অন্যের সাফল্য দেখে সবাই জ্বলে যায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা অন্যের সাফল্য দেখলে ভীষণ জ্বালা জ্বলে যায়। কারণ এসব মানুষ অন্যের সাফল্যে এবং সাফল্যের মাধ্যমে যে সুন্দর জীবন যাপন পেয়েছে সেটা দেখে চরম হিংসায় নিজেকে মাতিয়ে তোলে। কিন্তু কখনো এটা ভাবে না যে ওই সাফল্য পেতে তার কতটা পরিশ্রম করতে হয়েছে এবং কতটা কষ্টের সম্মুখীন হতে হয়েছে। সবাই শুধু মানুষের সাফল্য দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করতে জানে এবং কুৎসা রটাতে তার সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করতে ব্যস্ত হয়ে পড়ে। মানুষ কখনোই কারো সম্পর্কে খারাপ কথা আবার খারাপ মন্তব্য করার আগে এটুকু চিন্তা করে নেয় না যে সেই মানুষটি সেই সাফল্য পাওয়ার জন্য কতটা কষ্ট করেছে এবং যে সফলতা বা আনন্দ তার জীবনে দেখা যাচ্ছে তার পেছনেও তার ভীষণ রকমের কষ্ট লুকিয়ে থাকতে পারে। বর্তমান সমাজে আমরা এই সোশ্যাল মিডিয়াতেই বিভিন্ন মানুষের সাফল্য দেখতে পাই এবং তার মধ্যে কিছু কিছু ভিডিও দেখে আমরা অনুপ্রাণিত হই আবার কিছু কিছু ভিডিও দেখে আমরা হিংসায় বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা শুরু করে দেই।
আসলে আমাদের এই খারাপ মন্তব্য পুরোপুরি আমাদের হীন মানসিকতার পরিচয়। আমরা যখনই পেছনের পরিশ্রম না দেখে একটা মানুষের শুধু সাফল্য দেখে খারাপ মন্তব্য করে দিই তাতে আমাদের ভেতরের যে কুৎসিত একটা মানসিকতা রয়েছে সেটাই বই প্রকাশ পায়। আবার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ভিডিও করার জন্য মানুষ অনেক ধরনের অনেক কিছু করে থাকে এমন কি যেটা সম্ভব না সেটাও অনেক সময় করে থাকে। এই অসম্ভবকে সম্ভব করার জন্য এবং ভিডিও তৈরি করার জন্য মানুষ যে কতটা পরিশ্রম করে বা কতটা কষ্টের সম্মুখীন হয় সেটাও যারা সেই ভিডিওগুলি দেখে খুব মন্তব্য করে তারা মোটেও বোঝেনা বা বোঝার চেষ্টাও করে না শুধুমাত্র ভিডিওগুলি দেখে নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। অনেক মানুষের জীবনে অনেক সাফল্য অর্জন করার জন্য এবং অন্যদেরকে জীবনের সুখে আছে এবং জীবনে কোন কষ্ট নেই বা শারীরিক কোন কষ্ট নেই এটা দেখানোর জন্যই নিজের কষ্ট লুকিয়ে রেখে সকলের সামনে একটা নকল হাসি বা নকল আনন্দ দেখাতে থাকে যেটাকে আমরা সঠিক বলে মনে করে থাকি।
আসলে আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু করার জন্য এবং জীবনে সাফল্য অর্জন করার জন্য ভিতরের দুঃখ কষ্ট এবং শারীরিক কষ্ট নিজের কাছে চেপে নিয়ে রাখতে হয়। তাই আমাদের কখনোই দূর থেকে কারোর জীবন দেখে অথবা সোশ্যাল মিডিয়ায় কারোর মুখরোচক ভিডিও দেখে সে জীবনে ভালো আছে বা তার সম্পর্কে কোন মন্তব্য করা মোটেও উচিত নয়। আসলে আমাদের জীবনে সাফল্য পেতে অনেক পরিশ্রম করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং তার সাথে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় আর এগুলো করা সবার দ্বারা সম্ভব নয়। কিন্তু যারা এই কষ্ট ও ত্যাগ করে কখন পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করে সেই সফলতাকে হীন চোখে দেখার অধিকার আসলে কারোরই নেই। তাই অন্য সাফল্য দেখে কোন খারাপ কথা বলার আগে অবশ্যই আমাদের নিজেদেরকে দেখে নেওয়া উচিত যে আমরা তার সম্পর্কে কোন কিছু মন্তব্য করার যোগ্যতা অর্জন করেছে কিনা। আসলে নিজের জীবনে সফলতা না থাকলে আমরা অন্যের জীবনের সফলতার পেছনে ত্যাগ কষ্ট এবং কঠোর পরিশ্রম কোনভাবেই বুঝতে পারব না।
আমাদের যেহেতু অন্যের জীবনের সফলতার পেছনে ত্যাগ কষ্ট এবং কঠোর পরিশ্রম বোঝার জন্য নিজেকেও সফল হতে হবে তাই নিজের জীবনে যদি সফলতা না আসে অন্যের জীবনের সফলতা দেখে খারাপ মন্তব্য করা উচিত নয়। তবে যে সব মানুষ এসব খারাপ মন্তব্য করে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে কোনোভাবেই সফলতা নেই। যেসব মানুষ অন্যের জীবনের সফলতা নিয়ে সবসময় কুরুচিকর এবং খারাপ মন্তব্য করে চলে তারা নিজের জীবনে সফলতা পায় না বলে অন্যের জীবনের সফলতা দেখে সব সময় হিংসার জ্বালায় জ্বলে পুড়ে মরতে থাকে। তাই এইসব ব্যক্তির থেকে আমাদের সব সময় সুরক্ষিত দূরত্ব বজায় চলা উচিত আর আমাদের জীবনের সফলতা কেড়ে নিতে পারে বা সফলতার পথে বাধা হতে পারে এমন কোন ব্যক্তির সাথে মেলামেশা বা কোন রকম কথা বলাও আমাদের কোনোভাবেই উচিত নয়। যারা আমাদের জীবনের সফলতায় সাহায্য করতে পারেনা এবং সফলতা দেখলে হিংসার জলে মরে সেইসব ব্যক্তি আমাদের জীবনে কোন শত্রুর থেকে কম নয় তাই এসব ব্যক্তি থেকে অবশ্যই আমাদের দূরে থাকা উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।