষণীয় লেগেছে, সেটা হচ্ছে এই ফটোগ্রাফির বিবরণ গুলো। অনেক চমৎকার ভাবেই প্রত্যেকটি ছবির নিচে আপনি সেই ছবি সম্পর্কে বিবরণে দিয়েছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। মন্দিরের চারপাশে তো দেখছি অসংখ্য ফুলের গাছ রয়েছে ।আর দারুন দারুন ফুল যা আপনি ক্যামেরা বন্দি করেছেন । কাঠ গোলাপ ফুলের কালারটা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল ।বেশ ভালো লাগলো দেখে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া। অনেকদিন পর কাঁঠগোলাপ দেখলাম। কাঁঠগোলাপ আমার খুবই পছন্দের ফুল। এছাড়া অন্যান্য ফুল গুলোও দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

বাহ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখেই অনেক ভালো লাগে আমার।আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফ অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফির ধরন দেখেই বুঝতে পারছি আপনার দক্ষতা রয়েছে ফটোগ্রাফির প্রতি। বিশেষ করে কাঠগোলাপ টি দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38