ভালো কাজের আনন্দ।

in আমার বাংলা ব্লগ7 months ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো কাজের আনন্দ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17636078316721147846745985776678.jpg



সোর্স


আসলে এই পৃথিবীতে যারা প্রতিনিয়ত ভালো কাজ করে তারা একমাত্র এই ভালো কাজের আনন্দ উপভোগ করতে পারে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি দিনের ভিতরে একটি ভাল কাজ করে থাকেন তাহলে সেই ভালো কাজের জন্য পুরো দিনটা আপনার অনেক বেশি ভালো থাকবে এবং আপনার মন মানসিকতা কিন্তু অনেক বেশি আনন্দের মধ্যে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় ভালো কাজ করে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মন মানসিকতা সবসময় ভালো থাকবে এবং প্রত্যেকটা জিনিস আমাদের কাছে খুব আনন্দের মত লাগবে। এজন্য ভালো কাজের আনন্দ পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার।


আবার সমাজে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে এবং তারা এই খারাপ কাজের মধ্যে তাদের নিজেদের আনন্দটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। আসলে এই ধরনের খারাপ শ্রেণীর মানুষ কখনো জীবনে বড় হতে পারে না এবং তারা তাদের জীবনের কোন কিছু কখনো সঠিকভাবে পূরণ করতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বিভিন্ন ধরনের ভালো কাজ করে জীবনটাকে উপভোগ করতে পারি এবং এই ভালো কাজের আনন্দটা আমরা আমাদের নিজেদের জীবনে করে নিতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবন থেকে সকল ধরনের দুঃখ-কষ্ট দূর করে ফেলতে পারব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রত্যেকটা মানুষের জীবনে উপকার করার চেষ্টা করতে পারি এবং তাদের সাহায্য করার জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো। আসলে সমাজে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করি এবং অন্যের ক্ষতি করে তারা কিন্তু অনেক বেশি আনন্দ পেয়ে থাকে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু অন্যের ক্ষতি করে জীবনে কখনো প্রকৃত সুখ উপভোগ করা যায় না এবং জীবনটাকে আমরা কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এজন্য আমাদের ভালো কাজ করতে হবে।


আসলে আপনি যদি প্রতিনিয়ত ভালো কাজ করতে থাকেন তাহলে আপনার মধ্য থেকে খারাপ গুণগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করবে এবং ভালো কাজ যতক্ষণ আপনি না করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার মনটা আর ভালো থাকবে না। তাহলে ভালো কাজের নেশা আপনার মাথার মধ্যে সবসময় থাকবে এবং এইভাবে আপনি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে এগিয়ে জীবনটাকে আপনি একটা সুন্দর সময়ের মধ্যে কাটাতে পারবেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের উপকার করে দিতে পারি এবং উপকার করার মাধ্যমে এই পৃথিবীতে চিরদিনের জন্য আমরা অমর হয়ে থাকতে পারি। এজন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64115.74
ETH 1677.03
USDT 1.00
SBD 0.42