বিনামূল্যে পাওয়ার লোভ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি অনেক ধরনের লোভ লালসা লক্ষ্য করা যায়। তবে বিনামূল্যে পাওয়ার যে লোভ অথবা বিনা পারিশ্রমিকে পাওয়ার যে লোভ সেই লোভটা আমাদের প্রত্যেকের মধ্যেই বিরাজ করে। প্রত্যেক মানুষই যতক্ষণ পর্যন্ত পরিশ্রমের বিনিময়ে কোন কিছু পায় অথবা অর্থের বিনিময় কোন কিছু পেতে থাকে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটির মধ্যে কোন ধরনের লোভ-লালসা লক্ষ্য করা যায় না। কিন্তু যখনই কোন মানুষ বিনামূল্যে অথবা বিনা পারিশ্রমিকে কোন কিছু একদিন পেয়ে যাবে সেই দিন তার মনে লোভ লালসার জন্ম নেবে। যতই ভালো মানুষ হোক না কেন একবার কোন মানুষ বিনা পরিশ্রমে এবং বিনা মূল্যে যখনই ফ্রিতে কিছু পেয়ে যাবে তখনই তার মধ্যে লোক রামসা জন্ম নেবেই। বেশ কয়েকদিন ধরে যদি কোন মানুষ বিনামূল্যে এবং পরিশ্রম ছাড়াই কোন কিছু পেতে থাকে যেটা তার লাভজনক হয়ে দাঁড়াচ্ছে তখনই সেই মানুষটা ভীষণভাবে লোভী হয়ে পড়বে এবং প্রতি নিয়ত চেষ্টা করতে থাকবে কিভাবে আরো অনেক কিছু পাওয়া যায় বিনা পারিশ্রমিক এবং বিনামূল্যে। এই বিনামূল্যে কোন কিছু পাওয়ার যে লোভ এই লোভে মানুষ একবার যদি পড়ে যায় তবে তার জীবনের অর্ধেক শান্তি নষ্ট হয়ে যাবে।
বিনামূল্যে কোন কিছু পেতে হলে মানুষের বিভিন্নভাবে কৌশল করতে থাকতে হয় আর এই কৌশল করার জন্যই মানুষের মনের শান্তি এবং জীবনের শান্তি ও অনেকটাই নষ্ট হয়ে যায়। কোন কিছু আমরা যখন বিনামূল্যে একবার দুবার পেয়ে যাই সেই জিনিসটা পরবর্তীতে যদি আমাদের পাওয়া বন্ধ হয়ে যায় তবে আমাদের মন এবং মস্তিষ্ক ষড়যন্ত্র তৈরি করতে শুরু করে। আর এই ষড়যন্ত্র সবসময়ের জন্যই ক্ষতিকর হয় কারণ লোভ করা আমাদের কখনোই ভালো নয় এবং এই লোভ এবং লালসার কারণেই অনেক ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে নেওয়া হয়ে যায়। কোন ব্যক্তি যদি নিজের স্ব-ইচ্ছায় আমাদের বিনামূল্যে ভালোবেসে কোন কিছু দিয়ে থাকে সেটা একদমই ভিন্ন একটি ব্যাপার। কিন্তু আমরা যদি দু একবার কারোর সব ইচ্ছায় দেওয়াটাকে আমাদের অধিকার বলে মনে করি সেটা অবশ্যই আমাদের ভুল চিন্তাভাবনা হবে। কারণ কেউ স্বইচ্ছায় বিনামূল্যে আমাদেরকে কোন কিছু দিলে তার প্রতি আমরা কখনোই অধিকার বোধ করতে পারি না কারণ সেটা আমরা কোনভাবেই পারিশ্রমিক দিয়ে বা মূল্য দিয়ে অর্জন করছি না এমনকি আমরা সেই জিনিসটা গ্রহণের জন্য কোন রকম পরিশ্রম করছি না।
তাই আমাদের কখনোই বিনা পরিশ্রমে পাওয়া জিনিস বা বিনামূল্যে পাওয়া যে কোনো জিনিসের ওপর অধিকার দেখানো বা অধিকার মনে করা একদমই উচিত নয়। যে জিনিসের জন্য আমরা মূল্য দিচ্ছি এবং যে জিনিস অর্জনের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি শুধুমাত্র সেই জিনিসটাই আমাদের অধিকারের মধ্যে পড়ে এবং আমাদের হয়ে থাকে। কিন্তু বিনামূল্যে পাওয়া কোন জিনিস আমাদের অধিকারের মধ্যে পড়ে না তাই আমাদের সবসময় উচিত এইসব জিনিসের থেকে দূরে থাকা এবং মনে রাখা যে বিনামূল্যে পাওয়া জিনিস আমাদের অধিকারের মধ্যে পড়ে না। তাই এর থেকে আমাদের মন এবং মস্তিষ্ককে দূরে রাখতে হবে আর সর্বদাই এইসব বিনা মূল্যে অথবা বিনা পরিশ্রমে পাওয়া জিনিসের ওপর লোভ-লালসা করা থেকে আমাদের একদম বিরত থাকতে হবে। আমরা যখনই বিনামূল্যে কোন কিছু পাওয়ার লোভ করবো তখনই আমাদের জীবনে অশান্তি শুরু হবে এবং আমরা হয়ে উঠবো একজন খারাপ মানুষ যে বিভিন্ন ধরনের কুকর্ম করতে অধিধাবোধ করবে না নিজের এই লোভ-লালসা পূরণ করার জন্য।
সবার দ্বারা কখনোই সম্ভব নয় নিজের এই লোভ লালসা নিয়ন্ত্রণ করে রাখা তাই আমাদের এইসব বিনামূল্যে পাওয়া জিনিস থেকে বিরত থাকাই ভালো যার ফলে আমরা এই লোভ লালসার খারাপ জালে ভেসে যাব না আর নিজের পরিশ্রমকে বিশ্বাস করে নিজের আত্মসম্মানকে বজায় রাখতে পারবো। কারণ বিনামূল্যের কোন কিছু আমরা যদি পেতে থাকি তবে আমাদের আত্মসম্মানও নষ্ট হতে থাকে। আমরা যেমন বিনামূল্যে কোন কিছু পাওয়ার জন্য কৌশলী হয়ে পড়ি তেমনি একজন খারাপ মানুষও হয়ে যায় আর তার সাথে আমাদের আত্মসম্মানও নষ্ট হতে থাকে সেই জন্য আমাদের কখনোই বিনামূল্যে কোন কিছু নেওয়া উচিত হবে না। বিনামূল্যে পাওয়ার লোভ লালসা ভীষণই ভয়ঙ্কর এবং আমাদের জীবনের জন্য খুবই বিষাক্ত। তাই আমাদের যেমন বিনামূল্যে কোন কিছু নেওয়া থেকে দূরে থাকতে হবে তেমনি বিনামূল্যে কোন কিছু দেওয়া থেকেও দূরে থাকতে হবে। কারন আমরা যেমন বিনামূল্যে কিছু পেয়ে খারাপ হয়ে যেতে পারি তেমনই আমাদের কিছু দেওয়ার কারণে অন্যরাও লোভ-লালসায় পড়ে খারাপ হয়ে যেতে পারে এবং আমাদেরই ক্ষতি করে বসতে পারে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।