ত্রিভুজাকার আকৃতির সাদা কালো ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

1_20240122_175959_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

প্রতিদিনের মতোই আজকের দিনটা কেটে গেলো আমার ৷ এরপর সন্ধ্যার সময় খাতা কলম নিয়ে বসলাম একটি আর্ট করার জন্য ৷ আসলে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে আর্ট শেয়ার করার চেষ্টা করি ৷ তাই আজও ভবলাম একটি আর্ট শেয়ার করবো ৷ যদিও আমি তেমন আঁকতে পারি না ৷ তবে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে এবং আর্ট করতে আমার ভীষন ভালো লাগে ৷ এজন্য আমি প্রায় সময় ম্যান্ডেলা আর্ট গুলো করার চেষ্টা করি ৷ আজও বসে পড়লাম একটি ম্যান্ডেলা আর্ট করার জন্য ৷ যদিও এই আর্ট গুলো করতে একটু সময় লাগে , তবে তার চেয়েও বেশি সময় লাগে কি আর্ট করবো ? কিভাবে আর্ট করবো ! সেটা ভাবতে ভাবতে ৷ যাই হোক , বেশ কিছুক্ষণ সময় ভাবার পর ত্রিভুজাকার আকৃতির সাদা কালো এই ম্যান্ডেলা আর্টটি করার চেষ্টা করলাম ৷ আশা করি আমাদের সবার ভালো লাগবে ৷


ত্রিভুজাকার আকৃতির সাদা কালো ম্যান্ডেলা আর্ট


প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট খাতা ,
  • মার্কার পেন ,
  • স্কেল এবং
  • রুল কম্পাস ৷

আর্টের প্রক্রিয়াঃ

IMG20240122125240_00.jpg

শুরুতে একটি ত্রিভুজ এঁকে নিয়েছি , স্কেল এবং মার্কার পেন দিয়ে ৷

IMG20240122125720_00.jpg

এরপর রুল কম্পাস এবং মার্কার পেন দিয়ে কিছু বৃত্ত এঁকে নিয়েছি ত্রিভুজের ভিতর ৷

IMG20240122130034_00.jpg

এরপর আরো কিছু বৃত্ত ৷

IMG20240122131013_00.jpg

বৃত্ত দিয়ে সম্পূর্ণ ত্রিভূজটি ভরে নিয়েছি ৷ এরপর বৃত্তের শুরু থেকে ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইন করেছি ৷

IMG20240122131323_00.jpg

IMG20240122132208_00.jpg

এরপর আরো কিছু বৃত্তে একই ভাবে ডিজাইন এঁকে নেওয়ার চেষ্টা করেছি ৷

IMG20240122132220_00.jpg

IMG20240122132818_00.jpg

একটার পর একটা বৃত্ত বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনে সাজানোর চেষ্টা করেছি ৷

IMG20240122132842_00.jpg

IMG20240122133601_00.jpg

ছবি গুলো দেখলে আশা করি বুঝতে পারবেন ৷

IMG20240122133610_00.jpg

IMG20240122134114_00.jpg

আস্তে আস্তে আমি অনেকটাই ডিজাইন সম্পূর্ণ করি ৷

IMG20240122134121_00.jpg

IMG20240122134738_00.jpg

এবং ধীরে ধীরে আমি ত্রিভুজাকার আকৃতির ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করি ৷

IMG20240122134822_00.jpg

IMG20240122134848_00.jpg

IMG20240122134854_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই ত্রিভুজাকার আকৃতির সাদা কালো ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



ত্রিভুজাকার আকৃতির সাদা কালো ম্যান্ডেলা আর্ট
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 22 January 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 3 years ago 

চমৎকার একটা ত্রিভুজ আকৃতির ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার ফলে আপনার অংকন করা এই চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন চিত্র অংকন করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আরে বাহ্, অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন তো। ত্রিভুজাকার আকৃতির সাদাকালো এই ম্যান্ডেলা আর্ট অনেক নিখুঁতভাবে অঙ্কন করেছেন। নিখুঁত নিখুঁত ডিজাইনগুলো অঙ্কন করতে নিশ্চয়ই আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে আমিও অনেক বেশি পছন্দ করি। আর ম্যান্ডেলা আর্ট দেখতেও আমার কাছে ভালো লাগে। খুব আকর্ষণীয় লাগতেছে কিন্তু এই ম্যান্ডেলা আর্ট।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

ওয়াও!!
আপনার তৈরী ত্রিভুজাকার আকৃতির সাদা কালো ম্যান্ডেলা আর্টটি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। একদমই নিখুঁত হয়েছে আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট টি। ম্যান্ডেলা আর্টের মধ্যে ডিজাইন গুলো নিখুঁত হলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ম্যান্ডালা আর্টগুলো দেখতে বেশি ভালো লাগে এর ছোট ছোট ডিজাইন এর কারনে।আপনার আজকের আঁকা ম্যান্ডালা আর্টটি দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ সহজ কিছু ডিজাইন এঁকে ম্যান্ডালাটি এঁকেছেন। বেশ নিখুঁত হয়েছে ম্যান্ডালাটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে আর্টটি সম্পূর্ণ করার ৷ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ৷ ধন্যবাদ

 3 years ago (edited)

প্রথমে ত্রিভুজের চিত্র অঙ্কন করে নিয়ে তার মধ্যে বৃত্তের চিত্র অঙ্কন করে চমৎকার ডিজাইনের মাধ্যমে দারুন একটি ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্টটি দেখতে সত্যিই অনেক অনেক সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আমার আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷

 3 years ago 

ত্রিভুজাকৃতি ম্যান্ডেলা টি দেখতে খুবই সুন্দর হয়েছে।অবসর সময়ে আঁকাআঁকি করতে বেশ ভালোই লাগে।তবে দুঃখের বিষয় হলো এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই আর্ট করা টা আমার কাছে খুবই কঠিন লাগে,তাই কখনো করার দুঃসাহস দেখাই না।😅 অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আর্ট করা কঠিন কিছুই নয় দিদি ৷ আপনি একবার চেষ্টা করেই দেখতে পারেন ৷ অসম্ভব কিছু না

 3 years ago 

বাহ্ বেশ দারুণ একটা ম্যান্ডেলা আর্ট করছেন।এই ধরনের ম্যান্ডেলা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এগুলো আর্ট করতে অনেক সময় এবং ধৈর্য লাগে।ধন্যবাদ ভাই সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই , এই আর্ট গুলো করতে একটু বেশিই সময় লাগে ৷আমারও লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে যদিও একটু সময় বেশি লাগে তবে দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু খানিকটা সময় লেগেছে আর্টটি সম্পূর্ণ করতে ৷ ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37