সত্য কখনো চাপা থাকে না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সত্য কখনো চাপা থাকে না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
যারা সব সময় সত্য কথা বলে এবং সত্যের পথে চলে তারাই জীবনে উন্নতি লাভ করতে পারে এবং সেই মানুষগুলোকে সবাই অনেক বেশি পছন্দ করে এবং তাদেরকে সবাই মন থেকে ভালবাসেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীতে যারা মিথ্যা কথা বলে তাদের কি কেউ কখনো পছন্দ করে না এবং সবাই তাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। এই মানুষগুলোকে সবাই অনেক বেশি ঘৃণা করে এবং সেই মানুষগুলোর সাথে কিন্তু কেউ কখনো মেলামেশা করার চেষ্টা করে না। এজন্য মিথ্যার থেকে আমাদের সবসময় দূরে সরে থাকতে হবে এবং একজন সত্যবাদী মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে।
একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যারা মিথ্যা কথা বলে সেই মিথ্যাকে সবার সামনে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সেই মানুষগুলোকে আরেকবার মনে করিয়ে দেওয়া উচিত যে এই পৃথিবীতে আপনি সত্যকে যতই চাপিয়ে রাখার চেষ্টা করুন না কেন এই সত্য একদিন সবার সামনে চলে আসবে এবং এই সত্য কখনো চাপা থাকে না। এজন্য আপনি সবসময় বীরের মত সত্য কথা বলতে পারেন এবং সত্যকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। একদিন না একদিন অবশ্যই এই মিথ্যা সবার সামনে চলে আসবে তখন কেউ তাদেরকে আর কখনো পছন্দ করতে চাইবে না।
একটা জিনিস আপনি খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা সত্যকে চাপা দিয়ে রাখার জন্য চেষ্টা করেছে কিন্তু এই সত্যকে তারা কখনোই চাপা দিয়ে রাখতে পারেননি এবং একদিন না একদিন অবশ্যই এই সত্য সবার সামনে উন্মোচন হয়ে গেছে। আসলে আমরা যদি সবাই মিলে ভালো কাজ করতে পারি এবং জীবনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের সবসময় সত্যের পথে থাকতে হবে এবং বিভিন্ন ধরনের ন্যায় কাজ করতে হবে যাতে করে এই ভালো কাজ করে আমরা জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দর করতে পারি।
আসলে প্রত্যেকটা মানুষকে অবশ্যই সত্য কথা বলতে হবে এবং সত্যের পথে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সত্য যতই কঠিন হোক না কেন আপনি কখনো সত্যের সঙ্গ ছাড়বেন না এবং একটা জিনিস মনে রাখবেন যে যারা এই পৃথিবীতে সত্য কথা বলে এবং সত্যের পথে চলে তাদেরকে সবাই অনেক বেশি পছন্দ করে এবং মন থেকে ভালোবাসে। এজন্য আমরা সব সময় ভালো কাজ করবো এবং সত্য কথা বলে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা কখনো সত্যের পথ থেকে এক বিন্দুমাত্র সরে যাওয়ার মোটেও চেষ্টা করব না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।