আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি 🌿

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240328194451_00.jpg

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ দুদিন আগে আমি ছোট একটি মেলায় ঘুরতে গিয়ে এসব ফটোগ্রাফি করেছি ৷ এ সময় আমাদের এদিকে বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক মেলা হচ্ছে ৷ মূলত ধর্মীয় বিভিন্ন উৎসবের কারণেই এসব মেলা বসতেছে ৷ গ্রামের এসব মেলা যেমন উৎসবমুখর তেমনই ভালোলাগার ৷ আমি কয়েকদিন ধরে এসব ছোট বড় মেলায় টুকটাক ঘোরাঘুরি করার চেষ্টা করছি ৷ আসলে মেলায় ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে ৷ আর মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায় ৷ তাছাড়াও গ্রামের এসব মেলায় অন্যরকম এক আনন্দ আর ভালোলাগা থাকে ৷ যাই হোক , এটা ছিলো দুদিন আগে ঘটনা ৷ যদিও মেলায় ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করি , তবে টুকটাক ব্যস্ততা আর বিভিন্ন কারণে মেলায় ঘুরতে যাওয়া হচ্ছে না ৷ তবে সেদিন রাতে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম মেলার উদ্দ্যেশ্যে ৷


IMG20240328194445_00.jpg

IMG20240328194456_00.jpg


এসব মেলা সাধারণত তিন দিন ব্যাপী চলে ৷ তবে কিছু কিছু মেলা একদিনের জন্য বসে ৷ দুদিন আগে যেই মেলাটায় ঘুরতে যাই সেটা ছিলো তিন দিনের জন্য ৷ আমি একদম শেষের দিন রাতে হঠাৎ সিদ্ধান্তে গেছিলাম সেই মেলায় ৷ মেলায় গিয়ে তো আমার অসম্ভব ভালো লাগে ৷ শুরুতেই ঠাকুর দর্শন করে নেই , এরপর শুরু করে দেই ঘোরাঘুরি ৷


IMG20240328194439_00.jpg

IMG20240328194451_00.jpg


মেলায় সাধারণত অনেক দোকানপাট বসে ৷ পাশপাশি বিনোদনের জন্য অনেক কিছুই থাকে ৷ এই মেলাতেও অনেক দোকানপাট বসেছে ৷ প্রায় সব ধরনের দোকানপাট ছিলো ৷ এই যেমন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাবার দোকান , বইয়ের দোকান , কাপড়ের দোকান , কসমেটিক্স সহ আরও অনেক ধরনের দোকানপাট বসেছে ৷ এক কথায় এই মেলা যেনো সব দিক দিয়েই পরিপূর্ণ , না পাওয়ার মতো কিছুই নেই মেলায় ৷ যাই হোক , যদিও মেলাটা সামান্য ছোট , তবে বেশ ভালো লেগেছে ৷


IMG20240328194503_00.jpg

IMG20240328194540_00.jpg


মেলায় ঘোরাঘুরি আর এসব দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ে কিছু কসমেটিক্সের দোকানে ৷ যেগুলো মূলত একপাশে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল দিয়ে ভরা ছিলো ৷ আমি থেমে একটু সেই দোকানটা পাশে যাই ৷ দোকানে এতো এতো আর্টিফিশিয়াল ফুল আছে যে বলার বাইরে ৷ অনেক বড় একটা দোকান , তবে অর্ধেক জায়গায় জুরে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো , আর কিছু গুছিয়ে রেখেছে বিক্রির জন্য ৷ এসব আর্টিফিশিয়াল ফুল দেখতে যেনো বস্তব ফুলের মতোই ৷ আর অসম্ভব সুন্দর ৷ ভীষণ ভালো লাগে ফুল গুলো দেখে ৷


IMG20240328194547_00.jpg

IMG20240328194601_00.jpg


আমি কিছু ফুল হাতে নিয়ে দেখলাম ৷ ফুল গুলো খুবই সুন্দর ৷ এখানে অনেক প্রকার ফুল ছিলো ৷ এই যেমন গোলাপ ফুল সহ আরো কত ফুল ৷ যেগুলোর নাম আসলে আমি তেমন জানি নাহ ৷ যাই হোক , ফুল গুলো দেখার পর সামান্য কিছু ফটোগ্রাফি করে নিলাম ৷ পাশে অবশ্য দাদা ছিলো , সে এতোক্ষনে কিছু ফুল পছন্দ করে দামাদামি শুরু করে দিয়েছে ৷ শেষমেশ দাদা কিছু ফুল কিনলো ৷ যেগুলোর মাঝে সাদা গোলাপ ছিলো , আর কি যেনো নাম ওই সব ফুলের ৷


IMG20240328194640_00.jpg

IMG20240328194630_00.jpg

IMG20240328194622_00.jpg


ফুল কেনা এবং ফুলের সামান্য ফটোগ্রাফি করা শেষ হলে আমরা আরো একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসি ৷ তবে যাই হোক , এই আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে কিন্তু আসলেই অসম্ভব সুন্দর ৷ কিছু কিছু ফুল দেখে বোঝার উপায় নেই যে এটা নকল কিছু হতে পারে ৷ যাই হোক ,আমার তোলা এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে ! আশা করি সবাই তা কমেন্টস করে জানাবেন ৷


IMG20240328194614_00.jpg

IMG20240328194607_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷ আবারও কথা হবে অন্য কোনো ব্লগে , নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মাঝে ৷ তবে আজকের এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে ! আশা করি সবাই তা কমেন্টস করে জানাবেন ৷ ধ ন্য বা দ



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 08/04/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

মানুষের তৈরি এই আর্টিফিশিয়াল ফুলগুলো ফটোগ্রাফ দেখলেই যেন অনেক ভালো লাগে। কারণ দেখে একদম হুবহু অরিজিনাল ফুলের মতনই লাগে।মানুষ তার দক্ষতাকে সাথে নিয়ে এই আর্টিফিশিয়ার ফুল গুলো তৈরি করে থাকে।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি আপনি আজকে চমৎকার কিছু আর্টিফিশিয়াল ফটোগ্রাফি করেছেন প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ধর্মীয় উৎসবের কারণে সব জায়গায় মেলা বসছে সেই মেলায় গিয়ে আপনি অনেক সুন্দর আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই ফটোগ্রাফি গুলো অনেক দূরর্দান্ত ছিল ভাইয়া দেখে মুগ্ধ হলাম ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

মেলাতে গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। বিশেষ করে আর্টিফিশিয়াল ফুল গুলো আমার অনেক বেশি ভালো লাগে। প্রায় সব মেলাতেই আর্টিফিশিয়াল ফুল গুলো বেশি লক্ষ্য করা যায়। আপনি অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি নিলেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে দেখে। অসংখ্য ধন্যবাদ দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷

 2 years ago 

আসলে এখন পৃথিবীতে সবকিছুই আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। মানুষের মনের ভালবাসাও এখন আর্টিফিশিয়াল। আরে আর্টিফিশিয়াল ফুলগুলো এখন সবার বাড়িতে কম বেশি দেখা যায়। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখলে মনে হয় যে এগুলো একদম আসল ফুল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

বিভিন্ন রকম আর্টিফিশিয়ালি ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এত চমৎকার আর্টিফিশিয়ালি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই , আপনার সুন্দর মতামত সুন্দর ভাবে মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া। মেলায় ঘুরতে পারলে মন একদম ভালো হয়ে যায়। তবে বিশেষ করে গ্রামের মেলা গুলোতেই আলাদা একটা ভালো লাগা কাজ করে সব সময়। আর এই মেলা গুলো বিভিন্ন মাহফিলে বসে বেশির ভাগ সময়। যাইহোক মেলায় ঘুরাঘুরি করে বেশ দারুণ সব ফটোগ্রাফি করেছেন। আর ফুল গুলো দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

বাজারের সত্যি খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় দেখে বোঝার উপায় নেই যেগুলো প্লাস্টিকের ফুল। এত চমৎকার ভাবে তৈরি করে ফুলগুলো। আপনার আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগে প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটা ফুলের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার সুগন্ধ। এটা না থাকলে ফুলকে ঠিক ফুল মনে হয় না। কিন্তু আর্টিফিসিয়াল ফুলের মধ্যে সেই সুগন্ধ টাই নেই। তবে এটা দেখতে বেশ সুন্দর বেশ চমৎকার লাগে। ঘর সাজানোর জন্য পারফেক্ট। আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি টা বেশ চমৎকার করেছেন আপু। দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য
আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38