এলোমেলো কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি পর্ব -১৭

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



ALO_1345_edited.jpg


বর্ষার দিনে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। সমস্ত উদ্ভিদে যেন প্রাণ ফিরে আসে। চারিদিকে যেন সবুজের সমারোহ। এই বৃষ্টিতে ধুয়ে যায় গাছের সব ধরনের নোংরা আবর্জনা। মনে হয়, গাছের সবুজে চারিদিক যেন সবুজে পরিপূর্ণ করে রেখেছে ।



ALO_1348.jpg


আসলে এই গাছটিকে প্রায় সব জায়গায় দেখা যায়। সাধারণত সৌন্দর্য বর্ধক হিসেবে এই গাছটি অনেকেই বাড়ির আঙিনাতে লাগান। কিন্তু নাম না জানার কারণে আমি শুধু ছবিটি আজ আপলোড করলাম। আপনাদের কারো নাম জানা থাকলে পোস্টে অবশ্যই কমেন্টে জানাবেন।

ALO_1350.jpg


আসলে পাতার শীর্ষে এক ফোঁটা জল বিন্দু তোলার আপ্রাণ প্রয়াসে ছবিটি আপলোড করা। ছবিটি তুলতে অনেকক্ষণ লেন্সের চোখ লাগিয়ে অপেক্ষা করতে হয়। এদিক ওদিক একবার চোখ তাকালেই হুট করে জলের ফোটাটি পড়ে যায়। আবার অপেক্ষা করতে হয় ছবিটি পুনরায় নেওয়ার জন্য।



ALO_1353_edited.jpg

ফুলটি বৃষ্টির পরে যেন তার রং দিয়ে চারিদিক মাতোয়ারা করে দিচ্ছিল। বৃষ্টির পরে রোদের আলোতে ফুলটি দেখতে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল ফুলটি তার সমস্ত রং দিয়ে আমাকে রাঙ্গায়িত করবে।



ALO_1388_edited.jpg



ALO_1423.jpg


এই ফুলটির নাম হচ্ছে প্লু-মেরিয়া ফুল। আসলে ফুলটি যেন অন্যরকম একটা সাজে সজ্জিত হয়েছিল বৃষ্টির পরে। দূর থেকে ফুলটি গাছটিকে সবুজের মাঝে সাদার০১। আলোড়ন সৃষ্টি করেছে। এক অপরূপ রূপে‌‌ সজ্জিত এই ফুলটি আমার মন কেড়ে নিয়েছে। ফুলটিকে আমি বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ছবি তুলে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

ALO_1430_edited.jpg


ALO_1432_edited.jpg

ALO_1434.jpg


ALO_8462.jpg



পেঁপে গাছের উপর ফড়িংটি বসে উকি মেরে ইশারায় আমাকে ছবি তুলতে বলছিল। আমার দয়ার শরীর। কেউ যদি ছবি তুলতে চায় আমি কি তাকে না বলতে পারি। তাই ক্যামেরার এক ক্লিকে তুলে নিলাম ফড়িং বাবুটির ছবি।

ALO_8464.jpg


ছোটবেলায় এই গাছটির ফুলে আমরা জোরে ফু দিতাম। ফলে ফুলের পাপড়িগুলো আকাশে উড়ে বেড়াতো। তা দেখে আমাদের খুব ভালো লাগতো।


ALO_8471.jpg
ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : Nikon Z6
ক্যামেরা লেংথ : 50 mm
তারিখ : 30/04/2023

মৌমাছিটির সময় নাই। সে খুবই ব্যস্ত মধু সংগ্রহে। আমার শত অনুরোধ সে একটুকু স্থির ভাবে দাঁড়ালো না। একদম পিছন ঘুরে আমার দিকে দাঁড়ালো। যাইহোক তার পিছন ঘুরে তাকানো ছবিটি তুললাম।


আশাকরি আজকের এই ফটোগ্রাফিক পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।


সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন আপনি আজ ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপনাদের মনের মতো ছবি দেবার জন্য সব সময় চেষ্টা করি।

 3 years ago 

বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতির এই ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করা সেটা ফটোগ্রাফিগুলো দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

বৃষ্টি ভেজা প্রকৃতি সত্যিই অপরূপ। ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি মানেই দারুণ কিছু ৷ এর আগেও আপনার কয়েকটা ফটোগ্রাফি পর্ব দেখেছি , অসম্ভব ভালো লেগেছিলো আমার ৷ আজও তাই , খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফি ৷ ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

প্রশংসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা। চেষ্টা করবো আরো ভালো ফটোগ্রাফিক পোস্ট করা জন্য।

 3 years ago 

কিছুদিন আগে আপনি আমাদের মাঝে এমন রেনডম ফটোগ্রাফি উপস্থাপন করেছিলেন। আজকেও ঠিক সেভাবে আমাদের মাঝে রেনডম ফটোগ্রাফি উপস্থাপন করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার এ রেন্ডম ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আমার ফোটোগ্রাপিক পোস্ট গুলো দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মনের মতো পোস্ট করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38