নেতিবাচক সমাজ।

in আমার বাংলা ব্লগ7 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17665515499846058804728494635786.png


সোর্স



আমরা এই পৃথিবীর খুবই উৎকৃষ্ট এক জীব। আমরা এই পৃথিবীর একমাত্র জীব যারা সমাজে বসবাস করে, সমাজের প্রত্যেকটা মানুষ সে পুরনো যুগ থেকেই গোষ্ঠীবদ্ধ ভাবে জীবন কাটিয়ে চলেছে। কিন্তু আমাদের এ সমাজের খুবই খারাপ একটি দিক হলো আমাদের সমাজ অনেক বেশি নেতিবাচক অর্থাৎ আমাদের সমাজ সব সময় খারাপ এবং নেতিবাচক চিন্তা ভবনা করতেই বেশি ভালোবসে। আমাদের সমাজে এমন অনেক জিনিস আছে যা অনেক পজিটিভিটি ছড়াতে থাকে এবং আমাদের সমাজকে অনেক বেশি শুদ্ধ করে থাকে কিন্তু সেসব দিকে আমাদের সমাজের মানুষদের কোনো রকম কোনো খেয়াল থাকে না বা যারা সমাজে ভালো করার চেষ্টা করে তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করে না। আমাদের সমাজে যারা সমাজের উন্নয়নমূলক কাজ করে চলেছে তাদেরকে কেউ লক্ষ্য করেন আবার উৎসাহ দেয় না কিন্তু যখন তাদের দ্বারা সামান্য ভুল হবে তখনই তাদেরকে নিয়ে নানা রকম সমালোচনা করতে শুরু করবে। আসলে আমাদের সমাজ খুবই ভয়ঙ্কর কিছু প্রাণীদের নিয়ে গড়ে উঠেছে। যার মধ্যে অসহায় ভাবে রয়েছে ভালো প্রাণীরা। আসলে এই পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষ আছে তাই খারাপ মানুষদের ভিড়ে ভালো মানুষেরাই সব সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে।


আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কারোর কোন খারাপ করতে চায় না বা কারোর কোন খারাপ করার চেষ্টাও করে না তারা শুধু নিজের মত চলে এবং যতটুকু সম্ভব সমাজের ভালো করার চেষ্টা করে। কিছু মানুষ তো এমন আছে যারা সমাজের খারাপ মানুষদের থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে এবং নিজের মতো নিজের জগৎ তৈরি করে নিয়েছে। কিন্তু কিছু খারাপ মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা এইসব মানুষদের একটুও শান্তিতে থাকতে দেয় না। আসলে আমাদের সমাজে এমন কিছু ভয়ঙ্কর মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত অন্যদের জীবনে বিনা অনুমতিতে প্রবেশ করে এবং ক্ষতি করার চেষ্টা করতে থাকে। অনেক মানুষ এমন আছে যারা নিজে কোন ভালো কাজকর্ম করার চেষ্টা করে না অথচ অন্যদের ভালো কাজ করতে দেখলেই বা অন্য কেউ ভালোভাবে জীবন যাপন করছে সেটা দেখলেই তাদের যেন শান্তির ঘুম নষ্ট হয়ে যায়। আর এইসব মানুষ সেই ভালো জীবন যাপন করা মানুষদের জীবনে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেটার জন্যই উঠে পড়ে লেগে বসে।


আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা আশেপাশে সুখে থাকা মানুষদের সংসারে অশান্তি লাগানোর জন্য প্রতিনিয়ত কিছু না কিছু ঝামেলা করতেই থাকে। তবে এখন যেহেতু আধুনিক সমাজ গড়ে উঠেছে তাই বর্তমানে দেখা যায় কিছু অসুখী মানুষ অন্যদের সংসারে প্রবেশ করে অশান্তি বাধাতে না পারার জন্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া কিছু সুখী পরিবারের মধ্যে বিভিন্নভাবে অশান্তি প্রবেশ করার চেষ্টা করে। বর্তমান সমাজ যেহেতু অনেক বেশি আধুনিক হয়েছে তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও অনেক বেশি বেড়ে গেছে আর তার সাথে মানুষের জীবন জড়িত রয়েছে সোশ্যাল মিডিয়ার সাথে। বর্তমানে মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করা এমনকি মানুষের মনের মধ্যে অশান্তি সৃষ্টি করাও অনেক বেশি সহজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া তে অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষ অপ্রয়োজনীয় কিছু ভিডিও বা পোস্ট করে থাকে আবার মানুষের ভিডিওতে গিয়ে খারাপ খারাপ কমেন্ট করতে থাকে যার ফলে সেই ব্যক্তিটির অনেক বেশি খারাপ লাগতে পারে।


আসলে আমাদের সমাজ এতটা বেশি কলুষিত হয়ে পড়েছে যে, যে কোন ভাবে মানুষ মানুষের জীবনে অশান্তির সৃষ্টি করতে চাইছে। একজন মানুষ আরেকজন মানুষের জীবনে সুখ-শান্তি কোনভাবেই দেখতে পায় না আর অন্য কেউ জীবনে উন্নতি করছে সম্মান পাচ্ছে এমনকি উচ্চপদে প্রতিষ্ঠিত হয়েছে এসব কোনোভাবেই সহ্য করতে পারে না যার ফলে বিভিন্নভাবে আমাদের সমাজের মানুষ সেই সব সুখে থাকা মানুষের জীবনে অশান্তির কারণ হওয়ার চেষ্টা করে। এই নেতিবাচক বা নেগেটিভ মানসিকতার মানুষগুলো কখনো অন্যদের সুখের কারণ হতে পারে না শুধুমাত্র অন্যের জীবনে অশান্তি কিভাবে সৃষ্টি করা যায় সেগুলোর চেষ্টা করতে থাকে। মানুষকে বিনা কারণে ট্রল করা, বিনা কারণে সংসারে সন্দেহ প্রবেশ করিয়ে দেওয়া এমনকি সংসারে অশান্তি বাধলে সেখানে আগুনে ঘি ঢালার মত কাজ করতে মানুষ একটু পিছুপা হয় না। আর আমাদের সমাজে এসব মানুষ জীবনেও পরিবর্তন হবে না তাই আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে এবং অনেক বেশি শক্ত মানসিকতার মানুষ হয়ে উঠতে হবে। নেগেটিভ জিনিস এবং আমাদের এই নেতিবাচক সমাজকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলতে হবে যেন আমাদের জীবনে কোন নেগেটিভিটি না আসে এবং আমরা সুন্দরভাবে বাঁচতে পারি।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37