স্বপ্ন যদি বাস্তবে পূরণ হতো।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ স্বপ্ন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আসলে এই পৃথিবীতে মানুষ কিন্তু সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না। কেউ জন্মগ্রহণ করে গরিব পরিবারে আবার কেউ জন্মগ্রহণ করে ধনী পরিবারের। কিন্তু যারা ধনী পরিবারের জন্মগ্রহণ করে মনে হয় তাদের জীবনের সকল চাহিদাগুলো সব নিমেষে পূরণ হয়ে যায়। আসলে একজন মানুষ যখন গরিব পরিবারে জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু তার জীবনের কষ্ট শুরু হয়। আসলে সব গরিব পরিবারের ক্ষেত্রে এমনটা কখনো হয় না। কেননা কিছু কিছু মানুষ রয়েছে যারা কঠোর পরিশ্রম করে তাদের জীবনের উন্নতি করতে সব সময় চেষ্টা করে। আর পৃথিবীতে যারা সব সময় বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করে তারা কিন্তু জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে। আসলে যারা অলস ব্যক্তি তারা কিন্তু কখনো কঠোর পরিশ্রম করতে পারে না এবং এর ফলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারে না।


কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের জীবনের কিছু কিছু স্বপ্ন তারা কখনো পূরণ করতে পারে না। আসলে মানুষের জীবনকাল হলো চারটি। অর্থাৎ শৈশব, কৈশর, যৌবন এবং বার্ধক্য। আসলে একটা বয়সের আনন্দ কখনো অন্য বয়সে নেওয়া যায় না। কেননা আপনার শৈশবকালের যে জিনিসগুলোর প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু অন্যান্য কালে কখনো প্রয়োজন হয় না। ঠিক এমনটা হয় গরিব পরিবারের সন্তানদের ক্ষেত্রে। কেননা গরিব পরিবারের সন্তানগুলো সব সময় স্বপ্ন পূরণ হয় তার সেই বয়সের পর। অর্থাৎ শৈশবকালে তার যেসব জিনিসের প্রয়োজন সেই সব জিনিসের প্রয়োজন মেটানোর জন্য তাদের তেমন একটা বেশি ক্ষমতা কখনোই থাকে না। আর যখন তাদের ক্ষমতা হয় তখন কিন্তু তাদের সেই কালটি আর কখনোই থাকে না। আর এজন্য তাদের জীবনের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়।


আসলে এমন যদি সকল মানুষের ক্ষেত্রে হতো যে মানুষ যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটি বাস্তবে পূরণ হয়ে যায় তাহলে এই পৃথিবীতে কোন মানুষের কোন অভাব থাকতো না। কিন্তু এই স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের সবাইকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। কেননা আমরা যদি আমাদের স্বপ্নকে পূরণ করতে চাই তাহলে আমাদের সবাইকে সাময়িক ভাবে কিছু ত্যাগ স্বীকার অবশ্যই করতে হবে। কেননা আপনি যদি কঠোর পরিশ্রম না করে শুধুমাত্র নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে সেগুলো কিন্তু কখনোই আপনাদের জীবনে বাস্তবায়িত হবে না। আর জীবনে যদি আমরা কিছু কিছু জিনিস যদি সেক্রিফাইস করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের যেসব জিনিসের প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা পেতে পারি। আসলেই পৃথিবীতে শুধুমাত্র নিজেরাই তাদের জীবনের সব চাহিদা পূরণ করতে পারে এমন কোন কথা নেই।


আসলে গরিব মানুষের জীবনের অনেক কিছু পূরণ করতে পারে তাদের কঠোর পরিশ্রমের দ্বারা। যদিও প্রথম ক্ষেত্রে তাদের কিছু কিছু জিনিস অপূরণ থেকে যায়। কিন্তু এই কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি তারা জীবনে উন্নতি লাভ করতে পারে তাহলে পরবর্তীতে যেসব জিনিস তারা স্বপ্ন দেখেছিল সেই সব জিনিস তারা অবশ্যই বাস্তবে রূপান্তরিত করতে পারে। আর এজন্য শুধুমাত্র অলসের মতো শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে জীবনে কখনো সেই স্বপ্ন পূরণ হবে না। আর এই স্বপ্নকে পূরণ করার একমাত্র মাধ্যম হলো কঠোর পরিশ্রম। আর এই কঠোর পরিশ্রমের মাধ্যমে বহু লোক রয়েছে যারা তাদের জীবনের স্বপ্নকে পূরণ করতে পেরেছে এবং একই সাথে তারা তাদের পরিবারের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করেছে। আর এই জন্য স্বপ্ন শুধু দেখলে হবেনা সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আমাদের সবাইকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

স্বপ্ন যদি বাস্তবে পূরণ হতো তবে কতই না ভালো হতো।মানুষ দিনরাত তবে নতুন নতুন স্বপ্ন দেখে যেতো। তবে কোন স্বপ্নই বাস্তবে রুপ নেয় না চেষ্টা না করলে।কঠোর পরিশ্রম দ্বারা নিজের স্বপ্ন গুলোকে আমাদের নিজেদেরকেই পূরণ করতে হয়।শুয়ে শুয়ে আকাশ কুসুম স্বপ্ন না দেখে নিজের চেষ্টা দ্বারা মনের মধ্যে থাকা স্বপ্ন গুলোর পূরণ করতে হয়।এর বিকল্প আসলে আর কিছু নেই।ধন্যবাদ দাদা চমৎকার ভাবে নিজের অনুভূতি দিয়ে ব্লগটি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

স্বপ্ন যদি বাস্তবের পূরণ হতো তাহলে কারো জীবনে কোন দুঃখ, কষ্ট, অশান্তি বা বিষন্নতা থাকতো না। এক জীবনে সবার কিছু না কিছু স্বপ্ন থেকে যায়। হ্যাঁ এটা ঠিক বলেছেন। অনেক সময় অলসের মতো শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে জীবনে কখনো সেই স্বপ্ন পূরণ হবে না। স্বপ্নকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকে অনেক স্বপ্ন পূরণ করতে পারছে। ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা তখনই পৌঁছাতে পারি যখন নিজের স্বপ্নগুলো পূর্ণ করার জন্য পরিশ্রম করি। আসলে পরিশ্রম ছাড়া কোন কিছুই হয় না। দাদা আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38