প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা।

in আমার বাংলা ব্লগ5 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17838299608831664765567992786838.png


সোর্স



আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। আর এই বিভিন্ন ধরনের মানুষের চিন্তা-ভাবনা ও বিভিন্ন ধরনেরই হয়ে থাকে, তাই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা চলাফেরা এমনকি কাজকর্ম করা সবকিছুই আলাদা ধরনের হয়ে থাকে। একটি কাজ একটি মানুষের কাছে সঠিক হলেও অন্য মানুষের কাছে সে কাজটি ভুল হয়ে থাকে। আসলে প্রত্যেকটি কাজ বিভিন্নভাবে করা যেতে পারে এবং প্রত্যেকটা ধরণই সঠিক হয়ে থাকে। কিন্তু একেক জনের কাছে তার নিজস্ব কাজকর্মের পদ্ধতি সঠিক বলে মনে হয় এবং অন্যদের কাজকর্মের পদ্ধতি ভুল হলে মনে হয় তার মানে এটা মোটেও নয় যে অন্যরা যে পদ্ধতিতে কাজটি করছে সেটা সম্পূর্ণ ভুল। আসলে এক একজনের কাজকর্মের পদ্ধতি যেমন আলাদা হয় তেমনি সে কাজকর্ম সহজ এবং কঠিন হিসেবেও আলাদা হয় আবার সময়েরও ব্যবধান থাকে প্রত্যেকটা পদ্ধতির মধ্যে। সেই হিসেবে আমরা বিচার বিবেচনা করলেও করতে পারি কিন্তু সঠিক এবং ভুল বলে কোনভাবেই বিচার বিবেচনা করতে পারি না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সমান চিন্তাভাবনায় কোন কাজ করে না। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা তাই প্রত্যেকটা মানুষের কাজকর্ম করার পদ্ধতি এবং সময়ও আলাদা হয়ে থাকে।


আমাদের চারপাশে যেসব মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষেরই চাহিদা আলাদা আলাদা রয়েছে এবং সে চাহিদা অনুযায়ী প্রত্যেকটা মানুষেরই কাজকর্ম আলাদা আলাদা তারা করে থাকে। তাই বলে আমরা কারোর চাহিদাকে এই ভুল বা কারোর কাজকর্মকে ভুল বলে গণ্য করতে পারিনা। বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে থাকে তাই যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এক একটা কাজ ভুল হয়ে থাকে আবার এক একটা কাজ সঠিক হয়ে থাকে। আমরা যদি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একই রকম চিন্তাভাবনার হতাম তবে এই পৃথিবীটা ভারসাম্যহীন হয়ে পড়তো আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারতাম না। তাই আমাদের সৃষ্টিকর্তা আমাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা এবং বিভিন্ন রকমের চাহিদা দিয়ে সৃষ্টি করেছে যাতে এই পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। আর এই ব্যাপারটাই অনেকেই বুঝতে চায় না যে কারণে সব সময় অন্যকে দোষারোপ করার চেষ্টা করে আর অন্যের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে চেষ্টা করতে থাকে। আসলে এই পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছুই পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য।


আমাদের কারো সিদ্ধান্তই আসলে ভুল নয় যার যার নিজস্ব চিন্তাভাবনা এবং দৃষ্টিকোণ অনুযায়ী আর তার সাথে যার যেমন অভিজ্ঞতা আর ছোটবেলা থেকে হতে থাকে সে সেই ভাবেই কাজকর্ম করতে থাকে এবং চিন্তাভাবনা গড়ে তুলতে থাকে। আমাদের চারপাশে দেখা যায় সব সময় যে মানুষের যে জিনিসের অভাব অনুভব হয় সেই মানুষ সেই জিনিসের পেছনে ছুটতে থাকে এবং সেই চাহিদাটাই পূরণ করার চেষ্টা করতে থাকে আর সেই জন্যই তার চিন্তাভাবনা সেই অনুযায়ী মানুষটি করতে থাকে। মানুষের চাহিদা অনুযায়ী যদি মানুষ চিন্তা ভাবনা করে এবং কাজকর্ম করে তো সেটা করলেই হয় না কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা একই নয়। এই কথাটা আমাদের বুঝতে হবে এবং সেই ভাবেই আমাদের নিজেদের চাহিদা আবার চিন্তাভাবনা অন্যের উপর চাপিয়ে দেওয়া থেকে দূরে থাকতে হবে। আমরা যদি মনে করি আমাদের চিন্তাভাবনায় সঠিক এবং অন্য সবার চিন্তা ভাবনা ভুল তবে এই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে যাপন করা আমাদেরই সবচেয়ে বড় ভুল কাজ হবে।


এই পৃথিবীতে কেউ কারো প্রয়োজন মেটায় না বা চাহিদা পূরণ করে না। যার যার চাহিদা যার যার প্রয়োজন তার নিজেরই মেটাতে হয় তাই সেই অনুযায়ী তাদের নিজেদেরই চিন্তাভাবনা এবং কাজকর্ম করতে হয়। আর আমরা দূর থেকে কোনভাবেই কোন মানুষের প্রয়োজন বা চাহিদা বুঝতে পারবো না যে কারণে মানুষকে ভুল বলা মানুষের কাজকর্ম এবং চিন্তাভাবনাকে ভুল বলা উচিত হবে না। আমাদের সব সময় মানুষের প্রত্যেকটা চিন্তাভাবনাকে বোঝার চেষ্টা করা উচিত এবং মানুষকে তার প্রয়োজন মেটাতে সাহায্য না করতে পারি তাকে অবশ্যই নিরুৎসাহিত করা কোনভাবেই উচিত নয়। আমরা সব সময় মানুষকে তার নিজস্ব চিন্তাভাবনা এবং তোর কাজকর্মকে উৎসাহিত করবো আর প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা যে আলাদা অবশ্যই বোঝার চেষ্টা করব। তবেই আমরা মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারবো আর অন্য মানুষকে হীন চোখে দেখবো না আর ভুল বোঝার থেকে দূরে থাকবো। আসলে মানুষকে ভুল বোঝা খুবই সহজ কিন্তু মানুষের এই ভিন্নধর্মী চিন্তাভাবনা মেনে নেওয়া খুবই কঠিন কাজ।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63856.15
ETH 1797.31
USDT 1.00
SBD 0.38