শাক ভাজা রেসিপি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আজকে যে শাক রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সত্যি কথা বলতে এই শাকের আমি নাম জানিনা। তবে এই শাক রান্না করার পরে খেতে ভীষণই সুস্বাদু লেগেছে। আসলে শাক খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। শাক আমাদের শরীরের অনেক উপকার করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। যেকোনো সমস্যার জন্য ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের একটা পরামর্শ সব সময় কমন থাকে সেটা হল সবুজ শাকসবজি খাওয়ার। যেকোনো সমস্যার সমাধান হিসেবে আমাদের সবুজ শাকসবজি অনেক বেশি সাহায্য করে। আমার খুবই প্রিয় একটি খাবার হচ্ছে এই শাক। শাক বেছে রান্না করাটা অনেক বেশি খারাপ এবং বোরিং কাজ বলে মনে হয় আমার কাছে, কিন্তু শাক রান্না করা অনেক বেশি সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। আসলে একবার শাক বেছে রেডি করে নিতে পারলে আর কোন ঝামেলা নেই, রান্না তো কয়েক মিনিটের ব্যাপার। এই চিন্তা করে আরো ঝটপট রান্না হয়ে যায় আমার। যাইহোক যদিও আজকের শাকের নামটা আমি সঠিক জানিনা তবে বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হতে দেখি তাই দুদিন আগে এই শাক একবার খেয়ে দেখব বলে কিনে নিয়ে আসলাম। চলুন তাহলে এই শাক রান্না করা শুরু করা যাক।
-: শাক ভাজার উপকরণ:-
শাক
পেঁয়াজ
রসুন
কাঁচা লঙ্কা
হলুদ
লবণ
তেল
-: শাক ভাজার পদ্ধতি:-
এই শাক যেহেতু আগে কখনো আমি রান্না করিনি তাই এক আটি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। ভালো করে বেছে নিলাম পোকা ধরা পাতা বা নষ্ট পাতা ফেলে দিয়ে সুন্দর পরিষ্কার পাতা ডাল সহ বেছে নিয়েছি। সুন্দর করে পরিষ্কার জলে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার শাক ভালো করে কুচি করে নিয়েছি, সাথে একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে নিলাম এবং কিছু পরিমাণ রসুন কুচি করে নিয়েছি। একই সাথে চারটি কাঁচালঙ্কা কুচি করে নিলাম।
কড়াইতে এক চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল একটু গরম হতেই দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন, রসুন তেলে পড়তে সুন্দর রসুন ভাজা ঘ্রাণ তৈরি হয়ে যায় যা শাকের সাথে মিশে ভীষণ সুন্দর লাগে খেতে। রসুন একটু সাদা রং ছেড়ে রং পরিবর্তন হতেই দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। ভালো করে ভাজতে লাগলাম পেঁয়াজ এরই মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। পেঁয়াজ এবং রসুনের রং পরিবর্তন হয়ে বেশ সুন্দর ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবং শাক।
ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সুন্দর করে ভাজতে লাগলাম শাক গুলি। ২-৩ মিনিট ভাজার পরেও দেখছি কেমন শাক গুলির ছাড়া ছাড়া ভাব তাই দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ জল, যাতে শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। জল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ হতে দিলাম। দুই পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পরে ঢাকনা খুলে দেখলাম জল শুকিয়ে গেছে। এবার আর একটুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে হয়ে আসলে এবং একদম জল শুকিয়ে আসলেই তৈরি হয়ে গেল সুস্বাদু শাক ভাজা। এই শাক খেতে খুবই সুস্বাদু লেগেছে। আসলে যে কোন প্রকার শাক এমন পেঁয়াজ রসুন আর কাঁচালঙ্কা দিয়ে সাধারণভাবে ভাজা করলে ভীষণ সুন্দর এবং সুস্বাদু লাগে খেতে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1945004917967491299
https://x.com/PussFi_FNDN/status/1945022567514796043
শাক ভাজি খেতে আমার দারুন লাগে। ইস কতদিন শাক ভাজি দিয়ে ভাত খায় না। বাড়িতে থাকলে মাকে বললেই তৈরি করে দিত। মেসে থাকলে যে কত কিছুই মিস করতে হয়। এই শাকের নাম আমিও জানি না। এগুলো কি আমরাও সবুজ শাক বলি। এই শাক খাওয়া যেমন উপকারী তেমন সুস্বাদু। চমৎকার শাক ভাজি রেসিপি শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগবে দিদি।
ওয়াও আজকে আপনি চমৎকার শাক ভাজা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন। তাছাড়াও আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়।
শাক ভাজা গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। আর এই শাকগুলো ছোট ছোট করে কেটে দারুন ভাবে ভাজা করা হয়েছে আপু। মনে তো হচ্ছে খেতে খুবই মজার হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল।
সাধারণত বাসায় শাক সেদ্ধ করার পর তেলে ভাজা হয়। আজকে আপনার কাছে নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব আপু।