অপেক্ষার প্রহর।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অপেক্ষার প্রহর সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে এই পৃথিবীতে কোন প্রিয় মানুষের জন্য অপেক্ষায় থাকাটা আমাদের জন্য সবথেকে বেশি কষ্টকর। আসলে আমরা আমাদের জীবনে প্রিয় মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি। আসলে আমরা আমাদের জীবনে কোন এক সময় কোন একজন মানুষকে এতটা বেশি ভালোবাসে ফেলি যে সেই মানুষটিকে ছাড়া আমরা চলাচল করতে পারি না। আসলে এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে প্রিয় মানুষ কখনোই ছিল না। আসলে সবার জীবনে প্রিয় মানুষকে কাছে পাওয়ার সৌভাগ্য কখনোই হয় না। আসলে এই পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা তাদের প্রিয় মানুষের অপেক্ষার জন্য সারা জীবন কাটিয়ে দেয়। আসলে এইসব মানুষদের জীবনের কষ্ট আমরা কখনোই বুঝতে পারবো না। যার কষ্ট সেই একমাত্র বোঝে।


আসলে জীবনটা আমাদের ছোট হলেও আমরা চাই যে আমাদের এই ছোট জীবনে প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে আনন্দের সহিত বসবাস করার জন্য। কিন্তু প্রিয় মানুষটি যখন আমাদের ছেড়ে দূরে থাকে তখন সে প্রিয় মানুষটার জন্য আমরা অপেক্ষায় থাকি। আর বসে বসে ভাবতে থাকি যে এই প্রিয় মানুষটা আমাদের কাছে কবে ফিরে আসবে এবং আমাদেরকে আবার ভালবাসবে। আসলে আমাদের কাছে তখন প্রতিটা সময় মনে হয় এক যুগের মত। কেননা প্রিয় মানুষকে ছাড়া আমাদের সময় মোটেও কাটতে চায় না। এছাড়াও আমরা বসে বসে প্রহর গুনতে থাকি। আসলে প্রিয় মানুষটি আমাদের জীবনে কখনো আসবে না তা জেনেও আমরা মাঝে মাঝে পাগলের মত পথের দিকে তার আসার জন্য অপেক্ষায় বসে থাকি। আসলে আশা শুধুমাত্র আশাই রয়ে যায়।


কথায় আছে, আশায় বাঁচে চাষা। অর্থাৎ আমরা বাকি জীবনটা তাদের অপেক্ষার জন্য কাটিয়ে দিই এবং সারা জীবন একাকী বসবাস করতে থাকি। হয়তোবা একদিন কোন এক সকাল বেলায় সে এসে আমাদের হাতটি ধরে আমাদের আবার কাছে টেনে নেবে এবং ভালোবাসবে। আসলে এই পৃথিবীতে আমরা অনেক মানুষকে দেখেছি যারা তাদের প্রিয় মানুষের অপেক্ষায় বসে থাকে এবং প্রহর গুনতে থাকে। আসলে এসব লোকেদেরকে আমরা পাগল বলে মনে করলেও আসলে তারা কিন্তু ভালোবাসার জন্য পাগল। আবার কিছু কিছু মানুষ পথে পথে ঘুরে বেড়ায় এবং তাদের প্রিয় মানুষকে খুঁজতে থাকে। আসলে মানুষকে ভালবেসে তার জন্য পাগল হওয়াটা কোন অন্যায়ের বিষয় নয়। যদি প্রিয় মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় তাহলে তাকে হারানোর ব্যথাটা যে কতটা বেশি তা কল্পনা করা যায় না।


আসলে জীবনের যত কিছুই আমরা করি না কেন সব কিছু কিন্তু আমরা আমাদের প্রিয় মানুষের জন্য করে থাকি। আসলে প্রিয় মানুষটি যদি আমাদের পাশে থাকে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে বিভিন্ন কাজের জন্য তখন আমাদের সেই কাজের প্রতি মনোবল আরও বেড়ে যায় এবং সেই কাজটিকে সহজে করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আসলে আমাদের পাশে যদি আমাদের প্রিয় মানুষগুলো না থাকে তাহলে এই পৃথিবীর সবকিছুই আমাদের কাছে অনেক কঠিন এবং স্বার্থপর মনে হয়। আসলে এই স্বার্থপর পৃথিবীতে কেউ কখনো আমাদের ভালবাসবে না এবং আমাদের কাছে এসে আমাদের সুখ দুঃখের কথা কখনো জানতে চাইবে না। কেননা সবাই সবার কাজে সব সময় ব্যস্ত থাকে এবং কাউকে সময় দেওয়ার মতো মন মানসিকতা কারো থাকেনা।


আসলে এই অপেক্ষার প্রহর শেষ হয় আমাদের মৃত্যুর মধ্য দিয়ে। কেননা আমাদের জীবনটা অনেক বেশি মূল্যবান। আর এই মূল্যবান জীবনে যদি আমরা প্রিয় মানুষকে কাছে না পাই তাহলে আমাদের এই জীবনটা কখনো মূল্যবান মনে হয় না। আসলে তখন মনে হয় যে জীবনে বেঁচে থেকে কোন লাভ নেই। আসলে জীবনের প্রতি যখন কোন মায়া থাকে না তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারলেই আমাদের সবার খুব ভালো লাগে। আসলে আমাদের অপেক্ষার প্রহর হয়তোবা সারা জীবন থেকেই যায়। আপনার প্রিয় মানুষটি যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনাকে হয়তোবা অন্য মানুষ ভালবাসলেও তখন আপনার কাছে সেটি প্রকৃত ভালোবাসা মনে হয় না। আর এই পৃথিবীতে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা কখনো তাদের প্রিয় মানুষকে চলে যাওয়ার ব্যথা সহ্য করতে পারে না।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যি তো অপেক্ষায় জীবন কেটে যায় তবু অপেক্ষা ফুরিয়ে যায় না। প্রিয় মানুষের জন্য অপেক্ষা করায় তখনই আনন্দ থাকে যখন থাকে পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পাওয়ার সম্ভাবনা না থাকলে অপেক্ষায় দিন ফুরিয়ে যায় এবং মৃত্যুর নিয়ে।

আপনার পোস্টগুলি খুবই ভালো লাগে পড়তে। শুভেচ্ছা নেবেন।

 2 years ago 

আসলে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করার মধ্যে রয়েছে আলাদা রকম একটা আনন্দ আর অনুভূতি। আর সেই অপেক্ষার পর যদি ভালোবাসার মানুষটাকে না পাওয়া হয়, তাহলে সেটা থেকে বেশি কষ্ট সত্যি আর কিছুতেই হয় না। সবাই চায় নিজের প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেতে। আর যখন আমরা প্রিয় মানুষটাকে পেয়ে যাই তখন অনেক আনন্দ হয়, কিন্তু না পেলে অনেক বেশি কষ্ট হয়। সেই অপেক্ষা তখনই শেষ হয় যখনই মানুষের মৃত্যু হয়। সুন্দর করেই লিখেছেন আপনি এই লেখাটা।

 2 years ago 

সত্যি অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলে সত্যিকার অর্থে ভালোবাসার মানুষের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা যায় । আর এই অপেক্ষা করার মাঝে অন্যরকম আনন্দ লুকিয়ে থাকে কেননা সেটা একটা কাঙ্খিত আশা। তবে এই আশা যদি বিপরীত হয় যদি সেই মনের মানুষকে কাছে না পাওয়া যায় তাহলে তখন ভালোবাসার মৃত্যু হয়ে যায়। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রিয় মানুষের চলে যাওয়াটা কেউই সহ্য করতে পারেনা। সবাই নিজের প্রিয় মানুষটাকে সব সময় নিজের কাছেই পেতে চায়। সেই মানুষটার জন্য হাজার বছর অপেক্ষা করতে এর রাজি থাকে। সবার মনে শুধু এটাই থাকে যে, প্রিয় মানুষটা একদিন না একদিন অবশ্যই নিজের কাছে আসবে। যদি ফিরে আসে তাহলে তো অনেক বেশি ভালো হয়। বিশেষ করে সেই আনন্দটা আর কোথাও পাওয়া যায় না। আমাদের সবার প্রিয় মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন অনেক কষ্ট হয়। আর সেই মুহূর্তে এটাই মনে হয় যে, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কিছুই হারিয়ে ফেলেছি। প্রিয় মানুষটাকে হারানোর ব্যথা কেউই সহ্য করতে পারে না আর এটাই সত্যি।

 2 years ago 

সবাই বলে অপেক্ষার ফল ভালো হয়। কথাটা ঠিক। কিন্তু কিছু কিছু সময় অপেক্ষা ব‍্যাপার টা অসহনীয় মনে হয়। যখন অনেক অপেক্ষা করার পরেও সেই প্রিয় মানুষটা আমাদের জীবনে আর আসে না তখন মনে বেঁচে থেকে আর লাভ নেই। আমাদের সব আশা ভরসা শেষ হয়ে যায়। দারুণ লিখেছেন দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38