মা বাবাকে ভালবাসতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মা বাবাকে ভালবাসতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
যে আমাদের জন্ম দিয়েছেন তাদের যদি আমরা ভালো না বাসী তাহলে আমরা জীবনে কখনো একজন ভালো সন্তান হতে পারবো না এবং আমরা পরবর্তীতে একজন ভালো মা-বাবাও হতে পারব না। আসলে প্রত্যেকটা সন্তানের উচিত তার মা-বাবাকে অবশ্যই মন প্রাণ দিয়ে ভালোবাসার জন্য এবং তাদের ছোট ছোট চাহিদা গুলো পূরণ করার জন্য। কেননা এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ব্যাক্তি হলো এই আমাদের মা-বাবা। আমাদের ছোটবেলা থেকে আমাদের সকল ধরনের চাহিদা কিন্তু তারাই পূরণ করে দিয়েছেন এবং তাদের চাহিদা গুলো সবসময় তারা পূরণ করতে পারেননি এবং আমাদের সবকিছুকে তারা বড় করে দেখেছেন।
আসলে এই পৃথিবীতে যারা মা-বাবাকে ভালোবাসে না তাদের মত খারাপ ব্যক্তি আর একটিও নেই এবং এই মানুষগুলো সবসময় পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছ থেকে ঘৃণিত হয়। আমরা সন্তান হিসেবে আমাদের প্রচুর দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের মা-বাবার প্রতি এবং প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের মা-বাবা যেমন আমাদের নিয়ে গর্বিত হবে ঠিক তেমনি আমাদের দেখে অন্যান্য সন্তানেরাও তারা তাদের মা-বাবাকে একইভাবে দেখাশোনা করার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় মা বাবাকে ভালোবাসবো এবং মা-বাবাকে যত্ন নেওয়ার চেষ্টা করব।
যে মা-বাবা তাদের শত দুঃখ ভুলে গিয়ে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কঠোর পরিশ্রম করেছে এবং আমাদেরকে তারা কখনো বুঝতে দেয়নি যে তাদের কতটা কষ্ট হচ্ছে আমাদের সকল ধরনের চাহিদা পূরণ করার জন্য। কিন্তু এর বিনিময়ে তারা কখনো আমাদের কাছ থেকে কোন কিছু চাইলে বরং একটু ভালোবাসা এবং যত্ন চেয়েছে শুধুমাত্র। আর এইটুকু যদি আমরা আমাদের মা-বাবাদের সাথে করতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালো মানুষ হতে পারব না এবং জীবনটাকে কখনো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এজন্য আমাদের মা-বাবাকে অবশ্যই ভালবাসতে হবে।
আর এই পৃথিবীতে যারা মা-বাবাকে ঘৃণা করে এবং তাদের শেষ বয়সে এসে তাদেরকে দূরে ঠেলে দেয় সেই ব্যক্তিদের মতো খারাপ ব্যক্তি আর একটিও এই পৃথিবীতে নেই এবং আমরা সবসময় এই ব্যক্তিদের থেকে দূরে সরে থাকবো এবং তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করব না। কেননা তারা তাদের নিজেদের জন্মদাতার সাথে যদি এই ধরনের খারাপ আচরণ করতে পারে তাহলে তারা বাইরের মানুষের সাথে কতটা বেশি খারাপ আচরণ করতে পারে একবার ভেবে দেখুন। এজন্য আমাদের জীবন থাকতে আমরা কখনো মা বাবাকে কষ্ট পেতে দেবো না এবং মা-বাবাকে সবসময় ভালবেসে যাব মন প্রাণ দিয়ে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!