সুখ কখনো কেনা যায় না।

in আমার বাংলা ব্লগ15 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুখ কখনো কেনা যায় না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17827023556738261996427514865020.png



সোর্স


পৃথিবীতে সুখ এমন এক অমূল্য জিনিস যেটি আপনার কাছে সহজে আসতে চাইবে না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে এই অর্থ দিয়ে আপনি সুখ কিনে নেবেন তাহলে এটি আপনার সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা এই পৃথিবীতে অর্থের বিনিময়ে কখনো সুখ কেনা যায় না এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে যারা অনেক গরিব মানুষ তাদের জীবনের সুখ শান্তি রয়েছে। কিন্তু অনেক মানুষ আছে যাদের জীবনে অর্থের কোন কম নেই কিন্তু তাদের জীবনের সুখের কম রয়েছে এবং তারা জীবনে কখনো ভালোভাবে আর বসবাস করতে পারে না।


আসলে এই পৃথিবীতে টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে কিন্তু সুখ সব জায়গায় পাওয়া যেত। সুখী হতে গেলে সর্বপ্রথম আপনাকে ভালো মানুষ হতে হবে এবং একই সাথে ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দর করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটা খারাপ পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে।


আসলে সুখী হতে গেলে কিন্তু বেশি কিছু করার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি যদি একজন ভালো মানুষ হতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে সুখী হতে পারবেন এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন। এর জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভালো কাজ করতে হবে এবং বিপদে-আপদে প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালবাসতে পারেন এবং প্রত্যেকটা মানুষকে আপন করে নিতে পারেন তাহলে কিন্তু তারাই আপনার জীবনে সুখ-শান্তি ফিরিয়ে নিয়ে আসবে।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব ভাল কাজ করার এবং একই সাথে মানুষের উপকার করা যাতে করে এই উপকার করে আমরা মনের দিক থেকে সুখী হতে পারি। তাইতো অর্থ দিয়ে সুখ কেনার থেকে ভালো কাজ করে সুখ পাওয়ার মূল্য টা সব থেকে বেশি এবং এইভাবে যদি আমরা জীবনে সুখী হতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা সুন্দরভাবে আমাদের জীবনে উপভোগ করতে পারব। তাই আমরা সবাই মিলে চেষ্টা করব ভালোভাবে থাকার জন্য এবং ভালোভাবে নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যাওয়ার জন্য।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41