একতাই বল।

in আমার বাংলা ব্লগ25 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17801194598648784227229054392454.png


সোর্স



আমরা অনেক ছোটবেলা থেকেই গুরুজনদের কাছে শুনে শুনে বড় হয়েছি যে "একতাই বল"। তবে মনে হয় বড় হতে হতে সবাই এই কথাটার মূল অর্থ ভুলে যায়। কারণ ছোটবেলার সবাই মিলেমিশে সুন্দর ভাবে জীবন যাপন করলেও বড় হতে হতে মনের মধ্যে এতটাই হিংসা এবং স্বার্থপরতা প্রবেশ করে যে মানুষ একা হয়ে পড়ে। ছোটবেলায় মানুষের মন থাকে খুবই পবিত্র এবং হিংসামুক্ত আর কোন বাচ্চার মনেই কোন প্রকারের স্বার্থপরতা লক্ষ্য করা যায় না। কিন্তু বড় হতে হতে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সম্মুখীন হতে হতে মানুষ হয়ে পড়ে খুবই স্বার্থপর এবং মনে হিংসা বাসা বার্তা শুরু করে। আর তার সাথে অন্যের উন্নতি দেখে মনের মধ্যে যে ঈর্ষা বা জ্বলন তৈরি হয় সেটাও মানুষকে একদমই একা করে দিতে সক্ষম। আগেকার সময় দেখা যেত মানুষ একসাথে ছোটবেলা থেকেই বসবাস করত এবং বনেদি পরিবারেই থাকতো বাবা কাকা জ্যাঠা সবাই মিলেমিশেই এক পরিবারে বসবাস করত। তখন তাদের মনে না ছিল কোন হিংসা না ছিল অন্যের উন্নতি দেখে কোন জলনি আর না ছিল স্বার্থপর মনোভাব। তখনকার মানুষ একে অপরের উন্নতি দেখে অনেক বেশি খুশি হতো এবং মনে করত অন্য কারোর উন্নতি মানেই আমার উন্নতি।


কিন্তু বর্তমান মানুষের চিন্তা ভাবনা পুরোপুরি পরিবর্তন হয়েছে বর্তমানে মানুষ অন্যের উন্নতি দেখলে কোনভাবেই খুশি হতে পারে না এমনকি নিজের ভাই বোনের বা পরিবারের কারো উন্নতিতেও নিজের উন্নতি মনে করে না বা খুশি হয় না। আর এই কারণেই মনে হিংসা স্বার্থপরতা সৃষ্টি হতে হতে তার বহিঃপ্রকাশ বিভিন্ন আচরণের মাধ্যমে হতে থাকে আর এই কারণেই মানুষ একে অপরের সাথে সুন্দরভাবে বসবাস করতে পারে না। আর মানুষ যখন নিজের আত্মীয়-স্বজন বা ভাই-বোনদের সাথে একসাথে বসবাস করতে অক্ষম হয় তখনই তারা আলাদা হয়ে যায় এবং একা হয়ে যায়। আগেকার সময় মানুষ একা থাকা নিয়ে বা একা হাতে সবকিছু কাজ সামলানো নিয়ে বেশি ভাবনা চিন্তা করত না কারণ তখন ছিল সবাই একসাথে মিলেমিশে, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মানুষ এতটাই একা হয়ে পড়েছে যে সবকিছু নিজের হাতে একা সামলাতে হয় যার কারণে অতিরিক্ত প্রেসার কাজের চাপ পড়ে যায় যার কারণে ভারসাম্যহীন হয়ে পড়ে মানুষের জীবন জীবিকা।


একা থাকলে মানুষ অনেকটাই দুর্বল হয়ে পড়ে সেটা বর্তমানের মানুষ বুঝতেই চায় না যার ফলে অহংকার এবং স্বার্থপরের জালে জড়িয়ে মানুষ একা থাকাটাই পছন্দ করে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে। ছোটবেলা পড়াশোনার মধ্যেই পড়েছিলাম একটা লাঠি সহজেই ভাঙা যায় কিন্তু একগুচ্ছ লাঠি সহজে ভাঙা যায় না অর্থাৎ একা মানুষ দুর্বল হলেও একগুচ্ছ মানুষ যদি একসঙ্গে থাকে তাদেরকে দুর্বল করা মোটেও সম্ভব নয়। আগেকার মানুষ যেমন মিলেমিশে একসঙ্গে থাকতো তাই তাদেরকে কোনো রকম দুর্বল ভাবা যেত না এবং তাদের কোন বহির শত্রু ক্ষতি করতেও সাহস পেত না। কিন্তু বর্তমান সময়ে মানুষ এতটাই একা হয়ে পড়েছে যে যখন তখন যে কোন মানুষের অনায়াসে ক্ষতি করে দেওয়া যায়। বর্তমান মানুষরা একা হওয়ার কারণে শারীরিক বল থেকে যেমন দুর্বল তেমনি মানসিক দিক থেকেও অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর এই কারণেই মানুষ সহজেই বিভিন্নভাবে বিভিন্ন বিপদ নিজের জীবনে নিজেই নিয়ে চলে আসে। আর একা জীবন যাপন করার জন্য মানুষ সব দিকটা সব সময় খেয়াল রাখতে পারে না এবং জীবনটা ভারসাম্যহীন হয়ে যায়।


আমাদের বর্তমান জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত চাহিদা, হিংসা, অহংকার এবং লোভ। এইসবের কারণেই আমরা কখনো সুখে থাকতে পারি ন এবং অন্যদের যথেষ্ট সম্মান করতে পারি না। আমরা যদি আমাদের চাহিদা লোভ এবং হিংসা ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারি এবং নিজের পরিবার ভাই বোন ও প্রিয়জনদের সাথে সুন্দর ভাবে মিলেমিশে বসবাস করতে পারি তবে আমাদের থেকে বেশি সুখী কেউ হতে পারবে না। জীবনে সবথেকে সুখী হতে গেলে প্রয়োজন নিজেকে নিয়ন্ত্রণ রাখা নিজের আবেগকে পরিমাণ মতো এবং যথাযথ জায়গায় প্রয়োগ করা আর তার সাথে পরিবার এবং প্রিয় মানুষদের প্রতি সম্মান ও ভালবাসা রাখা তবেই আমরা আমাদের প্রিয়জনদের সাথে সুন্দরভাবে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবো এবং আমাদের জীবনটা সুন্দরভাবে চালনা করতে পারব। আমরা যদি একা না থেকে সবাই মিলে মিশে একসঙ্গে বসবাস করি তবে আমাদের জীবনের থেকে অসুবিধা এবং সমস্যা এমনিতেই দূরে থাকবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42