বছরের শেষ পিকনিক খাওয়ার অনুভুতি

in আমার বাংলা ব্লগ4 years ago

20230103_194952.jpg

আজ ০৩ জানুয়ারি ২০২৩


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন , সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ৷


আসলে দেখতে দেখতেই ২২ সাল শেষ হয়ে নতুন আরেকটি বছর শুরু হয়ে গেলো ৷ অথচ আমি এখনো ২২ সালের ঘোরেই আছি ৷ ২৩ সাল যে শুরু হয়েছে মনেই হয় না ৷ আসলে সময়টা যে কিভাবে যাচ্ছে বুঝতেই পারছি নাহ ৷ সময় সময়ের গতিতে ঠিকও যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেনো একটু বেশিই গতিতে যাচ্ছে ৷ সে দিনই ২২ সাল বরণ করলাম ৷ এলাকার সব ছেলেরা মিলে সারা রাত পিকনিক গান বাজনা , খাওয়া দাওয়ার মাধ্যমে ২২ সালের প্রথম দিন উদযাপন করলাম ৷ আজ আবার ২৩ সাল বরণ করতে হচ্ছে ৷ এতো তারাতারি যে কিভাবে ২২ সাল শেষ হলো বুঝতেও পারছি নাহ ৷ ২১ সালের শেষ পিকনিকে কথা এখনো আমার বেশ ভালোই মনে আছে ৷ আজ আবার ২২ সালের শেষ পিকনিক টাও শেষ করে নতুন বছর শুরু করলাম ৷ কেমন জানি সব একটু তারাতারি-ই হয়ে যাচ্ছে , মনে হচ্ছে আমার ৷

যাই হোক , আজ আমি আমার জীবনে ২২ সালের শেষ পিকনিক খাওয়ার অনুভুতি আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ এই পিকনিক টা করেছিলাম ৩১ শে ডিসেম্বর রাত্রি বেলা ৷ সম্ভব সেদিন শনিবার রাতে ৷ আমরা প্রায় প্রতি বছরের শেষ পিকনিক করে থাকি ৷ তো সেদিনও করেছিলাম শনিবার রাত্রে ৷ বছরের শেষ পিকনিক খাওয়ার অনুভুতি কেমন ছিলো আমার সেটাই আজ জানাবো ৷ চলুন তাহলে শুরু করি ..


Picsart_23-01-03_19-39-08-393.jpgIMG20221231204911_00.jpg

তো সেদিনের পিকনিক টা আমাদের দারুণ ছিলো ৷ কারণ আমরা প্রতি বছরের শেষে একটা করে পিকনিক করি ৷ সবার-ই জানা আছে ডিসেম্বরে ৩১ তারিখে পিকনিক হবে ৷ এজন্য সবারই প্রস্তুতি ছিলো বেশ ভালোই ৷ সব কিছু শনিবার দিন এ আমরা ঠিকঠাক করে রেখেছি এবং সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে পিকনিক খাওয়ার আয়োজন ৷

এলাকার সব ছেলেরাই ছিলো এ পিকনিকে ৷ গত বার দুটা দল থাকলেও এবার একটা দল হয়েছি ৷ দুটা দল বলতে এলাকার ছোট ছেলেরা একটা দল আরেকটি বড়রা ৷ এবার ছোট বড় মিলিয়েই পিকনিকে আয়োজন করা হয়েছে ৷ যদিও আমি ব্যস্ততার জন্য সেদিন ফটোগ্রাফি করতে পারি নি ৷ শুধু ব্যস্ততা নয় আনন্দ আর কাজ দুটির জন্যই কোনো ছবি তুলতে মনে ছিলো নাহ ৷


IMG20221231204937_00.jpgIMG20221231204917_00.jpg

আমাদের পিকনিক শুরু হয় সন্ধ্যা থেকে ৷ বিকালে সব বাজার করে নিযে এসেছি ৷ এরপর সন্ধ্যা থেকে শুরু হযেছে রান্নাবান্নার যত কাজ ৷ যেহেতু অনেক ছেলে মিলে পিকনিক হচ্ছে সেহেতু রান্না টাও একটু বেশিই করতে হচ্ছে ৷ সন্ধ্যা থেকে রান্নার কাজ শুরু করি আমরা সবাই ৷ আর যেহেতু পিকনিক হচ্ছে যেহেতু রান্না টা আমরা নিজেরাই করবো ঠিক করেছি ৷ সব ঠিকঠাক করে রান্না শুরু করি ৷ একদিকে রান্না অন্য দিকে নাচানাচি শুরু হয়ে যায় ৷


IMG20221231205101_00.jpgIMG20221231221704_00.jpgIMG20221231221706_00.jpg

একদিকে রান্না চলতে থাকে অন্য দিকে গান বাজনা ৷ সব মিলিয়েই উৎসবমুখর পরিবেশ ৷ বেশ আনন্দ সবার মাঝে ৷ কেউ কেউ আবার গেম পাগল ছেলে ৷ ঘরে বসে ফ্রি-ফায়ার শুরু করে দিয়েছে ৷ আবার আরেক দল ছেলের অন্য কাজে ব্যস্ত ৷ ব্যস্ততা শেষে নাচানাচি সবার করতেছে ৷ যদিও ছেলেদের পিকনিক একটু অতটুকু ঝামেলা হওয়ারি কথা ৷ আমাদের এখানেও একই অবস্থা ৷ যাই হোক অনেক নাটক দেখলাম বছরের শেষ এই পিকনিকে , নিজেও একটু অতটু নাটক করলাম ৷ সব মিলিয়েই ভালোই যাচ্ছে ৷

পিকনিক এর রান্না শেষ হতে রাত বারোটা ৷ এদিকের ছেলে-পেলের সমস্যা নেই আরো দেরি হোক ৷ দেরি খাবো ইনজয় করি ৷ অন্যদিকে একদল ছেলে এখনি খাবো ক্ষুদা লাগছে ৷ যাই হোক বেশ মজার কাণ্ডকারখানা ৷ এরপর সাড়ে বারোটার দিকে খাওয়া দাওয়া শুরু হয় ৷ খাওযা দাওয়া শেষ আবার তিনটার দিকে একটু নাচানাচি ৷ যাই হোক , রান্নাটা ছিলো চমৎকার ৷ যদিও সবাই মিলে রান্না করেছি , তবে এবারের প্রতিটি রান্নাই ছিলো খুবই মজার ৷ অন্যান্য পিকনিকে নিজেরা রান্না করেল তেমন মজা হতো না ৷ কিন্তু এভাবের রান্না ছিলো আসলেই চমৎকার ৷ খুব ভালো লাগছে রান্না গুলো ৷


IMG20221231204949_00.jpgIMG20221231205026_00.jpg

ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার বছরের শেষ পিকনিক খাওয়ার অনুভূতি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো আজ এখানেই , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

বছরের শেষ দিন আপনার সব বন্ধুরা মিলে খুব ভালো সময় পার করেছেন। আপনাদের ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি অনেক মজা করেছেন। চারদিকে উৎসবমুখর পরিবেশ তারমধ্যে বন্ধুরা মিলে এভাবে পিকনিক করেছেন বাহ কি শান্তি। আপনারা ছেলেরাই পারেন এমন আনন্দ করতে। আমাদের মেয়েদের জন্য সবকিছুতে শুধুই বাঁধা। যাই হোক আপনার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আসলেই দেখতে দেখতে কিভাবে যে 2022 টা চলে গেল বুঝতেই পারলাম না। তবে বছরের শেষ দিনটাতে আপনারা ভালই মজা করেছেন। বিভিন্ন প্রকার রান্নায় আর আনন্দে উচ্ছ্বাসে দিনটা ভালো কেটেছে বলে আমার মনে হচ্ছে।

 4 years ago 

দেখতে দেখতে ২০ ২২ সাল কিভাবে শেষ হয়ে গেল আসলে আমিও বুঝতে পারিনি। বছরের শেষ দিনে বন্ধুরা মিলে সবাই পিকনিক করেছেন। আসলে এ ধরনের পিকনিক গুলো সবাই মিলে করলে এবং নিজেরা রান্নাবান্না করে খেতে খুবই ভালো লাগে। আসলে এরকম দিনগুলো কখনো ভুলার নয়। সারারাত অনেক আনন্দ উল্লাস করে সবাই মিলে অনেক মজা করেছেন জেনে আমার কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে বছরের শেষ দিন পিকনিক খাওয়ার মজার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

বছরের শেষ দিন উপলক্ষে এই দিনের পিকনিকটা সত্যি মনোমুগ্ধকর হয়। একদিকে গান বাজনা চলতে থাকে অন্যদিকে রান্না সত্যিই ভালো লাগার মত অনুভূতি। আপনারা দেখছি অনেক মজা করেছেন এই রাতে। প্রতিবছর এই রাতে পিকনিক করি কিন্তু এবছর করতে পারিনি।

 4 years ago 

এইতো সেদিনই যেন ২০২২ সাল এসেছিল, আবার কিভাবে যে চলে গেল টেরই পেলাম না। আসলে দিন যত যাচ্ছে সময় গুলো যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। একটা বছর যে কিভাবে চলে গেল তা বুঝতেই পারিনি। যাই হোক নতুন বছরকে আবার বরণ করে নিলাম। সত্যিই বলেছেন আপনার মত আমিও চিন্তা করছি ২০২৩ সাল কিভাবে চলে আসলো যেন ২২ সালের মধ্যেই তো রয়েছি। যাইহোক দিনগুলো তো চলে যায়। আর আপনারা সবাই মিলে বছরের শেষের দিনটায় পিকনিকের আয়োজন করেছেন দেখে বেশ ভালই লাগছে।

 4 years ago 

সকলের সাথে পিকনিকে সময় অতিবাহিত করার অনুভূতি সত্যি খুবই অন্যরকম হয়ে থাকে। বন্ধুরা সকলে মিলে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বছরের শেষ দিনে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। এই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 years ago 

বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুর দিন সবাই পিকনিক করে।আসলে সকলের সম্মিলিতভাবে খাওয়ার আনন্দটাই আলাদা এক আলাদা প্রশান্তি কাজ করে মনে।ছবি দেখে বুঝতে পারছি বেশ মজা করেছেন, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 61841.06
ETH 1754.65
USDT 1.00
SBD 0.38