মানসিক চিন্তা।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানসিক চিন্তা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17828812567246419407838595359220.png



সোর্স

কিছু কিছু মানুষের চিন্তা সব সময় অনেক পিছন দিকে পিছিয়ে থাকে এবং তারা কখনো সামনের কোন কিছু নিয়ে চিন্তাভাবনা করে না এবং তাদের এই মানসিক চিন্তাভাবনা পিছনে পড়ে থাকে সবসময়। একটা জিনিস মনে রাখতে হবে যে মানসিক চিন্তা যারা করে তারা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তাদের এই দুর্বল মন মানসিকতার জন্য কিন্তু তারা সবসময় প্রত্যেকটা কাজে পরাজিত হয়। এজন্য আমরা সব সময় মানসিক চিন্তা না করে বরং বিভিন্ন কাজে মন দেয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি কাজ যাতে সঠিকভাবে সমাধান করতে পারি এ জন্য পরিশ্রম করব।


একমাত্র কঠোর পরিশ্রম মানুষের মানসিক চিন্তা কে কমিয়ে দিতে পারে এবং সে মানুষটাকে একদম শূন্য থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি ছাড়া আর কোন কিছু চিন্তা ভাবনা করে না এবং সে মানুষগুলোর কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নেওয়ার চিন্তাভাবনা করে। অর্থাৎ ভালো চিন্তা না করতে পারলে তাদের মনের মধ্যে অবশ্যই খারাপ চিন্তা ভাবনা থাকবে এবং এই খারাপ চিন্তা ভাবনা একটা মানুষকে নিচু পর্যায়ে নিয়ে যায়। এজন্য আমরা সব সময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং মানুষের মানসিক চিন্তা থেকে দূর করার জন্য তাদেরকে আনন্দের মাঝে নিয়ে আসার চেষ্টা করব।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে যারা মানসিক চিন্তাভাবনা করে তারা কিন্তু কখনো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যেতে পারে না। আসলে কিছু কিছু মানুষের এই খারাপ চিন্তাভাবনার জন্য কিন্তু সেই মানুষগুলো সব সময় পিছনের দিকে পিছিয়ে থাকে এবং তারা কখনো জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারেনা। আর যারা মানসিক চিন্তাভাবনা থাকে তারা কিন্তু সবসময় অন্যান্য মানুষদের থেকে আলাদা থাকার চেষ্টা করে এবং তারা কখনো অন্য মানুষের সাথে বেশি কথাবার্তা বলে না।


এই পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনা করে কিন্তু শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর কোন কিছু হবে না। এজন্য এই ধরনের নিম্ন চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আমাদের অবশ্যই জীবনের সামনের দিকে ভালোভাবে এগিয়ে চলার চেষ্টা করতে হবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা ভালো মনের মানুষ তারা অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে। তাইতো মানসিক চিন্তা থেকে বের হয়ে এসে সুন্দর ভাবে মানুষের সাথে মন খুলে কথাবার্তা বলতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60220.32
ETH 1618.00
USDT 1.00
SBD 0.38