ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন , সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার ছোট একটা আর্ট শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে বহু দিন হয়ে গেলো আর্ট করি না ৷ আর্ট করতে আমার ভালোই লাগে , তবে আর্ট এর আমি কিছু জানি নাহ ৷ তবুও এই কমিউনিটিতে আসার পর থেকে প্রায় সব কিছুই করার চেষ্টা করতেছি ৷ আর্টও মাঝে মাঝে করার চেষ্টা করি ৷ তবে বেশ কিছু দিন একটু ব্যস্ত থাকায় আর্ট এর ধারের কাছেও যাই নি ৷ আজ একটু সময় ছিলো তাই ভবলাম একটা আর্ট করি ৷ আসলে আর্ট করতেও বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ৷ যাই হোক এতো কথা না বলি , চলুন আর্টের প্রক্রিয়া শুরু করি ৷
আজ আমি একটি মেয়ের পায়ের ম্যান্ডেলা আর্ট করেছি ৷ খুব সহজেই এবং অল্প কিছু উপকরণ ব্যবহার করে ৷
প্রয়োজনীয় উপকরণঃ
- কাগজ ,
- মার্কার কলম ,
- পেন্সিল এবং
- লাল কলম ৷
আর্টের প্রক্রিয়া..
পেন্সিল ব্যবহার করে পায়ের চিত্র এঁকে নিয়েছি ৷
মার্কার কলম ব্যবহার করে পুনরায় পায়ের চিত্রটি এঁকে নিয়েছি ৷
এরপর কিছু ম্যান্ডেলা আর্ট করে নিয়েছি ৷
ধীরে ধীরে আমি ডিজাইন করে নিয়েছি মার্কার কলম ব্যবহার করে ৷
মার্কার কলম ব্যবহার করে পায়ের নিচে নূপুর এঁকে নেওয়ার চেষ্টা করেছি ৷
এরপর লাল কলম দিয়ে রং করে নিয়েছি পায়ের চিত্রটি আরো সুন্দর এবং আর্কষনীয় করার জন্য ৷
এরপর পেন্সিল ব্যবহার করে আবার চিত্রটি নিখুঁত সুন্দর করার চেষ্টা করেছি ৷
অবশেষে আমার আর্ট সম্পূর্ণ হলো ৷ এবং আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম ৷
| বিষয় | ম্যান্ডেলা আর্ট |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি |
| আর্ট & ফটোগ্রাফি | @nirob70 |
| তারিখ | ১১ এপ্রিল ২০২৩ ইং |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
বেশ সুন্দর হয়েছে আপনার ম্যান্ডালা আর্টটি । সময় করে আকবেন তাহলে সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু , চেষ্টা করবো ৷
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ওয়াও ভাইয়া আপনার ম্যান্ডেলার চিত্র দেখে চোখ সরাতে পারছিনা। চমৎকার ভাবে আপনি পায়ের উপর ম্যান্ডেলা তৈরি করেছেন। সত্যি আপনার দক্ষতা আছে বলতে হবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ম্যান্ডেলা শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
বাহ্,দারুন তো ভাইয়া।আপনি খুব সুন্দর একটি পায়ের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন, খুবই সুন্দর হয়েছে। এসব আর্টে সময়ের খুব দরকার।আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আজ আপনি একটু ভিন্ন রকমের একটি মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার আজকের আর্ট টি। দেখে মনে হচ্ছে খুবই ধৈর্য সহকারে অংকনটি সম্পন্ন করতে হয়েছে আসলে এই আর্ট গুলো মনোযোগ সহকারে করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট টি ভিন্ন ধরনের হয়েছে। যে কারণে দেখতে বেশি ভালো লাগছে। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে প্রতিটা ধাপ বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে, আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমার ৷
একটা মেয়ের ঘুমুর পড়া পায়ের খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি যা দেখে আমি সত্যি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলা আর্ট গুলো খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং দক্ষতার সাথে অঙ্কন করা লাগে। আপনি অনেক সময় ব্যবহার করে এটি অংকন করেছেন যা আমি দেখে বুঝতে পারলাম। সত্যি আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার এই ম্যান্ডেলা আর্টের দিকে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া , অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে ৷ ভালো থাকবেন ৷
বাহ্ ভাইয়া আপনি এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন পায়ের। ম্যান্ডেলা টি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি আলতাও পড়িয়েছেন দেখছি। আর সাথে নুপুরও আছে পায়ে।বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখে মনে হচ্ছে যেন একটা ফটোগ্রাফি। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে আপু ৷