কাছে পাওয়া। কবিতা নং :- ৫০steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। দেখতে দেখতে আজ আপনি আপনাদের সাথে আমার পঞ্চসতম লেখা কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আসলে আমরা যখন বসে থাকি একান্ত আনমনে কোন নিঃশব্দ জায়গায় তখন আমাদের প্রিয় মানুষটির কথা সবসময় আমাদের মনে পড়ে। আসলে প্রিয় মানুষকে তো সব সময় আমরা মনে করি। কিন্তু এই নির্জনে কাটানোর সময় গুলোতে প্রিয়ার কথা সবথেকে বেশি মনে পড়ে। প্রিয়ার কথা যখন আমাদের মনে পড়ে তখন আমাদের প্রিয়কে কাছে পেতে মন চায়। মন চায় তাকে দু-পলোক দেখার জন্য। আসলে প্রিয় মানুষকে যখন আমরা কাছে পাই এবং নিজের করে নিতে পারি তখন এর থেকে সুখের সময় আর পৃথিবীতে কখনোই পাওয়া যায় না।


আসলে প্রিয় মানুষ যখন কাছে আসে তখন আমরা পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে প্রিয় মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ আমরা এই প্রিয় মানুষের মুখের দিকে তাকিয়ে আমাদের সকল সুখ দুঃখ ভুলে গিয়ে তার মাঝে আমরা হারিয়ে যাই। যদি আপনি কখন আপনার প্রিয় মানুষটি মুখ কালো করে বসে থাকতে দেখবেন তাহলে আপনার সব থেকে বেশি কষ্ট হবে। আর যদি আপনি যতই কষ্ট করুন না কেন আপনি যখন ঘরে ঢুকে আপনার প্রিয় মানুষটির হাসি মাখা মুখ দেখবেন তখন আপনার নিমিষেই সকল ক্লান্তি দূর হয়ে যাবে।


আমাদের প্রিয় মানুষটি আমাদের কাছে পৃথিবীর সবথেকে মূল্যবান একজন ব্যক্তি হিসেবে বেঁচে থাকে। আসলে প্রিয়জনকে কখনো মূল্যর সাথে তুলনা না করা গেলেও সেই প্রিয় মানুষটি কিন্তু অমূল্য। প্রিয় মানুষটি যখন কাছে থাকে তখন আমাদের পৃথিবীর কোন কিছুই অথবা কোন বাঁধা আটকে রাখতে পারে না। আর প্রিয় মানুষটি যখন ক্ষণিকের জন্য আমাদের কাছ থেকে দূরে সরে যায় তখন আমাদের পৃথিবীর সবচেয়ে একাকী মনে হয়। তখন আমাদের কাছে পৃথিবীর কোন সুখের বস্তুই ভালো লাগেনা।


আর দিনের ক্লান্তি শেষে আমরা যখন আমাদের মাথা এই প্রিয় মানুষের কোলের উপরে রাখি তখন আমাদের কাছে এক নিমিষেই সকল দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। আসলে প্রিয় মানুষটি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তা আমরা মুখের ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। এই প্রিয় মানুষ সব সময় তার সকল কষ্ট আমাদের কাছে গোপন করে রাখে। কারণ তার কষ্ট যদি আমরা দুঃখিত হই এই ভয়ে সে তার কষ্ট সব সময় নিজের ভিতর গোপন করে রাখে। যদিও আমরা আমাদের মনের সকল দুঃখ-কষ্ট প্রিয় মানুষটির সাথে শেয়ার করি। এতে আমাদের মন অনেকটা হালকা হয়ে যায়।


আসলে আমাদের মনের দুঃখ কষ্ট একমাত্র প্রিয় মানুষটি এক পলকে দেখলেই বুঝে ফেলে। কারণ তারা একমাত্র ব্যক্তি যারা শুধুমাত্র আমাদের মনের কথা বুঝতে পারে। তাদের কাছে কোন কিছু বলার প্রয়োজন হয় না। তার চোখের নিমিষেই ধরে ফেলে আপনি সুখে আছেন অথবা আপনি দুঃখে আছেন। আসলে মন দিয়ে ভালবাসলে যে কোন ব্যক্তি যে কোন ব্যক্তির মনের কথা সহজে বুঝে ফেলতে পারে। তাইতো মনের কথা বোঝার সবথেকে সহজ মাধ্যম হলো নিঃস্বার্থভাবে আপনার প্রিয় মানুষটিকে ভালবেসে যান। কারণ এই পৃথিবীতে ভালবাসার উপরে আর কোন কিছুই নেই।


✠ কাছে পাওয়া ✠


এই আলো ছায়ার খেলতে,
বসে আছি অদূর পানেতে।
মন চায় আজ তোমায় নিয়ে,
হারিয়ে যাই অজানা স্থানে।


যাবে কি তুমি আমার সাথে,
তোমার সব কিছু ছেড়ে।
হতে হাত রেখে পালিয়ে যাবো,
এই অবেলায় আমরা দুজনে।


যেখানে থাকবো তুমি আমি,
কেহ থাকবেনা আর সেখানে।
দুজন দুজনাতে মিশে যাবে,
এই পৃথিবীর মাঝেতে।


তুমি আমার প্রাণের প্রিয়,
তুমি আমার গলার মালা।
তোমায় ছাড়া জীবন আমার,
হয়ে যায় ছন্ন ছাড়া।


তোমায় নিয়ে বাঁধবো ঘর,
তোমায় নিয়ে দেখবো স্বপ্ন।
তোমার জন্য মরতে পারলে,
জীবনটা হবে আমার ধন্য।


এই পৃথিবীর সকল সুখ,
তোমায় আমি এনে দেব।
তোমার জন্য যুদ্ধে নামবো,
তোমার জন্য শহীদ হবো।


তোমার মুখের হাসি ফোঁটাতে,
ধরবো আমি জীবন বাজী।
তোমার জন্য জীবনে আমি,
যে কোন কিছু করতে রাজী।


এই অনুরোধ তোমার প্রতি,
ভালোবেসো আমায় সব সময়।
ভালোবাসার বন্ধনে বেঁধো আমায়,
ছেড়ে যেওনা এই অবেলায়।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, আমাদের প্রিয় মানুষ গুলো আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার আজকের কবিতা টি পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর ভাবে লিখেছেন। প্রতিটি লাইন বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে মন চায় প্রিয়জনের সাথে এভাবেই নিজেকে বিলিয়ে দিতে। খুব সুন্দর ভাবে আপনি আজকের কবিতা রচনা করেছেন। আপনার কবিতাটা আবৃত্তি করতে আমার অনেক অনেক ভালো লেগেছে, কারণ এখানে খুঁজে পেয়েছি সুন্দর অনুভূতিমূলক চিন্তাধারা ও ভালবাসার আবেগ অনুভূতি।

 3 years ago 

আমাদের প্রিয় মানুষের কোন মূল‍্য হয় না। আমাদের কাছে সে অমূল্য সে। আমরা চাই সবসময় সে আমার আশপাশে থাকুক। তার দিকে তাকালে পৃথিবীর সকল দুঃখ ভুলে থাকা যায়। তার মাঝে পাওয়া যায় এক সুখের খোঁজ।

আমরা আমাদের প্রিয় মানুষের জন্য যুদ্ধ ঘোষণা করতে পারি। করতে পারি অবরোধ। সবমিলিয়ে চমৎকার লিখেছেন কবিতা টা দাদা। অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38