শান্তি চাই। কবিতা নং :- ১৭
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই শান্তির জন্যই মানুষ দিন রাত এত কঠোর পরিশ্রম করেন। কিন্তু সমাজের একদল প্রভাব প্রতিপত্তিশালী লোক দুর্নীতি উপায়ে বেশি টাকা উপার্জন করে অন্যের ক্ষতি সাধন করে সবসময়। আসলে তারা শত টাকা উপার্জন করেও কখনো কি শান্তিতে থাকতে পারে। আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।
একজন মধ্যবিত্ত পরিবারের লোক সারা জীবন কঠোর পরিশ্রম করে তার পরিবারের উন্নতি করার জন্য। আর একজন গরিব দুবেলা দুমুঠো খাবার জন্য কঠোর পরিশ্রম করে সারাদিন। আসলে এই কর্মজীবনে এসব ব্যক্তিদের শান্তি বলে কিছুই থাকেনা। তাদের প্রধান শান্তি হল তাদের পরিবারকে ঠিকঠাকভাবে চালনা করা।
সাধারনত গরিব দিনমজুর লোক দুবেলা দুমুঠো খেতে পারলে তাতেই তাদের শান্তি। আসলে এই শান্তির জন্য তাদের খাবারই যথেষ্ট। অন্য সব প্রভাব-প্রতিপত্তি, সম্পত্তি এসবের কোন প্রয়োজন থাকে না।
আর মধ্যবিত্ত পরিবারের লোকেরাই দোটানায় সবসময় ভোগেন। এদিকে তাদের টাকা না থাকলেও হাসিমুখে থাকতে হয়। অন্যদিকে তাদের একটু বেশি প্রভাব সম্পত্তি তৈরির জন্য সবসময় লেগে পড়ে থাকেন। আসলে আমার কাছে মনে হয় দেশের এই মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা শান্তির অভাবে সবসময় ভোগেন। না পারে কাউকে বলতে। কারণ কাউকে বললে তো লোক লজ্জার ভয় থাকবে।
এছাড়া আমাদের দেশে যুদ্ধ সবসময় তো লেগেই আছে। মানুষ ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি করে। আর এই ধর্মের ভেদাভেদের ফলেই আমার মনে হয় সবথেকে বেশি শান্তি বিনষ্ট হয়।
তাই আমাদের সবার উচিত দেশের ভিতরে যুদ্ধ, ধর্মে ধর্মে লড়াই এইসব দ্বন্দ্ব বাদ দিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের সবাইকেই একসাথে অগ্রসর হতে হবে। আর এর ফলেই আমরা পৃথিবীতে নিয়ে আসতে পারবো শান্তির স্রোতধারা।
শান্তি চাই
নাই নাই নাই নাই,
কোথাও আর শান্তি নাই।
শান্তির বাড়ি গিয়ে দেখি,
শান্তির কোন খবর নাই।
এই অবেলা শান্তির খোঁজে,
বহুদূর গেলাম আমি ।
অনেকে দিয়েছে শান্তির ঠিকানা,
খোঁজ মিলাতে পারিনি।
সবাই কেন শান্তির পিছে,
করে সব সময় ঘুরঘুর।
শান্তির এত চাহিদা কেন,
শান্তি ছাড়া কি নেই কোন সুর।
দিনরাত মানুষ পরিশ্রম করে,
শান্তি পাবার আশায়।
কপালে না থাকলে শান্তি রে ভাই,
শত পরিশ্রম করেও লাভ নাই।
শান্তির খোঁজে মানুষ রে ভাই,
হয়ে যায় দিশেহারা।
শান্তির জন্য এত কাড়াকাড়ি,
মনে হচ্ছে পৃথিবীটাই পাগল পাড়া।
শান্তি যেন বড়লোকদের ঘরে,
হয়ে আছে বন্দি।
গরিব, চাষা, জেলে, দিনমজুর
হচ্ছে দিশেহারা।
শান্তির সন্ধান যদি পেতে চাও,
ভালোবাসো সব জীবকে।
জীবে প্রেম করিলে রে ভাই,
শান্তি আসবে আপনা আপনিতেই।
সব ভেদাভেদ ভুলেরে ভাই,
কাজ কর একসাথে।
বন্ধু হয়ে থাকো একসাথে,
শান্তি থাকবে সব সময় পাশেতে।
দেশের জন্য কাজ কর ভাই,
সব ধর্ম-বর্ণ ভুলে।
দেখবে রে ভাই শান্তির ছড়াছড়ি,
করছে এই দুনিয়াতে।
আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।