ভুলকে কখনো সারাজীবন টেনে বেড়াতে নেই দ্রুত শুধরে নেওয়া উচিত।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17811568461641911508085027804812.png


সোর্স



আমাদের প্রত্যেকের জীবনে এই কম বেশি প্রচুর ভুল থাকে। ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ভুলের মাধ্যমেই বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করতে থাকি। এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষটি জীবনে ভুল করেনি, তাই ভুল আমাদের জীবনের একটা স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মানুষ ভুল দ্বারা শেখে আবার বিভিন্ন মানুষ ভুল দাঁড়া নিজের জীবনকেই ক্ষতির দিকে ঠেলে দেয়। আপনি আমাদের জীবনটা অতটাও সোজা নয় যতটা আমরা একদম ছোট বয়সে মনে করি। আমরা ছোটবেলা থেকে আমাদের জীবনকে অনেক সহজ সরল বলে মনে করি এবং ভাবি যে আমরা ধীরে ধীরে বড় হব পড়াশোনা করব পড়াশোনা করে চাকরি করব এবং তারপর আমাদের জীবনটা সুন্দর হবে গড়ে উঠবে। কিন্তু আমাদের ভাবনার মত এত সহজ সরল আমাদের জীবন কোনভাবেই গড়ে ওঠে না। আমাদের জীবনের বিভিন্ন ভুলের মধ্য দিয়ে আমাদের জীবন চলতে থাকে। কিছু কিছু ভুল আমাদের জীবনকে বদলে দেয়, কিছু কিছু ভুল আমাদের জীবনের ক্ষতি করে দেয়, আবার কিছু কিছু ভুল আমাদের জীবনকে অনেকটা সুন্দর করে দিতেও সাহায্য করে।


আমাদের প্রত্যেকের জীবনেই কমবেশি ভুলে ভরা রয়েছে। কিন্তু অনেকেই এমন রয়েছে যারা একবার ভুল করলে সেই ভুলকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়, কিছু মানুষ রয়েছে যারা ভুল কাজ করলে পরবর্তীতে যখন বুঝতে পারে যে এ কাজটি ভুল হয়েছে তৎক্ষণাৎ সে ভুল কাজটাকে শোধরানোর চেষ্টা করে এবং জীবনটাকে আবার সুন্দর পরিস্থিতিতে আনার চেষ্টা করে। আসলে আমরা জীবনে অনেক সময় ভুল চিন্তা করি এবং ভুল পদক্ষেপ নিয়ে থাকি আর তার মধ্যে এই একটাও পদক্ষেপ রয়েছে যেটা আমরা বেশিরভাগ মানুষই করে থাকি আর সেটা হলো ভুলকে সারা জীবন টেনে নিয়ে বেড়ানো। আমরা যদি কোন ভুল কাজ করি সেটা আমাদের দোষ নয় কারণ ভুল মানুষ মাত্রই করে। কিন্তু ভুল জানা সত্ত্বেও যদি আমরা সেটা সারা জীবন ধরে বই নিয়ে বেড়াই তাহলে সেটা হবে আমাদের জীবনের অনেক বড় ভুল কাজ। আমরা যদি আমাদের ভুলকে সারা জীবন টেনে নিয়ে বেড়াই তবে আমাদের জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর পুরোটাই ভুলে ভরে যাবে, আমাদের জীবন অনেক ছোট তাই এই ছোট্ট জীবন যদি পুরোটাই ভুল দিয়ে আমরা ভরিয়ে দিই তবে সঠিক এবং সুন্দর জীবন যাপন করা আমাদের আর হয়ে উঠবে না।


আমাদের উচিত আমাদের এই ছোট্ট জীবনে যখনই কোন ভুল হয় তখনই সে ভুলটাকে শুধরে নেওয়া এবং অবশিষ্ট যেটুকু জীবন বাকি রয়েছে সেই জীবনটাকে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করা। আমরা যদি প্রতিনিয়ত ভুলটাকেই ধরে নিয়ে চলতে থাকি এবং জীবনটাকে শুধানোর চেষ্টা না করি তবে জীবন আমাদের পুরো নষ্ট হয়ে যাবে এবং মানসিক শান্তি আর জীবন উপভোগ করার যে মানসিকতা পুরোই নষ্ট হয়ে যাবে।। আমরা কোনভাবেই সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারবো না এবং শান্তিতে বাঁচতে পারব না। কিছু কিছু মানুষ দেখা যায় ভুলটাকে টেনে নিয়ে চলতেই থাকে এবং জীবনে কোনোভাবেই সুখী হতে পারে না এইসব মানুষকে অন্য মানুষেরা বোঝানোর চেষ্টা করলেও এইসব মানুষ কোন ভাবেই বোঝার চেষ্টাও করে না। তাই এসব মানুষের থেকে শিক্ষা নিয়ে আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনে যেন এই একই ধরনের ভুল কাজ না হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা ভুল শুধরে জীবনটাকে নতুনভাবে শুরু করেছে এবং ভীষণ সুখে ও শান্তিতে পরবর্তী জীবন কাটাচ্ছে এবং জীবনের সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করছে।


মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যেন আমাদের কোনভাবেই মনে না হয় যে আমাদের জীবনটা আমরা শুধুমাত্র কষ্টেই কাটিয়ে দিলাম এবং সুন্দর এই জীবনটা উপভোগ করতে পারলাম না, এই কারণেই আমাদের জীবনের প্রত্যেকটি সুযোগ নিতে হবে এবং জীবনকে সুন্দরভাবে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের ভুল শোধরানোর সুযোগ আমাদের সৃষ্টিকর্তা বারবার দেয় না তাই যখনই আমরা আমাদের ভুল শোধরানোর সুযোগ পাবো তখনই আমাদের সেই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের জীবনের যত ভুল রয়েছে সব শোধরানোর চেষ্টা করা উচিত। তবেই আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এবং জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারব। আমাদের সব সময় মনে রাখতে হবে যে জীবনে ভুল হতেই পারে কিন্তু সেই ভুলটাকে সারা জীবন টেনে নিয়ে বেড়ানো আমাদের জীবনের আরেকটা ভুল তাই সুযোগ পেলেই জীবনের ভুল শোধরাতে হবে এবং জীবনকে নতুনভাবে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63426.05
ETH 1663.52
USDT 1.00
SBD 0.43