বন্ধু নির্বাচন।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বন্ধু নির্বাচন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17537230346277673116216496683709.jpg



সোর্স


এই পৃথিবীতে বন্ধু নির্বাচন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ আপনি যদি জীবনে একজন খারাপ বন্ধুর পাল্লায় পড়ে যান তাহলে কিন্তু আপনি জীবনে কখনো বড় হতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হয়ে যাবেন। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে অবশ্যই বন্ধু থাকে এবং এই বন্ধুগুলো কিন্তু সবসময় আমাদের বিপদে-আপদে সাহায্য করে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ সাহায্য করে সে হলো আমাদের পাশে থাকা বন্ধু। আমরা আমাদের এই বন্ধুত্ব রক্ষার জন্য সবসময় বিভিন্ন ভাবে চেষ্টা করি যাতে করে আমাদের বন্ধুত্বের কোন ধরনের খারাপ জিনিস কখনো প্রবেশ করতে না পারে।


কিন্তু আমরা যদি বন্ধু নির্বাচনের দিক থেকে ভুল বন্ধু নির্বাচন করে ফেলি তাহলে কিন্তু আমরা জীবনে আর বড় হতে পারব না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা পরাজিত হয়ে যাব। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যারা খারাপ বন্ধু তারা কিন্তু কখনো অন্য বন্ধুদের ভালো দেখতে পায় না এবং তারাও সব সময় চেষ্টা করে সে কি করে সেই বন্ধুদেরকে বিপদে ফেলে দেওয়া যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের বন্ধুদের বিপদে ফেলে দিয়ে অনেক আনন্দে পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা মোটেও তাদের ভালো বন্ধু হতে পারবো না এবং আমরা কিন্তু সেই বন্ধু নামের কলঙ্ক হয়ে যাব। এজন্য বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদের অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে।


আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন বন্ধুর উদাহরণ দেখলে বুঝতে পারি যে তারা বন্ধুর জন্য কতটা বেশি কাজ করেছে। অর্থাৎ কোন বন্ধু যখন কোন ধরনের বড় বিপদে পড়েছে তখন অন্যান্য বন্ধুগুলো এসে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য দিলদার চেষ্টা করেছে এবং তারা যখন সেই বন্ধুদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে তখন কিন্তু তারা একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পেয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনে যদি বন্ধু না থাকে তাহলে আমাদের জীবনটা কখনো রঙিন হবে না। শুধুমাত্র দুঃখের দিনের জন্য নয় বরং সুখের দিনের জন্যও কিন্তু আমাদের এই বন্ধুদের প্রয়োজন হয়। যখন আমরা কোন কষ্টে থাকি তখন কিন্তু এই বন্ধুরা আমাদের সেই কষ্ট থেকে বের করে নিয়ে আসে।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমাদের কোন কথায় কোন বন্ধু যাতে কষ্ট না পায়। আসলে আমরা যদি আমাদের বন্ধুদের মুখে হাসি ফোটাতে পারি এবং বন্ধুবান্ধব মিলে সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু সফলতা খুব সহজে কিন্তু আমাদের জীবনে আসে না। অর্থাৎ এই সফলতা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এবং এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। কিছু কিছু বন্ধু যখন আমাদের এই সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেবে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমরা খুব দ্রুত সমাধান করতে পারব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39