নাটক রিভিউ || কলেজ লাভ টু
নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
| নাটকের নাম | কলেজ লাভ টু |
|---|---|
| পরিচালক | সাকিব |
| অভিনয়ে | মুসফিক আর ফারহান , কেয়া পায়েল |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| ডুরেশন | ৫০ মিনিট |
কাহিনী সংক্ষেপে
গল্পের শুরুতে দেখানো হয় ক্লাস রুমে ছাত্র-ছাত্রী রা সবাই বসে আছে , এবং স্যার তাদের ক্লাস নিচ্ছে ৷ ক্লাস চলাকালীন গল্পের নাইকা রিধি ক্লাসে আসেন ৷ ক্লাস রুমে বেশ কিছুটা দেরি করে আসায় গল্পের নাইকা রিধিকে দরজার সামনে দারিয়ে রাখে স্যার ৷ আসলে স্যারটা ছিলো একটু রাগি টাইপের ৷ যাই হোক রিধিকে দেখে ক্লাস রুমের সবাই ক্রাস খেয়ে যায় ৷ সব ছেলেরাই তার দিকে প্রেমিক দৃষ্টিতে তাকিয়ে থাকে ৷ এখানে গল্পের নায়ক একই ভাবে তাকিয়ে আছে ৷ এবং নায়ক ভাই ভাবেন যে মেয়েটা কে যেভাবেই হোক পটাতে হবে ৷ রিধিকে পটাতে লেগে পরেন মুশফিক আর ফারহান ভাই ৷
এরপর দেখানো হয় কলেজ ছুটি দৃশ্যে ৷ নায়ক সহ সবাই রিধির সাথে প্রেম করতে চায় ৷ তাই সবাই সবার মতো রিধিকে দেখার জন্য রাস্তায় অপেক্ষা করে ৷ কিন্তু নায়ক তো একটু বেশিই চালাক ৷ সে একদম রিধির বাড়ির গেটের সামনে দারিয়ে থাকে ৷ রিধি আসতেই তার সাথে পরিচয় হয় ৷ যদিও সেখানে রিধি তাকে ভাই বানাতে চায় ৷ যাই হোক এরপর নায়কের সব বন্ধুরাই এক হয় , এবং সবাই রিধির সুনাম করতে থাকে৷ কিন্তু নায়ক রিধির দুর্নাম করতে থাকে ৷ সবাই কে রিধির থেকে দূরে থাকতে বলে ৷ কারণ রিধি দেখতে নাকি মোটেও সুন্দর নয় , খাটো মানুষ চাইনিজ দের মতো ৷ নায়কের এমন কথা শুনে সবাই কিছু টা পাল্টে যায় ৷
সবাইকে ভুল বুঝিয়ে এদিকে নায়ক রিধিকে পটাতে ব্যস্ত ৷ সব সময় শুধু রিধির কথাই ভাবে গল্পের নায়ক ৷ পড়ার টেবিলেও বসে বসে তার কথা ভাবে এবং নিজেকে আয়নায় দেখে ৷ ছেলের এমন দৃশ্য দেখে নায়কের বাবা তাকে কয়েকটা মাইর ৷ এবং বলে যে তোর তো মা অনেক আগেই মারা গেছে , আমি শুধু তোর দিকে তাকিয়ে আছি ৷ এতো দুষ্টুমি বাদ এদিয়ে একটু পড়ালেখা ভালো ভাবে কর ৷ তোর নামে আমার কাছে এতো নালিস আসে কোনো ৷ নায়ক সব টা চুপচাপ শুনে ৷ আবার তার বাবা চলে গেলে একই ভাবে রিধির কথা ভাবতে থাকে ৷
রিধি নতুন একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছে ৷ গল্পের নায়কও তার বাবাকে ভুল বুঝিয়ে সেই কোচিং সেন্টারে ভর্তি হয় , শুধু রিধির জন্য ৷ এভাবে কিছু দিন চলার পর রিধিও গল্পের নায়কে ভালোবাসতে শুরু করে ৷ তাদের দুজনের প্রেম হয় ৷ এটা জেনে যায় মুশফিক আর ফারহানের বন্ধু ৷ এতে রাগ করে তার বন্ধু ৷ মুশফিক আর ফারহান তার বন্ধুকে ভুল বুঝিয়ে এখন নিজেই প্রেম করছে দেখে তার বন্ধু কিছুটা রেগে যায় ৷ এতেই সমস্যার সৃষ্টি শুরু হয় ৷
মুশফিক আর ফারহানের বন্ধু কলেজের দোয়ালে নাইকার নামে আজে বাজে কথা লিখে ৷ এসব দেখে নাইকা কাঁদতে থাকে , এমন সময় নায়কও সেখানে চলে আসে ৷ কলেজের দোয়ালে এমন প্রেমিকের নামে এমন বাজে লেখা দেখে রেগে যায় সে ৷ বের হয়ে সে তার সেই বন্ধুকে পিঠাতে শুরু করে ৷ একটা সময় এসব থামিয়ে দেয় নাইকা ৷ সব শেষে নায়ক কলেজ থেকে বের হতেই দেখে তার সেই বন্ধু কিছু ছেলে পেলে মিলে রাস্তায় দারিয়ে আছে ৷ এখানে শুরু হয় আরো মারপিট ৷ নায়ক মারপিট করতে করতে দুজনকে মেরে দেয় ৷ তাতে তাকে থানায় নেওয়া হয় ৷ এরপর আদালতে নেওয়া হয় , সেখানে সব কথা তুলে ধরেন কিন্তু নাইকা মিথ্যা কথা বলেন ৷ তাদের সম্পর্ক ছিলো না জানায় রিধি ৷ এতে নায়কের যাবতজীবন কারাদণ্ড হয় ৷ তার বাবা ছেলে সব দোষ নিজের করে নিতে চাইলেও পারেন না ৷ এখানেই গল্পটি শেষ হয় ৷ এবং জানায় বাবা মা ছাড়া কেউই আপন নয় ৷
আমার মতামত
রেটিং
| পরিচালনা | ০৯ |
|---|---|
| কাহিনী | ০৯ |
| অভিনয় | ০৯ |
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখলাম। পড়ে বেশ ভালো লাগলো। নাটককে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যে বিষয়গুলো বাস্তব জীবনের উপরও অনেক প্রভাব ফেলে। বর্তমান সময়ে এই নাটকের মধ্য দিয়ে আমাদের এই বাস্তব শিক্ষা গুলো গ্রহণ করা উচিত। খুবই সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার নাটকের রিভিউ পড়ে খুব ভাল লাগলো। এছাড়া ফারহানের নাটক বেশ ভাল ই হয়। নাটকটি শুনে দেখার ইচ্ছা খুব প্রবল হলো।দেখি সময় পেলে দেখব।অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনি খুব সুন্দর নাটকের রিভিউ করেছেন। নাটকটি আমি দেখেছি নাটকের চরিত্র, সংলাপ এবং দৃশ্যপট খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে নাটকের শেষ অংশের সংলাপ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে নাটকটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে নাটক উপস্থাপন করার জন্য।
বাহ খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। এই নাটক দেখা হয়নি কিন্তু আজ আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আমি একটু পরই এই নাটক দেখবো। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
আমার খুবই পছন্দের একজন নায়ক। আমি ওনার সবগুলো নাটক দেখার চেষ্টা করি। যখনই দেখতে পায় উনার নতুন কোন নাটক বের হয়েছে তখন আমি হাজার কাজের ব্যস্ততার মাঝেও তার নাটক গুলো দেখি।এই নাটকটা আমি দেখেছি প্রথমের দিকে ভালো লাগলেও শেষের সিনটায় আমি খুব কষ্ট পেয়েছিলাম। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।
কেয়া পায়েল এবং ফারহান সব সময় খুব ভালো অভিনয় করে। বেশ ভালো লাগে নাটক গুলো। বেশ ভালো লেগেছে রিভিউ টি পড়ে। তবে যদি নাটকের শেষে একটি মিল হতো তাহলে ভালো লাগতো। মিল না হলে ভালো লাগেনা। তারপরে ও সুন্দর হয়েছে নাটকটি।