গ্রামের মানুষের কষ্ট।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ গ্রামের মানুষের কষ্ট সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
শহরে বসে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পাই যে আমাদের জীবনে কষ্ট যতই করি না কেন এই শহরে জীবন আমাদের কষ্ট অনেকটা কমিয়ে দিয়েছেন। বিশেষ করে যাতায়াতের কষ্ট এবং বিভিন্ন ধরনের কাজ করার কষ্ট। একটা জিনিস আপনি কখনো খেয়াল করে দেখবেন যে গ্রামের মানুষের কষ্ট কতটা বেশি। কেননা গ্রামের মানুষ এখন এই আধুনিক সমাজ থেকে অনেকটা পিছিয়ে এবং সব ক্ষেত্রে তারা সব সময় বিভিন্ন ধরনের কষ্ট পায়। তাদের কষ্ট দেখার মত এই পৃথিবীতে এখন আর কেউ নেই এবং তারা তাদের নিজেদের কষ্ট নিয়ে গ্রামের এক কোণে সবাই মিলে দলবদ্ধভাবে বসবাস করার চেষ্টা করে।
একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রামের মানুষের কষ্ট যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের সবাইকে এই গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের বিভিন্নভাবে সাহায্য করতে হবে। আসলে আমরা যদি তাদেরকে সাহায্য করতে পারি তাহলে কিন্তু তাদের এই কষ্ট কিছুটা হলেও দিন দিন কমতে শুরু করবে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে গ্রামের মানুষ যদি না থাকতো তাহলে কিন্তু আপনারা তিনবেলা খেয়ে পড়ে ভালোভাবে জীবন যাপন কখনোই করতে পারতেন না। কেননা এই গ্রামের মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে তারা মাঠে সোনার ফসল ফলায়।
আসলে এই সকল মানুষদের জন্য কিন্তু আমরা পেট ভরে খেতে পারি এবং তাদেরকেই আমরা সবসময় ঘৃণা করি। এই ধরনের চিন্তাভাবনা আমাদের সব সময় নিজেদের থেকে দূর করে ফেলতে হবে এবং তাদেরকে সাহায্য করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আসলে এই গ্রামের মানুষদের মধ্যে যদি আমরা আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু তারা আস্তে আস্তে করে আধুনিক হতে শুরু করবে এবং তারাও জীবনের সামনের দিকে এগিয়ে গিয়ে জীবনটাকে সুন্দর করার একটা পরিকল্পনা করতে পারবেন। এজন্য এ সকল মানুষদেরকে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে তাদের পাশে থাকার জন্য।
আসলে আমরা যদি এইভাবে গ্রামের মানুষের কষ্ট দিন দিন কমাতে পারে তাহলে কিন্তু তাদের মুখে আবার হাসি ফুটে উঠবে এবং তারা দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করার জন্য মাঠে বেরিয়ে পড়বে। এছাড়াও গ্রামের মধ্য থেকে যাতায়াত ব্যবস্থাকে সুন্দর করার জন্য প্রত্যেক দেশের সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই গ্রামের মানুষের কষ্ট মুছে দিতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো এই গ্রামের মানুষগুলোর কাছ থেকে ভালো কোন কিছু আশা করতে পারবো না এবং তারাও দিন দিন তাদের মন মানসিকতা হারিয়ে ফেলবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!