সুযোগের সদ্ব্যবহার।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে আমাদের ভালো খারাপ বিভিন্ন সময় চলতে থাকে। কারোর জীবনে ভালো সময় চলে আবার কারোর জীবনে খারাপ সময় চলতে দেখা যায়। প্রত্যেকটা মানুষই জীবনে সফলতা আনার চেষ্টা করে খারাপ সময় বা ভালো সময় উভয় সময়ের মধ্য দিয়েই। তবে প্রত্যেকটা মানুষই তাদের সময়কে খারাপ বলে মনে করে এবং আরো ভালো সময় আনার চেষ্টা করতে থাকে জীবনে আর তার পাশাপাশি অনেক উন্নতি করার চেষ্টা করে এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার চেষ্টা করতে থাকে। কিছু মানুষ এমন দেখা যায় যে তারা বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে জীবনে উন্নতি করার জন্য এবং ভাগ্যের চাকা ঘোরানোর জন্য। কারণ আমাদের জীবনে উন্নতি যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে তেমনি আমাদের ভালো ভাগ্যের প্রয়োজন থাকে। আমাদের যদি ভাগ্য ভালো না থাকে তবে আমরা যতই কঠোর পরিশ্রম করি না কেন সফলতা আমাদের জীবনে আসতে পারে না। আর আমাদের এই ভালো ভাগ্য আনার জন্যও আমরা অনেক সময় কঠোর পরিশ্রম করতে থাকি এবং বিভিন্ন সুযোগের সন্ধান করতে থাকি। এই পৃথিবীতে প্রত্যেক মানুষই সফলতা চায় এবং সফল হওয়ার জন্য বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে।
কিছু বোকা মানুষ আছে যারা জীবনে প্রচুর সুযোগ পাওয়া সত্ত্বেও সেসব সুযোগের সদ্ব্যবহার করতে পারেনা, তবে কিছু চালাক ব্যক্তি আছে যারা তাদের জীবনে সুযোগের সন্ধান করতে থাকে এবং সুযোগ পেলেই সুন্দরভাবে তার সদ্ব্যবহার করে জীবনে উন্নতি লাভ করে থাকে। জীবনের সফল হওয়ার জন্য যেমন একটু সুযোগের প্রয়োজন তেমনি সে সুযোগটাকে বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন রয়েছে। আমরা যদি বুদ্ধি খাটিয়ে আমাদের জীবনের ছোট বড় প্রত্যেকটি সুযোগের সদ্ব্যবহার করতে পারি তবে আমাদের জীবন হয়ে উঠবে সফল এবং আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। অনেক মানুষ আছে এমন যারা নিজের জীবনে উন্নতি করার জন্য অন্যকে অবনতির দিকে ঠেলে দিতে একটুও দ্বিধাবোধ করে না। অর্থাৎ কিছু মানুষ এমন আছে যারা সব সময় সুযোগ খোঁজে সে কিভাবে অন্যদের ফাঁদে ফেলে নিজের জীবনে উন্নতি করা যায়। এই মানুষগুলো যদি একটু সুযোগ পায় অন্য মানুষদের বিপদে ফেলার বা অন্য মানুষের ক্ষতি করে নিজের জীবনে সফলতা তারা জীবনের উদ্দেশ্য পূরণ করার তবে সে মানুষগুলি তাদের সুযোগের খুব ভালোভাবে সদ্ব্যবহার করে থাকে।
সুযোগের সদ্ব্যবহার করা অবশ্যই ভালো কাজ তবে অবশ্যই সেটা কারোর ক্ষতি না করে নিজের জীবনে যদি উন্নতি করা যায় তবে সেই সুযোগের সদ্ব্যবহার করা খুবই ভালো। কিন্তু আমরা যদি অন্যকে বিপদে ফেলার সুযোগের সদ্ব্যবহার করে থাকি তবে সেটা যেমন তার জন্য ক্ষতি তেমনি আমাদের সে ক্ষতির দ্বারা যে সাফল্য অর্জন হয় সেটাও ক্ষণস্থায়ী এবং আমাদের জীবনের শান্তি নষ্ট করে দেয়। ভালো কোন কাজ করার সুযোগ পেলে আমাদের অবশ্যই সে সুযোগের সদ্ব্যবহার করা উচিত এবং জীবনে উন্নতি করা উচিত, তবে আমাদের যদি কাউকে বিপদে ফেলার সুযোগ আসে তাহলে কখনোই আমাদের সেই সুযোগের সৎ ব্যবহার করা উচিত নয়। এইসব সুযোগে যদি আমরা সব ব্যবহার করি তবে আমাদের কোনোভাবেই ভালো উন্নতি হবে না এবং আমাদের জীবনের আরও বেশি অধঃপতন নেমে আসবে। আমাদের জীবনে যদি আমরা সুযোগ পাই কারোর উপকার তবে সেই সুযোগটা আমাদের অবশ্যই নেওয়া উচিত এবং সেই সুযোগের স্বাদ ব্যবহার করা উচিত। কারন আমরা যদি মানুষের উপকার করি তবে সে উপকারের একটা ফল অবশ্যই আমরা পেয়ে যাব।
আমাদের জীবনে অনেক সুযোগ আসবে যার মধ্যে কিছু ভালো আবার কিছু মন্দ হবে আমাদের সবসময় আমাদের জীবনের সেই সব সুযোগ গুলোর সদ ব্যবহার করা উচিত যেগুলোতে কারোর ক্ষতি হবে না এবং আমাদের নিজেদের উন্নতি হবে। কারোর ক্ষতি না করে যেসব সুযোগের সৎ ব্যবহার করা যায় বা কারোর উপকার করার যেসব সুযোগ আমাদের জীবনে আসে সেসব সুযোগের অবশ্যই আমাদের সৎ ব্যবহার করা উচিত। এইসব সুযোগে আমাদের জীবনের সব সময় উন্নতি হয় এবং আমাদের কাজকর্মের ফলে আমাদের জীবন সুখে শান্তিতে ভরে ওঠে। কখনো কারো ক্ষতি করার সুযোগ হলে বা কাউকে বিপদে ফেলে নিজে লাভ করার সুযোগ পেলে সেই সুযোগের কখনোই সদ্ব্যবহার করা উচিত নয়। এটা অন্যের পাশাপাশি নিজেরও কোনো না কোনোভাবে ক্ষতি হয় এবং জীবনে উন্নতির পরিবর্তে অবনতি নেমে আসে আর তার সাথে জীবনের সুখ শান্তি চলে যায়। তাই জীবনে সবসময় ভালো কর্ম করা উচিত এবং ভালো সুযোগের সদ্ব্যবহার করা উচিত যাতে সবার ভালো হয় এবং নিজের ভালো হয় কিন্তু কখনো কারোর খারাপ না হয়।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
